মিরাজ শরীফের শিক্ষা: পাঁচ ওয়াক্ত নামায উনার কোন ওয়াক্ত কোন নবী আলাইহিস সালাম সর্বপ্রথম আদায় করেছিলেন এবং কারণ
১. আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে রাতের অন্ধকারে দুনিয়ায় প্রেরণ করা হয়। রাতের অন্ধকার দেখে তিনি উম্মতকে তা’লীম দেয়ার জন্য তাক্বওয়া আবলম্বন করেন। পরে যখন অন্ধকার দূরিভূত হয়ে গেল, তিনি খুশিতে উম্মতকে তা’লীম দেয়ার জন্যই দুই রাকাত নামায পড়েছিলেন। তাই উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উপর ফজরের দুই রাকাত নামায ফরয করা হয়েছে। এই নামায কবরের অন্ধকার দূরীভূত করতে সক্ষম।
২. সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত ইব্রাহীম আলাইহিস সালাম সম্মানিত যোহর নামায উনার চার রাকাত নামায আদায় করেছিলেন। হযরত ইব্রাহীম আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইল আলাইহিস সালাম কে কোরবানি করার জন্য উদ্যত হলেন অত:পর জবেহ হলো আল্লাহ প্রেরিত দুম্বা। এজন্য শুকরিয়া আদায় স্বরুপ তিনি চার রাকাত নামায পড়েছিলেন। আল্লাহ পাক পছন্দ করে যোহরের ওয়াক্তে চার রাকাত নামায উম্মতে হাবীবূ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য ফরয করে দেন।
৩. সম্মানিত আছরের নামায সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন। তিনি মাছের পেট থেকে পুনরায় উম্মতের নাযাতের জন্য যমীনে তাশরীফ মুবারক নিয়েছিলেন আসরের সময়। তাই তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য চার রাকাত নামায আদায় করেছিলেন। মহান আল্লাহ পাক তিনি আমাদের জন্য এই চার রাকাত নামায আমাদের জন্য ফরয করে দিয়েছেন। যাতে এই নামাজের কল্যাণে উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সকল অন্ধকার ও যুলমাত থেকে বাচতে পারে।
৪. সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম সম্মানিত মাগরীব উনার নামায পড়েছিলেন। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার দেয়া জামা মুবারক যখন সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার চোখে মুখে সুঘ্রাণ নিয়েছিলেন, তৎক্ষণাৎ উনার দৃষ্টি শক্তি ফিরে পান এবং সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনাকে জীবিত ও ইসলাম উনার উপর কায়িম পান। এই তিন অবস্থার কৃতজ্ঞতা স্বরুপ তিনি তিন রাকাত নামায পড়েছিলেন। যা মহান আল্লাহ পাক তিনি আমাদের জন্য ফরয করেছেন।
৫. হযরত মুসা আলাইহিস সালাম নীলনদ অতিক্রম করে ফেরাউন থেকে মুক্তি পাবার পর কৃতজ্ঞতা স্বরূপ চার রাকাত নামায পড়েন।
অপর দিকে বিতরের তিন রাকাত নামায নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে প্রথম পড়েন। তাই উম্মতে মুহাম্মাদীর জন্য তা ওয়াজিব হয়ে গেছে। (তুহফাতুল মু’মিনীন)
Rajarbag Shareef Official
#rajarbagofficial
#Lailatul_Miraj
#Shabe_Miraj




