Monday, May 3, 2021

খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

 খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,


وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَاب.

অর্থ: আপনারা নেকী ও পরহেযগারীতায় পরষ্পর পরষ্পরকে সাহায্য করুন, আর পাপ ও নাফরমানীতে সাহায্য করেবেন না। এই বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা।

পবিত্র যাকাত একটি সম্মানিত ফরয ইবাদত, এটি যেখানে-সেখানে, যেনো-তেনোভাবে প্রদান করলে পবিত্র যাকাত আদায় হবে না।

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

خُذْ مِنْ اَمْوَالِـهِمْ صَدَقَةً تُطَهّرُهُمْ وَتُزَكّيْهِمْ بِـهَا وَصَلّ عَلَيْهِمْ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّـهُمْ وَاللهُ سَـمِيْعٌ عَلِيْمٌ.

অর্থ : আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উনাদের ধন-সম্পদ থেকে ছদকা তথা যাকাত ফিতরা উশর গ্রহণ করুন, আপনার এই ছদকা গ্রহণ করাটা উনাদেরকে পাক সাফ করবে- আর আপনার এই ছদকা গ্রহণ করাটা উনাদের অন্তরকে পরিশোধিত করে দেবে, আপনি তাদের জন্যে দোয়া মুবারক করুন। নিশ্চয়ই আপনার দোয়া মুবারক তাদের জন্যে শান্তির কারণ হবে। মহান আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। (পবিত্র সূরা তওবা শরীফ; পবিত্র আয়াত শরীফ ১০৩)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং তিনি দোয়া মুবারক করেন পবিত্র যাকাত আদায়কারী ও উনার পরিবারের জন্য। সুবহানাল্লাহ! 

যেহেতু এখন সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমরা পাচ্ছি না সেহেতু উনার মহাসম্মানিত ওয়ারিছ ও উনার মহাসম্মানিত লখতে জিগার আওলাদ যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি রয়েছেন তথা উনাকে আমরা সরাসরি পাচ্ছি।

তাই উনার অশেষ রহমত মুবারক ও অসীম দয়া ইহসান মুবারকে প্রতিষ্ঠিত পরিপূর্ণ আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা-আমল সমৃদ্ধ, পরিপূর্ণ ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ সমৃদ্ধ এবং হাক্বীক্বী আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হওয়ার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান “মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা” ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ আপনার যাকাত ফিতরা উশর পৌছে দিলেই সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ও সুমহান দোয়া মুবারক লাভ করা সহজ ও সম্ভব হবে। 

কাজেই যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দোয়া মুবারক পেতে চান তাহলে দেরী না করে পবিত্র যাকাত আদায় করে উনার মহাসম্মানিত আওলাদ ও মহাসম্মানিত ওয়ারিছ মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কাছে তথা উনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যাকাত প্রদান করুন।

তোমরা নেকী ও পরহেজগারীর মধ্যে সাহায্য করো।

 খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- “তোমরা নেকী ও পরহেজগারীর মধ্যে সাহায্য করো।


আর পাপ ও শত্রুতা অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতা বা নাফরমানীর মধ্যে সাহায্য করো না। এ বিষয়ে তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা।” (পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আযাত শরীফ ২) 


কাজেই মহাপবিত্র দ্বীন ইসলাম উনার ৫টি বুনিয়াদের মধ্যে অন্যতম হলো পবিত্র যাকাত। এখন এই যাকাত কোথায় কাকে দেয়া উচিত তার ঈমান আক্বীদা আমল কেমন? সে আপনার যাকাত উনার টাকা কোথায় কোন কাজে ব্যয় করবে সেটাও আপনাকে ফিকির করতে হবে কেননা আপনার এই মূল্যবান যাকাত যদি বিপথে ব্যয় হয় তাহলে তার জন্য কিন্তু মহান আল্লাহ পাক উনার নিকট জবাবদিহি করতে হবে। পাশাপাশি তাদের সমস্ত খারাপ কাজের বোঝা আপনাকেও ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ! 


কাজেই যাদেরকে যাকাত দিবেন তারা যদি হারাম নাজায়িয বিদয়াত বেশরা কাজে মশগুল থাকে অথবা নামায কালাম পড়ে না; পর্দা মতো চলে না অথবা গান বাজনা করে টিভি চ্যানেল দেখে খেলাধুলা করে অর্থাৎ ইত্যাদি হারাম নাফরমানীমূলক কাজ করে জড়িত তাদেরকে যাকাত দিনে তা আদায় হবে না। আবার অনেকে মনে করে মাদরাসায় দিলে ভালো হবে। সে ক্ষেত্রেও দেখা যায়- যে সব মাদরাসা ছাত্রছাত্রী এক সাথে পড়া শুনা করে। শিক্ষক ছাত্রীর মধ্যে ও পর্দা নাই এবং তারা হারাম খেলাধুলায় লিপ্ত এবং হারাম গণতন্ত্রভিত্তিক দল মতে জড়িত থাকে অর্থাৎ আল্লাহওয়ালা হওয়ার পরিবর্তে তাদের উদ্দেশ্য গাইরুল্লাহ থেকে ফায়দা হাছিল করা ইত্যাদি কারণেই আপনার এই দান ছদকা সঠিক জায়গায় না পৌঁছালে আপনি সওয়াবের পরিবর্তে গুনাহকে খরিদ করে নেয়ার মতোই। অর্থাৎ সন্তুষ্টির পরিবর্তে অসন্তুষ্টি হাছিল করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই জন্য সকলের উচিত একমাত্র রাজারবাগ শরীফ উনার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানায় পবিত্র যাকাত আদায় করা। যেখানে একমাত্র আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হওয়ার ও শরয়ী পর্দা পালন, সুন্নত উনার পূর্ণ অনুসরণ করা হয়। এবং সমস্ত হারাম কাজ থেকে মুক্ত। সুবহানাল্লাহ!

কাজেই আপনি চিন্তা করুন আপনার যাকাত কোথায় দিবেন? আল্লাহ পাক উনার পথে না? হারাম পথে?

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...