Sunday, May 9, 2021

তাফসীরে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম: পবিত্র সূরা আল ক্বদর শরীফ উনার সহীহ তাফসীর

 তাফসীরে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম: পবিত্র সূরা আল ক্বদর শরীফ উনার সহীহ তাফসীর


 

পবিত্র আয়াত শরীফ : ৫, পবিত্র রুকু মুবারক : ১

পবিত্র মক্কা শরীফ উনার বরকতময় স্থানে নাযিল করেছেন।

পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এই পবিত্র সূরা মুবারক ৯৭তম নম্বরে উল্লেখ করা হয়েছে।

নাযিলের ধারাবাহিকতায় এই পবিত্র সূরা মুবারক ২৫তম। 


ছহীহ তরজমা:


اَعُـوْذُ بِـاللهِ مِـنَ الشَّـيْطَانِ الـرَّجِـيْمِ

  খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। 

 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.

  খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে শুরু করছি যিনি পরম দয়ালু, করুণাময়।


(১) নিশ্চয়ই আমরা উনাকে (পবিত্র কুরআন শরীফ উনাকে) নাযিল করেছি পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক-এ। اِنَّاۤ اَنزَلْنٰهُ فِـىْ لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾

(২) আপনি কি জানেন, পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক কি? অর্থাৎ আপনি তো জানেন পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার সম্পর্কে। وَمَۤا اَدْرٰكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾

(৩) পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক হাজার মাস থেকেও উত্তম। لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ﴿٣﴾

(৪) উনাদের মহান রব তায়ালা উনার মুবারক অনুমতিক্রমে পবিত্র রূহ মুবারক (হযরত জিবরীল আলাইহিস সালাম) ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা এ মুবারক রাতে পৃথিবীতে অবতীর্ণ হন, প্রত্যেক কাজে বা হুকুমে। تَنَزَّلُ الْمَلٰئِكَةُ وَالرُّوْحُ فِيهَا بِاِذْنِ رَبِّـهِم مِّن كُلِّ اَمْرٍ ﴿٤﴾

(৫) শান্তি মুবারক নাযিল হয়। উহা (পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক) ফজর উদয় হওয়া পর্যন্ত (বলবৎ থাকে)। سَلَامٌ قف هِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾


সংক্ষিপ্ত ছহীহ্ তাফসীর বা ব্যাখ্যা:


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসীলায় উনার উম্মত উনাদেরকে অনেক ফযীলত দিয়েছেন। তার মধ্যে কয়েকটি বিশেষ ফযীলত এই ‘পবিত্র সূরা আল ক্বদর শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন। এর মধ্যে প্রথম হচ্ছে, মহান আল্লাহ পাক উনার পবিত্র কালাম কুরআন শরীফ নাযিল করেন, বান্দাদের হিদায়েতের জন্য। আর দ্বিতীয় হচ্ছে, বান্দারা যাতে অল্পতে মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক, মা’রিফাত মুবারক এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক, তায়াল্লুক মুবারক ও নিছবত মুবারক সর্বোপরি উনাদের রিযামন্দি বা সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারেন সেজন্য বিশেষ রাত্রি মুবারক দান করেন, যাঁর নাম মুবারক মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই দিয়েছেন তাহলো পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ। 

এই পবিত্র সূরা শরীফ উনার প্রথম পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার পবিত্র কালাম কুরআন শরীফ নাযিল সম্পর্কে বলেন। অর্থাৎ পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উনার মধ্যেই পবিত্র কুরআন শরীফ সম্মানিত লওহে মাহফুজ থেকে একসাথে পূর্ণ কালামুল্লাহ শরীফ সম্মানিত বাইতুল ইজ্জত মুবারক যা সামায়ে দুনিয়া অর্থাৎ পৃথিবীর আকাশে অবস্থিত সেই ঘর মুবারক-এ নাযিল করেন।

এর ব্যাখ্যায় মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা বাক্বারা শরীফ’ উনার মধ্যে বলেন, পবিত্র রমাদ্বান শরীফ উনার মধ্যে পবিত্র কুরআন শরীফ নাযিল করা হয়েছে। আর পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিন উনাদের বেজোড় রাত্রি মুবারক উনাদের কোন এক রাত্রি মুবারক উনার মধ্যে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ পবিত্র সূরা বাক্বারা শরীফ ও পবিত্র সূরা আল ক্বদর শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের অর্থ একই।

কেউ কেউ পবিত্র সূরা দুখান শরীফ উনার একখানা পবিত্র আয়াত শরীফ যার অর্থ হলো মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি বরকতময় রাত্রি মুবারক উনার মধ্যে পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি।” এর ব্যাখ্যায় বলেছেন, বরকতময় রাত্রি মুবারক উনার অর্থ হচ্ছে পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ। প্রকৃতপক্ষে এই ব্যাখ্যাটি শুদ্ধ ও সঠিক নয়। 

প্রকৃতপক্ষে ‘পবিত্র সূরা দুখান শরীফ’ উনার মধ্যে বর্ণিত বরকতময় রাত্রি মুবারক বলতে পবিত্র বরাত উনার রাত্রি মুবারক উনাকে বুঝানো হয়েছে। যা বহু পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা প্রমাণিত হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়, পবিত্র বরাত উনার রাত্রি মুবারক উনাকে লাইলাতুত্ তাজবীয বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফায়ছালা করার রাত্রি বলা হয়। আর পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উনাকে বলা হয় লাইলাতুত্ তানফীয বা হুকুম জারী করার রাত্রি। অর্থাৎ পবিত্র বরাত উনার রাত্রি মুবারক উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ফায়ছালা করেন পবিত্র কুরআন শরীফ নাযিল করা সম্পর্কে। আর পবিত্র রমাদ্বান শরীফ উনার মধ্যে পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ নাযিল করেন।

অর্থাৎ, পবিত্র বরাত উনার রাত্রি মুবারক উনার মধ্যে ফায়ছালা করা হয়, পবিত্র কুরআন শরীফ উনাকে পবিত্র লওহে মাহফূয থেকে পবিত্র বাইতুল ইজ্জত শরীফ উনার মধ্যে নাযিল করা হবে আর তা নাযিল করা হয় পবিত্র রমাদ্বান শরীফ উনার পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার মধ্যে। অত:পর ১২ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ পর্যায়ক্রমে যমীনে নাযিল শুরু হয়। যা ২৩ বছরব্যাপি নাযিল হয়ে পূর্ণতা লাভ করে।   

আর দ্বিতীয় পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তো জানেন, পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার ফযীলত কতটুকু? যা আপনার উসীলায় আপনার উম্মতদেরকে দান করা হয়েছে। এ পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি এ বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, তিনি উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পবিত্র ইলমে গইব হাদিয়া করেছেন। যা পবিত্র মুসলিম শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম মুবারক হাদিয়া করেছেন।” সুবহানাল্লাহ!

দ্বিতীয় পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় মহান আল্লাহ পাক তিনি স্বয়ং তৃতীয় পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার ফযীলতের পরিমাণ বর্ণনা করেন। আর তাহলো পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক হাজার মাস থেকেও উত্তম। আর হাজার মাস হলো ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ কেউ যদি পবিত্র লাইলাতুল ক্বদর উনার মধ্যে ইবাদত-বন্দিগী করে তাহলে সে ৮৩ বছর ৪ মাস বা হাজার মাস ইবাদত-বন্দিগী করে যত ফযীলত লাভ করার কথা তার চেয়ে অনেক বেশী ফযীলত লাভ করবে। 

আর চতুর্থ ও পঞ্চম পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে মহান আল্লাহ পাক তিনি পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার খুছূছিয়ত বা বৈশিষ্ট্য বর্ণনা করেন। আর তাহলো পবিত্র ক্বদর উনার রাত্রি মুবারক উনার ফযীলতের কারণে মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে একদল হযরত ফেরেশতা আলাইহিমুস সালামসহ যমীনে পাঠান। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, “হযরত জিবরীল আলাইহিস্ সালাম তিনি একদল হযরত ফেরেশতা আলাইহিমুস সালামসহ যমীনে আসেন মহান আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে চারখানা পতাকা নিয়ে। যা স্থাপন করেন পর্যায়ক্রমে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে একখানা, পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে একখানা, পবিত্র বাইতুল মুক্বাদ্দাস শরীফ উনার মধ্যে একখানা, আরেকখানা পবিত্র সিনাই প্রান্তর উনার মধ্যে অবস্থিত পবিত্র তূর পাহাড় উনার উপর। আরো নিয়ে আসেন রহমত, বরকত, মাগফিরাত ও সালাম বা শান্তি; যা মাগরিব থেকে শুরু করে ছুবহে ছাদিক পর্যন্ত প্রতিটি কাজেই নাযিল করা হয়।” সুবহানাল্লাহ!

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, কেউ যদি পবিত্র লাইলতুল ক্বদর উনার মধ্যে ঈমান ও ইয়াক্বীনের সাথে ইবাদত-বন্দিগী করে তাহলে মহান আল্লাহ পাক তিনি সেই ব্যক্তির জীবনের সমস্ত গুণাহখতা ক্ষমা করে দিবেন। যার ফলে বান্দা বা উম্মতরা রহমত, বরকত, মাগফিরাত, সালাম ইত্যাদি লাভ করে মহান আল্লাহ পাক উনার ও উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের হাক্বীক্বী সন্তুষ্টি হাছিলে সমর্থ হয়। সুবহানাল্লাহ!


বরকতময় শানে নুযূল:


‘পবিত্র আল ক্বদর শরীফ’ উনার শানে নুযূল সম্পর্কে বলা হয়, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদেরকে ইবাদত-বন্দিগী অর্থাৎ জিহাদ, নামায-কালাম, যিকির-ফিকির, পবিত্র সুন্নত উনার ইত্তিবা সর্বপ্রকার হুকুম-আহকাম দৃঢ়তার সাথে পালন করে মহান আল্লাহ পাক উনার ও উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য উৎসাহিত করতেন। এই উৎসাহ দেয়ার লক্ষ্যে তিনি পূর্ববর্তী হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের এবং উনাদের উম্মতগণের ইবাদত-বন্দিগী সম্পর্কে বর্ণনা করতেন। এ প্রসঙ্গে একবার বলেন, বনী ইসরাইলের এক মুজাহিদ যার নাম ছিল শামাউন। তিনি একাধারা এক হাজার মাসব্যাপী দিনে রোযা রেখে পবিত্র জিহাদ করেছেন এবং সারা রাতব্যাপী ইবাদত-বন্দিগী করেছেন। আর বনী ইসরাইলের আর এক আবিদ যিনি একাধারা এক হাজার মাসব্যাপী ইবাদত-বন্দিগীতে মশগুল ছিলেন তাও বলেন। আরো উল্লেখ করেন, বনী ইসরাইলের চারজন নবী হযরত আইয়ূব আলাইহিস সালাম, হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকীল আলাইহিস সালাম উনারা প্রত্যেকেই আশি বছরব্যাপী একাধারা ইবাদত-বন্দিগীতে মশগুল ছিলেন। এরমধ্যে এক মুহূর্তের তরেও বিরত থাকেননি। আরো বলেন, মহান আল্লাহ পাক উনার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একাধারা পাঁচশত মাস সারা বিশ্বব্যাপী উনার কর্তৃত্ব পরিচালনা করেন। আর মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত সিকান্দার যুল র্ক্ব্নাইন রহমতুল্লাহি আলাইহি তিনিও একাধারা পাঁচশত মাস সারা বিশ্বব্যাপী উনার কর্তৃত্ব পরিচালনা করেন। ইত্যাদি উৎসাহমূলক ওয়াক্বিয়া বা ঘটনা শুনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনারা লম্বা হায়াত মুবারক পেয়েছিলেন যার কারণে উনাদের পক্ষে হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৪ মাস বা ৮০ বছরব্যাপী একাধারা পবিত্র জিহাদ, নামায-কালাম, রোযা ইত্যাদি ইবাদত-বন্দিগী করা সহজ ও সম্ভব হয়েছে। কিন্তু আমরা এবং যারা আমাদের সমসাময়িক উনারা ৬০, ৭০, ৮০ বছর হায়াত লাভ করে থাকি বা থাকেন, তাহলে আমাদের পক্ষে কি করে সম্ভব হাজার মাস বা ৮০ বছরব্যাপী একাধারা ইবাদত-বন্দিগী করা এবং তার ফযীলত হাছিল করা। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের এ কথা শুনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চিন্তিত হলেন, সত্যিই তো উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যদি এত অল্প হায়াত পায় তাহলে তারা কি করে একাধারা হাজার মাস বা ৮০ বছর ইবাদত-বন্দিগী করে পূর্ববর্তী উম্মতের মত বুযূর্গী, সম্মান বা ফযীলত লাভ করবে। কারণ মহান আল্লাহ পাক তিনি নিজেই অন্যত্র বলেন, উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। তাহলে কি করে উনাদের এই শ্রেষ্ঠত্ব বজায় থাকবে?

তখন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সন্তুষ্ট করার জন্য ‘পবিত্র সূরা আল ক্বদর শরীফ’ নাযিল করেন। যার মাধ্যম দিয়ে উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা অল্প সময়ে ইবাদত-বন্দিগী করে পূর্ববর্তী উম্মতের হাজার মাস ইবাদত-বন্দিগী করার চাইতে বেশি ফযীলত ও বুযূর্গী হাছিল করতে পারবেন। এই পবিত্র সূরা শরীফ যখন নাযিল হলো তখন স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে তিলাওয়াত করে শুনালেন। উনারা শুনে ইতমিনান লাভ করলেন। সুবহানাল্লাহ! 


ইবরত ও¬ নছীহত মুবারক:


‘পবিত্র সূরা আল ক্বদর শরীফ’ উনার থেকে এই ইবরত ও নছীহত মুবারক হাছিল করতে হবে যে, উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেন মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে মশগুল থেকে উনাদের নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। কারণ, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে উনার উম্মত উনাদেরকে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আযম শরীফ পবিত্র রবীউল আউওয়াল শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ, পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ বা পবিত্র রজবুল আছম্ম শরীফ উনার ১লা জুমুয়া উনার রাত্রি মুবারক, পবিত্র লাইলাতুল মি’রাজ শরীফ বা পবিত্র ২৭শে রজবুল আছম্ম শরীফ উনার রাত্রি মুবারক, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম পবিত্র ইছনাইনিল আযীম শরীফ, পবিত্র জুমুয়া শরীফ, পবিত্র লাইলাতুল বরাত শরীফ উনার রাত্রি, পবিত্র লাইলাতুল ঈদাইন শরীফ বা দুই পবিত্র ঈদ উনাদের দুই রাত্রি মুবারক, পবিত্র আশুরা শরীফ উনার দিন, পবিত্র রমাদ্বান শরীফ মাস ও পবিত্র ক্বদর মুবারক উনার রাত্রি মুবারক ইত্যাদি বিশেষ মাস, দিন ও রাত্রি মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ!

আরো নছীহত মুবারক হাছিল করতে হবে তাহলো, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যথাযথ তা’যীম-তাকরীম মুবারক, সম্মান-ইজ্জত মুবারক করতে হবে। যা মহান আল্লাহ পাক তিনি অন্যত্র বলেন, তোমরা আমার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মান মুবারক করো, খিদমত মুবারক করো এবং উনার ছানা-সিফত মুবারক করো সকাল-সন্ধ্যা দায়িমীভাবে। তাহলেই মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক লাভ করে উম্মত হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে পারবে।

মহান আল্লাহ পাক উনার ও উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের হাক্বীক্বী সন্তুষ্টি মুবারক হাছিল করতে হলে রূহানী কুওওয়াত মুবারক হাছিল করতে হবে। আর রূহানী কুওওয়াত মুবারক হাছিল করতে হলে হক্কানী-রব্বানী শায়েখ উনার নিকট বাইয়াত গ্রহণ করে ক্বল্বী যিকির ও ছোহবত ইখতিয়ারের মাধ্যমে ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে।

মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সেই তাওফিক দান করুন। আমীন! 

(দলীলসমূহ : তাফসীরে ইবনে জারীর তাবারী শরীফ, তাফসীরে ইবনে কাছীর শরীফ, তাফসীরে কুরতুবী শরীফ, তাফসীরে আবী হাতিম শরীফ, তাফসীরে নিশাপুরী শরীফ, তাফসীরে দুররে মানছূর শরীফ, তাফসীরে খাযিন শরীফ, তাফসীরে বাগবী শরীফ, তাফসীরে মায়ালিম শরীফ, তাফসীরে রূহুল মায়ানী শরীফ, তাফসীরে রূহুল বয়ান শরীফ, তাফসীরে মাযহারী শরীফ, আমীনিয়া শরীফ, ইতকান শরীফ, বুখারী শরীফ শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, মুসনাদে আহমদ শরীফ, বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ ও মিরকাত শরীফ)

পবিত্র লাইলাতুল ক্বদর উনার রাতে ইবাদত-বন্দেগী করার উত্তম তারতীব

 পবিত্র লাইলাতুল ক্বদর উনার রাতে ইবাদত-বন্দেগী করার উত্তম তারতীব



পবিত্র লাইলাতুল ক্বদর উনার রাতে জাগ্রত থেকে বিভিন্ন প্রকারের ইবাদত-বন্দেগী করার ব্যাপারে অসংখ্য পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে তারগীব ও নির্দেশনা দেয়া হয়েছে।

 পবিত্র লাইলাতুল ক্বদর উনার রাতে ইবাদত-বন্দেগীর ফাযায়িল-ফযীলত সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “এই রাতের ইবাদত বণী ইসরাঈলের জনৈক বুযূর্গের হাজার মাসের দিবা ও রাত্রির ইবাদতের চেয়েও অধিক ফযীলতপূর্ণ। এই বিশেষ রাত্রিতে মহান আল্লাহ পাক তিনি বান্দাদের যাবতীয় দোয়া, নামায-কালাম, ইবাদত-বন্দেগী নির্ঘাত কবুল করে থাকেন।” সুবহানাল্লাহ! তবে এ রাতে কত রাকায়াত নামায পড়তে হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও মূল মূল ও খাছ খাছ ইবাদতের মাধ্যমে এ রাত জাগরণ করলে সমস্ত ইবাদতেরই ছওয়াব পাওয়া যায়। যা নিম্নে বর্ণনা করা হলো- 

পবিত্র ঈশা জামাত, তারাবীহ ও মীলাদ শরীফ পাঠ:

 প্রথমে জামায়াতের সাথে পবিত্র ইশা উনার নামায পড়ে নিতে হবে। অতঃপর তারাবীহসহ বিত্র নামাযের পর মীলাদ শরীফ পাঠ। যেহেতু পবিত্র মীলাদ শরীফ স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ও উনার সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পাঠ করে থাকেন। কাজেই এর গুরুত্ব সর্বাধিক।

অতঃপর পবিত্র লাইলাতুল ক্বদর উনার নামায

পবিত্র লাইলাতুল ক্বদর উপলক্ষে কত রাকায়াত নামায পড়তে হবে এ ব্যাপারে যদিও সুনির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ নেই। তবে শবে ক্বদরে ৪, ৬, ৮, ১০, ১২ রাকায়াত নফল নামায পড়া যেতে পারে।

অতঃপর পবিত্র ছলাতুত তাসবীহ নামায

 অতঃপর পবিত্র ছলাতুত তাসবীহর নামায পড়তে হবে, যার দ্বারা মানুষের সমস্ত গুনাহখতা ক্ষমা হয়। এর নিয়ম জানার জন্য আল বাইয়্যিনাত শরীফ উনার ৯৯তম সংখ্যার সুওয়াল-জাওয়াব দেখুন।

অতঃপর যিকির-আযকার

এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে আসমানবাসী-যমীনবাসী সাবধান! নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার যিকিরের মাধ্যমেই দিল ইতমিনান হয় অর্থাৎ আত্মাসমূহ প্রশান্তি লাভ করে।” (পবিত্র সূরা রদ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৮)

পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত

পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতে হবে, যার মাধ্যমে মহান আল্লাহতায়ালা উনার সন্তুষ্টি মুবারক অর্জিত হয়। কেননা নফল ইবাদতের মধ্যে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত হচ্ছে আফযল।

পবিত্র তাহাজ্জুদ নামায

অতঃপর পবিত্র তাহাজ্জুদের নামায পড়তে হবে, যা দ্বারা মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক হাছিল হয়। পবিত্র তাহাজ্জুদ নামায ৪, ৬, ৮, ১০, ১২ রাকায়াত পড়া যায়।

অতঃপর পবিত্র মীলাদ শরীফ ও দুরূদ শরীফ পাঠ

 পবিত্র মীলাদ শরীফ ও দুরূদ শরীফ উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য সবচেয়ে বড় ইবাদত ও নাযাতের মূল কারণ। যার দ্বারা মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জিত হয়।

অতঃপর দোয়া-ইস্তিগফার

 এরপর খালিছ ইস্তিগফার ও তওবা করতে হবে, যার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহখতা মাফ হয়ে মহান আল্লাহ পাক উনার খালিছ সন্তুষ্টি মুবারক অর্জিত হয়। অতঃপর মহান আল্লাহ পাক উনার নিকট দু’হাত তুলে মনের চাহিদানুযায়ী দোয়া করতে হবে, যার কারণে মহান আল্লাহ পাক তিনি খুশী হবেন ও মহান আল্লাহ পাক উনার নিয়ামত লাভ হবে। অর্থাৎ পবিত্র লাইলাতুল ক্বদর উনার বারাকাত, ফুয়ুজাত, নিয়ামত, রহমত, মাগফিরাত ইত্যাদি হাছিল করা যায়।

উল্লেখ্য যে, অনেক স্থানে দেখা যায় যে, তারা ছুবহে ছাদিকের পর আখিরী মুনাজাত করে থাকে। মূলত, মুনাজাত যে কোনো সময়েই করা যায়। তবে পবিত ক্বদর উনার রাত্রে দোয়া কবুল করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ছুবহে ছাদিকের পূর্ব পর্যন্তই। এরপর পবিত্র ক্বদর উনার রাত্র অবশিষ্ট থাকে না। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে স্পষ্টই বলা হয়েছে যে, “ফযর বা ছুবহে ছাদিক পর্যন্ত মহান আল্লাহ পাক তিনি বান্দাদের বিভিন্ন দোয়া কবুল করেন।”

 অতএব, সকলের উচিত- মূল বা আখিরী মুনাজাত ছুবহে ছাদিকের পূর্বেই করা। অতঃপর ছুবহে ছাদিকের পূর্বে পরের দিনের রোযার জন্য সাহরী খেতে হবে।

কাজেই আমাদের সকলেরই উচিত- এ পবিত্র রাতটি যথাযথভাবে পালন করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি ও সন্তুষ্টি মুবারক হাছিল করা। (আমীন)

শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠানে যাকাত ফিতরা প্রদান করুন-

 শ্রেষ্ঠতম দ্বীনী প্রতিষ্ঠানে যাকাত ফিতরা প্রদান করুন-




যাকাত, ফিতরা, ওশর ও দান-ছদাক্বাহ প্রদানের উপযুক্ত ও সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং। এখানে আপনার যাকাত, ফিতরা, ওশর ও দান-ছদাক্বাহ প্রদান করলে নিশ্চিত কবুল হবে। সুবহানাল্লাহ!

কারণ- এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে- মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রেযামন্দী অর্জন করা। অর্থাৎ নিজে সুন্নতী আমল করার পাশাপাশি সমাজের সর্বস্তরে নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারককে পৌঁছে দেয়া এবং প্রতিষ্ঠিত করার কোশেশ করা। কোনো দুনিয়াবী উদ্দেশ্য হাছিল করার উদ্দেশ্য নির্ধারণ করা এই দ্বীনী প্রতিষ্ঠানের নীতি বহির্ভূত কর্ম। 


এজন্য আপনি ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং এর কোনো ছাত্র-শিক্ষকগণের ছবি পাবেন না কোথাও। অন্যান্য কথিত মাদ্রাসার মত ছবি বাণিজ্য করে দুনিয়াবী ফায়দা হাছিল এই প্রতিষ্ঠান করে না। পরিপূর্ণ শরীয়ত তথা পবিত্র কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজমা ও ক্বিয়াস মোতাবেক সুন্নতী জিন্দেগী প্রতিপালন করিয়ে থাকে পৃথিবীশ্রেষ্ঠ ব্যতিক্রমী এই দ্বীনী প্রতিষ্ঠানটি। সুবহানাল্লাহ!


ছবি তোলা হারাম; তাই এই প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক কেউ ছবি তোলেন না,

পর্দা করা ফরয, তাই এই প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সবাই পর্দা করেন,

এই প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক কেই-ই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, অর্থাৎ সম্পূর্ণ অরাজনৈতিক দ্বীনী প্রতিষ্ঠান এটি,

পাঁচ ওয়াক্ত ফরয নামাজ আদায়ের পাশাপাশি ছাত্র-শিক্ষক সবার জন্যই এখানে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, পড়া আবশ্যক,

বিদয়াতকে নির্মূল করে পবিত্র সুন্নতী রঙ্গে রঞ্জিত এই প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সবাই। সুবহানাল্লাহ!

এছাড়া একজন মানুষের পরিশুদ্ধি, অন্তর ইছলাহ ও রুহানী শক্তি অর্জন করার জন্য ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে তাছাউফ বা ইলমে মারেফাত শিক্ষা করা ও অনুশীলন করা আবশ্যক। এজন্য এখানকার শিক্ষার্থীদেরকে নিয়মিত সকাল সন্ধ্যা ওযীফা শরীফ তথা জিকির-ফিকির ও দরুদ শরীফ আদায় করতে হয়। এই ওযীফা শরীফ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত তথা রুহানী সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ! 


সারা দেশে ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা, ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং এর প্রায় এক হাজারের উপরে শাখা রয়েছে, যেখানকার শিক্ষার্থীরা পরিপূর্ণ মহাসম্মানিত সুন্নতী পরিবেশে লালিত-পালিত ও বেড়ে উঠছেন। পায়ের তলা থেকে মাথার তালু, হায়াত থেকে মউত পর্যন্ত বর্তমান পৃথিবীতে একমাত্র এই প্রতিষ্ঠানেই সুন্নত মুবারক শিক্ষা দেয়া হয়। সুবহানাল্লাহ! 


কাজেই আপনার যাকাত, ফিতরা, ওশর ও দান-ছদাক্বাহ প্রদানের একমাত্র হ্ক্বদার, উপযুক্ত ও সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং। এখানে আপনার যাকাত, ফিতরা, ওশর ও দান-ছদাক্বাহ প্রদান করলে নিশ্চিতভাবেই কবুল হবে। ইনশাআল্লাহ! 


প্রদান করুন-

১. মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতীমখানা, সোনালী ব্যাংক লিমিটেড, চলতি হিসাব নং-২০০০০৭৫৬৯ মালিবাগ, ঢাকা।


২. বিকাশ এজেন্ট- ০১৭০৯-৬৭২৬০৫

    বিকাশ পার্সোনাল- ০১৭১৮-৭৪০৭৪২


২. নগদ এজেন্ট: ০১৭২৯-২৮৫৮৫০

    নগদ পার্সোনাল: ০১৭০৯-৬৭২৬০৫


৩. রকেট পার্সোনাল ০১৭১৮৭৪০৭৪২২

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...