Wednesday, November 25, 2020

চাঁদ পূর্বে উঠে, পশ্চিমে অস্ত যায়

 চাঁদ পূর্বে উঠে, পশ্চিমে অস্ত যায়



আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিমে অস্ত যায়। আসলে কি তাই? ঘড়ির কাটা ঘুরতে দেখেছেন? তার ঠিক উল্টোভাবে ঘুরছে পৃথিবী। অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পুরবে ঘুরছে আর সে কারনেই মহাকাশের সব কিছু মনে হয় পূর্বে উঠে পশ্চিমে অস্ত যাচ্ছে। অর্থাৎ সূর্য তার জায়গাতেই আছে কিন্তু পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে বলে মনে হয় সূর্য পূর্বে উঠে পশ্চিমে অস্ত যাচ্ছে। 

আরও একটি কথা বলি । ঠিক পূর্বে সূর্য অস্ত যায় মাত্র বছরের দুই সময় আর ঠিক পশ্চিমে অস্ত যায় বছরের দুই সময়। মার্চের ২০ বা ২১ আর সেপ্টেম্বরের ২২ তারিখে। সেই দুই দিন দিন-রাত সমান থাকে। মার্চের পর সূর্য বায়ে সরতে সরতে জুনের ২২ তারিখে সর্ব উত্তরপূর্বে চলে যায় তারপর সেপ্টেম্বরের ২২ তারিখে দিনরাত সমান হবার পর আবার সর্ব ডানে যেতে যেতে ডিসেম্বরের ২১/২২ তারিখে পূর্ব দক্ষিণে চলে যায়।  

একই কথা চাঁদের ক্ষেত্রে । সেও পূর্বে উঠে এবং পশ্চিমে অস্ত যায়। কিন্তু চন্দ্র মাসের ২৯ তম দিনে চাঁদ আর সূর্য পাশাপাশি থেকে পূর্বে উঠে। কিন্তু সূর্যকে দেখা গেলেও চাঁদকে সূর্যের তীব্র আলোর জন্য দেখা যায়না। দিনের শেষে যখন সূর্য অস্ত যায় কিছুটা অন্ধকার নেমে আসে তখন চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে তখন বাঁকাভাবে আমরা চাঁদকে দেখতে পাই। তারমানে চাঁদ পশ্চিমে উঠেছে তা নয়। সে পূর্বেই উঠেছিল।  

ও আরেকটি কথা । ওই যে বললাম সূর্যকে পশ্চিমে ডানে বায়ে সরে আসতে দেখি একই কারণে চাঁদকেও আমরা সব মাসের একই জায়গায় দেখতে পাইনা তাকে ডানে বায়ে সরে আসতে দেখা যায়।

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...