Sunday, February 27, 2022

প্রতিটি মা-বাবার উচিত তার সন্তানকে শিক্ষা দেয়া তার জীবনের উদ্দেশ্য / লক্ষ কি হওয়া উচিত।

 প্রতিটি মা-বাবার উচিত তার সন্তানকে শিক্ষা দেয়া তার জীবনের উদ্দেশ্য / লক্ষ কি হওয়া উচিত। 


কোন কাজের মাধ্যমে তার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। কি কাজ করলে সে সফলতা অর্জন করতে পারবে দুনিয়া এবং পরকালে। আমরা শুধু সন্তানকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে চাই এবং সেটাই করি কিন্তু পরকালের কথাটা ভাবি বটে গুরুত্বহীন ভাবে। আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায় দুনিয়াবী শিক্ষা অর্জন করে দুনিয়ায় ভালো থাকার জন্য। দুনিয়ার যশ, খ্যাতি, সম্মান এর জন্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, পুলিশ, সেনাবাহিনী,এডভোকেট ইত্যাদি হতে চাই। আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায় দুনিয়াবী সুখ শান্তি আরাম ইয়েস পাবার লক্ষে। আমরা আমাদের সন্তানকে সেটাই শিক্ষা দিই যেটা আমরা করি। 


 আমাদের সকলের উচিত নিজে শিক্ষা নেয়া এবং আহাল বর্গ কে শিক্ষা দেয়া। একজন মানুষের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত বা কি হবে।


প্রতিটি মানুষের মনে এ বিশ্বাস আছে যে একজন মানুষ জন্মগ্রহণ করার পরে সে যখন মোটামুটি বোঝা শেখে তখন আমরা তাকে কোনটা ভালো কোনটা খারাপ কাজ সেটা সবাই শিক্ষা দিয়ে থাকি আর সন্তান সেই ভাবে শিক্ষা লাভ করে এবং পরবর্তী জীবন অতিবাহিত করার উদ্দেশ্যে/লক্ষ ঠিক করে। তাই প্রতিটি মা-বাবার অসিত তার জীবনের উদ্দেশ্য কি সেটা শিক্ষা দেয়া। 


এখন কথা হচ্ছে আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দিবেন শুধু দুনিয়া পাওয়ার শিক্ষা নাকি দুনিয়া এবং পরকাল দুটোই পাবার শিক্ষা দিবেন। যদি দুটোই শিক্ষা দিতে চান তাহলে সন্তানকে সঠিক ইসলাম শিক্ষা দিন তাকে ও নিজে শিক্ষা করুন। কারণ সকল সুখ একমাত্র সম্মানিত ইসলাম ওনার মধ্যে নিহিত রয়েছে। একটি মানুষ ততক্ষণ পর্যন্ত নেয়ামত হাসিল করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত সে এবং আহাল বর্গ কে সঠিক ইসলাম পালন না করাবে । সম্মানিত ইসলাম সঠিকভাবে পালন না করলে দুনিয়া ও পরকাল কোন টি সে কামিয়াবি হাসিল করতে পারবে না যদিও বা আমরা দুনিয়াবী দৃষ্টি থেকে অনেকে অনেক কিছু সুখ শান্তি মনে করে থাকি প্রকৃতপক্ষে এগুলো কোন সুখ শান্তি নয় এগুলোর মাঝে লুকিয়ে আছে শয়তানের ধোকা মানুষ দুনিয়া নিয়ে এত পেরেশানিতে পড়ে যায় যে পরকালের কথা ভুলে যায় মনে পড়ে শুধুমাত্র মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু তখন তো আর সময় থাকে না। তাই সকলকে বলতে চাই সময় থাকতে বুঝতে শিখুন তা না হলে ইহকাল ও পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে।


পরিশেষে বলতে চাই সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার ,ম্যাজিস্ট্রেট ,পুলিশ ,সেনাবাহিনী ,নৌ বাহিনী ইত্যাদি না বানাতে চেয়ে একজন আল্লাওয়ালা বানানোর চেষ্টা করুন ও নিজে আল্লাওয়ালা হোন।


প্রতিটি মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তখন টাকা পয়সা ,অর্থ-সম্পদ, মান সম্মান কোন কিছুর আর কমতি থাকবে না । এমনিতেই সবকিছু পেয়ে যাবে। তাহলে কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ম্যাজিস্ট্রেট এগুলা হাওয়া লাগছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো।

দুনিয়াবী পড়ালেখার অজুহাতে সন্তানকে‘ফরয


ইল্ম’ থেকে বঞ্চিত করা যাবে না কিন্তু আমরা এখন সেটাই করে থাকি। এজন্য আমাদের রিজিকের জন্য পেরেশানির মধ্যে থাকতে হয় সব সময় এটাই ভাবি কিভাবে অর্থ-সম্পদ নিজে ইনকাম করব এবং নিজের সন্তান আলবর্গ কি করে খাবে সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায় কিন্তু এক বার ভাবি না আল্লাহ ওয়ালা হয়ে গেলে আল্লাহপাক আমাদেরকে সমস্ত প্রকার নিয়ামত দান করবেন।

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...