Wednesday, August 11, 2021

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই নিজের প্রশংসা মুবারক করেছেন

 হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই নিজের প্রশংসা মুবারক করেছেন


=================================================

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি নিজেই নিজের প্রশংসা মুবারক করেছেন। এবং এই বিষয়ে পবিত্র হাদীস শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-


عن ابن عباس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جلس ناس من اصحاب رسول الله عليه وسلم فخرج حتى اذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم ان الله اتخذ ابراهيم خليل الله وقال اخر موسى عليه السلام كلمة تكليما وقال اخر فعيسى عليه السلام كلمة الله وروحه وقال اخر ادم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال سمعت كلامكم وعجبكم ان ابراهيم خليل الله وهو كذالك وموسى عليه السلام نجى الله وهو كذالك وعيسى عليه السلام كلمة الله وهو كذالك وادم اصطفاء الله وهو كذالك الا وانا حبيب الله ولافخر وانا حامل لواء الحمد يوم القيمة تحته ادم فمن دونه ولا فخر وانا اول شافع واول مشفع يوم القيمة ولافخر وانا اول من يحرك حلق الجنة فيفتح الله لى ويدخلنى ومعى فقراء المؤمنين ولافخر وانا اكرم الاولين والاخرين على الله ولافخر.

অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা হতে বর্ণিত একদা কতিপয় ছাাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এক স্থানে বসে কিছু বিষয় আলোচনা করতে ছিলেন এমন সময় আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হুজরা শরীফ থেকে বের হয়ে উনাদের নিকটবর্তী হয়ে সে আলোচনা শুনতে পেলেন। উনাদের মধ্যে একজন আলোচনা করলেন যে মহান আল্লাহ পাক হযরত ইব্রাহীম আলাইহিস সালাম উনাকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। আরেকজন বললেন মহান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম উনার সাথে সরাসরী কথা বলেছেন। আরেকজন বললেন, মহান আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে কালিমাতুল্লাহ ও রুহুল্লাহ করেছেন। অন্য আরেকজন বললেন মহান আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম উনাকে খাছ ভাবে (কুদরতী হাতে সৃষ্টি) মনোনীত করেছেন। এমন সময় আল্লাহ পাক উনার নবী সাইয়্যিদুল খালায়িক্ব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের সামনে হাজির হয়ে বললেন, আমি আপনাদের কথা/আলোচনা ও পূর্ববর্তী নবী রসূল আলাইহিমুস সালামগণ উনাদের মর্যাদা বর্ণনা করে আশ্চর্য হওয়ার অবস্থা শ্রবন করেছি। আপনারা জেনে রাখেন, নিশ্চয়ই হযরত ইব্রাহীম আলাইহিস সালাম তিনি খলীলুল্লাহ ছিলেন এটা সত্য কথাই, হযরত মুসা আলাইহিস সালাম নাজিউল্লাহ ছিলেন এটাও সত্য কথা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক উনার রুহু ও কালিমা ছিলেন এটাও সত্য কথা। আর হযরত আদম আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক তিনি খাছ ভাবে মনোনীত করেছেন। এটাও সত্য কথা। তবে আপনারা সাবধান হয়ে যান (আমার ব্যাপারে আপনারা জেনে রাখ) আমি মহান আল্লাহ পাক উনার হাবীব তাতে আমরা কোন ফখর নেই। একমাত্র আমার হাতেই কিয়ামতের দিন প্রশংসার পতাকা থাকবে যার অধীনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রসূল, সমস্ত কায়িনাত সেই পতাকা তলে আশ্রয় নিবেন তাতেও আমার কোন ফখর নেই। ক্বিয়ামতের দিন আমিই সর্ব প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই সর্ব প্রথম কবুল করা হবে তাতেও আমার কোন ফখর নেই, আমিই ক্বিয়ামতের দিন সর্ব প্রথম বেহেস্তের দরজায় নাড়া দিব। আমার জন্য সর্ব প্রথম বেহেস্ত খোলা হবে, আমি এবং আমর কিছু খাছ উম্মত সর্ব প্রথম বেহেস্তে প্রবেশ করব তাতেও আমার কোন ফখর নেই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ববর্তী ও পরবর্তী সকল কায়িনাতের মধ্যে আমিই সর্বাধিক সম্মানিত তাতেও আমার কোন ফখর নেই। সুবহানাল্লাহ! (তিরমিযী – কিতাবুল মানাকিব হাদীস: ৩৬১৬ , দারেমী ৪৭, মিশকাত, কানযুল উম্মাল)


আলোচ্য পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যম দিযে যে বিষয়গুলো প্রতিভাত হয়। যথা:-

১. হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ পূর্ববর্তী নবী-রসূল আলাইহিমুস সালাম গণ-এর ফযীলত, মর্যাদা, মর্তবা, শান-শওকত নিয়ে আলোচনা করতেন। আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তা সমর্থনও করলেন এমনকি তা নিষেধ না করে স্বয়ং নিজের প্রশংসা মুবারক উনাদেরকে জানিয়ে দিলেন।

২. পরবর্তীদের জন্য পূর্ববর্তীদের ছানা-ছিফত প্রশংসা মুবারক করা তথা উম্মতের জন্য উনাদের নবীর শানে মীলাদুন নবী করা সুন্নত।

৩. ক্ষেত্র বিশেষে নিজের প্রশংসা নিজে করাও সুন্নত।

৪. হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন মহান আল্লাহ পাক উনার হাবীব অর্থাৎ স্বয়ং আল্লাহ পাক তিনিই উনাকে মুহব্বত মুবারক করেন। সেই মুহব্বত মুবারকের কারনেই মহান আল্লাহ পাক সমগ্র কায়িনাত সৃষ্টি করেছেন। হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে এসেছে- মহান আল্লাহ পাক বলেন,

كُنْتُ كَنْزَا مُخْفِيًّا فَاَحْبَبْتُ اَنْ اُعْرَفَ فَخَلَقْتُ الْخَلْقَ لِاُعْرَفَ.

অর্থঃ- আমি গুপ্ত ছিলাম। তখন আমর মুহব্বত হলো যে, আমি প্রকাশিত হই, তখনই আমি সৃষ্টি করলাম (আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লা আলাইহি ওয়া সাল্লাম উনাকে)। (আল মাকাসিদুল হাসানা ৮৩৮, কাশফূল খিফা/২০১৩, আসনাল মুত্বালিব/ ১১১০, তমীযুত তসীয়ূত তীব/১০৪৫, আসরারুল মারফুআ/৩৩৫, তানযিয়াতুশ শরীয়াহ ১/১৪৮, আদ্দুরারুল মুন্তাছিরা/৩৩০, আত্ তায্কিরা ফি আহাদীসিল মুশতাহিরা/১৩৬)

নূরে মুজাসসাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাবীবুল্লাহ হওয়ার কারণেই মহান আল্লাহ পাক উনার নাম মুবারকের সাথে উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারককে সংযুক্ত করে দিয়েছেন। উনার উসীলাতেই সমগ্র কায়িনাত সৃষ্টি করেছেন, উনার মুবারক উসীলাতেই মহান বারে এলাহী সমগ্র মাখলুকাতকে রহমত বরকত সাকীনা দান করেছেন এমনকি স্বয়ং রব্বুল আলামীন উনার রুবুবিয়্যত মুবারক প্রকাশ করেন উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলায়।

৫. সমস্ত নবী রসূল আলাইহিমুস সালাম, সমস্ত ক্বায়িনাত, সমস্ত মাখলুকাত এককথায় মহান আল্লাহ পাক তিনি ব্যতীত সমস্ত কিছুই ইহকাল ও পরকালে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অধীন হবে।

৬. সর্ব প্রথম আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় খাছ খাছ উম্মতগণ সহ জান্নাতে প্রবেশ করবেন। সর্ব প্রথম তিনিই জান্নাত খোলার জন্য জান্নাতের দরজায় কড়া নাড়া দিবেন এবং উনার জন্যই উহা খোলা হবে। এর পূর্বে কোন মাখলুকাতই জান্নাত দেখতেও পারবেনা, তাতে প্রবেশও করতে পারবেনা।

৭. সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মর্যাদা ও মর্তবার অধিকারী হচ্ছেন আফদ্বালুল কায়িনাত, খইরু খলক্বিল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকল মাখলুকাতই আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলায় মর্যাদা লাভ করেছে। এমনকি কোন নবীকে নবুওয়াত দেয়া হয়নি কোন রসূলকে রিসালত দেয়া হয়নি। যতক্ষন পর্যন্ত সমস্ত নবী রসূল আলাইহিমুস সালাম গণ আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বীকৃতি না দিয়েছেন। সুতরাং নবী ও রসূল আলাইহিমুস সালাম গণ উনাদের নুবূওয়াত ও রিসালত আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলায়ই লাভ করেছেন।


আল্লাহ পাক উনার কালাম পবিত্র কুরআন শরীফ-্উনার প্রতিটি পারায়, প্রতিটি সূরায়, প্রতি আয়াত শরীফ-এ, প্রতি শব্দে, অক্ষরে, হরকতে ও নুক্তায় নুক্তায় মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত, মর্যাদা, মর্তবা শান-শওকত বর্ণনা করা হয়েছে।

এক কথায় মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যত মর্যাদা-মর্তবা রয়েছে সমস্ত মর্যাদা ও মর্তবার অধিকারী হচ্ছেন মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন নূরে মাজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। তিনি শুধুমাত্র আল্লাহ পাক নন, এছাড়া আর যত মর্যাদা ও মর্তবা রয়েছে। সমস্ত মর্যাদা ও মর্তবার অধিকারী হচ্ছেন আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


যে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই উনার প্রশংসা মুবারক করেছেন, সেখানে আমরা উম্মত হয়ে যদি প্রসংসা করি ওহাবীদের গা জ্বালা করে কেন???


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

হে মুসলমান সম্প্রদায়, কাফের মুশরিকদের সকল প্রকার নির্যাতন ও আজাব গজব থেকে বাছতে চাইলে এবং নিরাপত্তা ও স্বস্তি, জীবিকার মানোন্নয়ন, শিশু ও সম্পদ বৃদ্ধি এবং শহরের শান্তি অর্জন করতে হলে সার্বক্ষণিকভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে হবে।

 হে মুসলমান সম্প্রদায়, কাফের মুশরিকদের সকল প্রকার নির্যাতন ও আজাব গজব থেকে বাছতে চাইলে এবং নিরাপত্তা ও স্বস্তি, জীবিকার মানোন্নয়ন, শিশু ও সম্পদ বৃদ্ধি এবং শহরের শান্তি অর্জন করতে হলে সার্বক্ষণিকভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে হবে।


=======================================


কিছু লোক এমন আছে যারা বলে, “সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর আপনারা ঈদে মীলাদুন নবী উপলক্ষে খুশি করছেন।” যারা এ ধরনের বক্তব্য দেয় তারা নিতান্তই জাহেল বা মূর্খ। একটি কথা কারোই অস্বীকার করার কোন উপায় নেই যে, মুসলমানরা ইসলাম পালন ছেড়ে দেওয়ায় দরূণ এই করুন অবস্থা। মুসলমানরা কুরআন শরীফ হাদীস শরীফ থেকে দূরে সরে যাওয়ায় মুসলমানদের এত হেনস্থা ও অধপতন।

কিন্তু কেন এই অবস্থা ?? মুসলমানরা আসলে কোন আমল ছেড়ে দিয়েছে ??


এই বিষয়ে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে ঈরশাদ মুবারক করেন- ‘‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন।’’ (সূরা ইব্রাহীম : ৭)


অবশ্যই আমাদের জন্য মহান আল্লাহ তায়ালার তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাসূলে আকরাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনাকে পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করতে হবে। আর সাইয়্যিদুল আইয়াদ শরীফ তথা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই শুকরিয়া আদায় করার জনই করা হয় । বর্তমানে মুসলমানরা যদি সাইয়্যিদুল আইয়াদ শরীফ তথা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে পারতো, তবে অবশ্যই মহান আল্লাহ তায়ালা আমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিতেন, মুসলমানদের সমৃদ্ধি দিতেন। কিন্তু যেহেতু মুসলমানরা তা সঠিকভাবে করছে না তাই মুসলমানদের এত করুণ অবস্থা। মুসলমানরা ধাপে ধাপে নির্যাতিত হচ্ছে।


এই বিষয়ে হাফিজুল হাদীছ আবুল ফয়েয হযরত আব্দুর রহমান ইবনুল জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন,


لَازَالَ اَهْلُ الْـحَرَمَيْنِ الشَّرِيْفَيْنِ وَالْـمِصْرِ وَالْيَمَنِ وَالشَّامِ وَسَائِرِ بِلَادِ الْعَرَبِ مِنَ الْـمَشْرِقِ وَالْـمَغْرِبِ يَـحْتَفِلُوْنَ بِـمَجْلِسِ مَوْلِدِ النَّبِىّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَفْرَحُوْنَ بِقُدُوْمِ هِلَالِ رَبِيْعِ الْاَوَّلِ وَيَغْتَسِلُوْنَ وَيَلْبَسُوْنَ الثّيَابَ الْفَاخِرَةَ وَيَتَزَيّـِنُوْنَ بِاَنْوَاعِ الزّيْنَةِ وَيَتَطَيّـِبُوْنَ وَيَكْتَحِلُوْنَ وَيَأْتُوْنَ بِالسُّرُوْرِ فِىْ هٰذِهِ الْاَيَّامِ وَيَبْذُلُوْنَ عَلَى النَّاسِ بِـمَا كَانَ عِنْدَهُمْ مِنَ الْـمَضْرُوْبِ وَالْاَجْنَاسِ وَيَهْتَمُّوْنَ اِهْتِمَامًا بَلِيْغًا عَلَى السّمَاعِ وَالْقِرَاءَةِ لِـمَوْلِدِ النَّبِىّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَنَالُوْنَ بِذَالِكَ اَجْرًا جَزِيْلًا وَفَوْزًا عَظِيْمًا.


অর্থ : “হারামাইন শরীফাইন, মিশর, ইয়ামেন, সিরিয়া এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আরবের সকল শহর ও নগরের অধিবাসীদের মধ্যে অব্যাহতভাবে এ নিয়ম চলে আসছে যে, তারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মীলাদ শরীফ উনার অনুষ্ঠান করেছেন। পবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার নতুন চাঁদের আগমনে আনন্দিত হন, গোসল করেন, দামী পোশাক পরিধান করেন, নানা প্রকার সাজ-সজ্জা করেন, সুগন্ধি ব্যবহার করেন, সুরমা লাগান, এই দিনগুলোতে আনন্দ উৎসব করেন, ধন-সম্পদ, টাকা-পয়সা মানুষের মধ্যে বিলিয়ে দেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও শ্রবণের ব্যবস্থা করে অধিক ছাওয়াব এবং বিরাট সাফল্য অর্জন করেন। উনারা পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করে যে নিরাপত্তা ও স্বস্তি, জীবিকার মানোন্নয়ন, শিশু ও সম্পদ বৃদ্ধি এবং শহরের শান্তি ও উনাদের সাফল্য অর্জন করেছেন তা প্রকাশ করতেন।” (তাফসীরে রূহুল বয়ান লি শেখ ইসমাইল হাক্কী রহমতুল্লাহি আলাইহি- ৯ম খ-, পৃষ্ঠা ৫৬; মীলাদুল উরুস- উর্দু “বয়ান-ই-মিলাদুন নবী”, পৃষ্ঠা ৩৪-৩৫, লাহোর; দুররুল মুনাজ্জাম, পৃষ্ঠা ১০০-১০১; মীলাদুন নবী, পৃষ্ঠা ৫৮)


সুতরাং যারা বলে- “সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর আপনারা ঈদে মীলাদুন নবী নিয়ে খুশি করছেন?” তারা জাহিল, অকৃতজ্ঞ ও লানতপ্রাপ্ত ছাড়া অন্যকিছু নয়।


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে নানা ধরণের বিদআত ও পাপাচার হয়, তাই তা করা যাবে না এই কথা কতটুকু সত্য?

 ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে নানা ধরণের বিদআত ও পাপাচার হয়, তাই তা করা যাবে না এই কথা কতটুকু সত্য?


=================================================

অনেকে বলে থাকে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলােইহি ওয়া সাল্লাম উনার মাহফিলে অনেক বিদয়াত পাপাচার হই তাই ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু পালন করাই নাকি বিদয়াত মূলত তাদের এই বক্তব্য হচ্ছে, মাথাই ব্যাথা হলে পুরো মাথা কেটে ফেলার মত। ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলের নামে অনেকে হারাম কাজ করতে পারে, কিন্তু সেটার দায় তো মাহফিলের উপর বর্তাবে না। যেমন বাংলাদেশের অনেক কওমী মাদ্রাসায় অপকর্মের ঘটনা পেপার পত্রিকায় নিয়মিত আসে, তাই বলে কি এখন মাদ্রাসা বন্ধ করে দিতে হবে ? উপরে যে যুক্তি পেশ করা হয়েছে তাতে সমস্ত কওমী মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তারা করবে কি??


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

সোমবার দিন রোযা রাখা নিয়ে বাতিলপন্থীদের বিভ্রান্তিকর বক্তব্যের জবাব ।

 সোমবার দিন রোযা রাখা নিয়ে বাতিলপন্থীদের বিভ্রান্তিকর বক্তব্যের জবাব ।


======================================

যারা সিয়া সিত্তার অন্যতম কিতাব “মুসলিম শরীফের” হাদীস শরীফমানে তারা পবিত্র ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীতা করতে পারে না। এই বিশুদ্ধ হাদীস গ্রন্থে একটা হাদীস শরীফ বর্ণিত আছে,

عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم … وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ قَالَ ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَىَّ فِيهِ.

অর্থ: হযরত আবূ ক্বতাদাহ রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার উনার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জওয়াবে বলেছিলেন, ইহা এমন একখানা দিন যে দিনে আমি দুনিয়ায় বিলাদতী শান মুবারক প্রকাশ করেছি এবং এ দিনে আনুষ্ঠানিকভাবে নুবুওওয়াত প্রকাশ করা হয়েছে তথা এ দিনে আমার উপর পবিত্র কুরআন শরীফ নাযিল শুরু হয়েছে। সুবহানাল্লাহ! (ছহীহ মুসলিম – পরিচ্ছেদ: ইস্তিহবাবু ছিয়ামি ছালাছাতি আইয়ামিন মিন্ কুল্লি শাহরিন ওয়া ছাওমি ইয়াওমি আরাফাতা ওয়া আশূরা ওয়াল ইছনাঈন ওয়াল খমীছ- হাদীস নম্বর ১১৬১)


এছাড়া উক্ত হাদীস শরীফ ছহীহ ইবনি খুযাইমাহ কিতাবুছ ছিয়াম বাবু ইস্তিহ্বাবি ছওমি ইয়াওমিল্ ইছনাইন ইযিন্ নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুলিদা ইয়াওমুল্ ইছনাইনি ওয়া ফীহি ঊহিয়া ইলাইহি ওয়া ফীহি মাতা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধ্যায়ে-


عَنْ اَبِىْ قَتَادَةَ الاَنْصَارِىِّ رضى الله عنه قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَقْبَلَ عَلَيْهِ عُمَرُ عليه السلام فَقَالَ يَا نَبِىَّ اللهِ صلى الله عليه وسلم صَوْمُ يَوْمِ الاِثْنَيْنِ؟ قَالَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ اَمُوْتُ فِيهِ.


অর্থ: হযরত আবূ ক্বতাদাহ রদ্বিয়াল্লা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছুহবত মুবারকে ছিলাম, এমন সময় সেখানে হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম তিনি আসলেন এবং আরজ করলেন, হে মহান আল্লাাহ তায়ালার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সোমবার রাখা কেমন? জাওয়াবে তিনি ইরশাদ মুবারক করলেন: আমি এ দিন মুবারকে দুনিয়ায় তাশরীফ মুবারক গ্রহণ করেছি এবং এ দিন মুবারকে বিছালী শান মুবারক প্রকাশ করব। । সুবহানাল্লাাহ। (ছহীহ ইবনি খুযাইমাহ ৩/২৯৮ কিতাবুছ ছিয়াম : হাদীছ ২১১৭)


উক্ত হাদীস শরীফ থেকে যে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে সেটা হলো-

১) হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের বিলাদত শরীফ পালন বা ঈদে মীলাদে হাবীবী পালন করেছেন।

২) ঈদে মীলাদে হাবীবী পালন উপলক্ষে তিনি শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন।

৩) এতটাই গুরুত্ব দিয়েছেন যে, প্রতি সপ্তাহে বিলাদত শরীফের যে বার অর্থাৎ সোমবার সেদিন নিদৃষ্ট করে নিয়ে পালন করেছেন।

৪) পরবর্তী উম্মত যদি ঈদে মীলাদে হাবীবী পালন করে তবে সেটা সুন্নাতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবে।

৫) কেউ যদি ঈদে মীলাদে হাবীবী পালন করা বিদয়াত বলে তাহলে একটি খাছ সুন্নতকে বিদয়াত বলার কারনে কুফরী হবে।

৬) কেউ যদি বলে ঈদে মীলাদে হাবীবী খাইরুল কুরুনে ছিলো না,কথাটা সম্পূর্ণ মিথ্যা হবে।

৭) কেউ যদি বলে ৬০০ হিজরীর পরে ঈদে মীলাদে হাবীবী চালু হয়েছে সেটা নবীজীর প্রতি স্পষ্ট অপবাদ দেয়া হবে।


এখন বাতিল ফির্কারা যে কথাটা বলে থাকে তা হচ্ছে,

প্রশ্ন: ঈদে মীলাদুন্নবী পালন করে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রেখেছেন, আপনারা কি রোজা রাখেন? রোজা না রেখে আপনারা কেন খাওয়া দাওয়া অনুষ্ঠান করেন?


উত্তর: হ্যাঁ আমরাও রোজা রাখি। তবে আপনাদের এই প্রশ্নের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত হলো শরীয়তে পবিত্র ঈদে মীলাদে হাবীবীর দলীল রয়েছে। সূতরাং আপানারা ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিদয়াত বলতে পারেন না। আপনাদের এই প্রশ্নের জবাবে বলা যায়, নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে রোজা রেখেছেন সেটা কেন রেখেছেন? অবশ্যই শুকরিয়া স্বরূপ।কারন তিনি হচ্ছেন সবচাইতে বড় নিয়ামত। আর আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। নবীজীর বিলাদত শরীফ এবং বিলাদত শরীফের বার ও তারিখ সবকিছু হচ্ছে নিয়ামতপূর্ণ।নিয়ামত প্রাপ্তি হচ্ছে খুশির বিষয়, আনন্দের বিষয়, শুকরিয়া আদায় করার বিষয়। নিয়ামতের শুকরিয়া প্রকাশ করার অন্যতম উপায় হচ্ছে ইবাদত। যেটা রোজা রেখে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেছেন। এর থেকেও প্রমাণিত হয় যে, বিলাদতী শান মুবারক প্রকাশের দিন এবং বরকতী বিশেষ দিন সমূহের দিন খুশি প্রকাশ করা বা তা পালন করতে হবে। কারন স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনার আগমনের বারে শুকরিয়া আদায় করে রোজা রাখতেন। হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে নিজেই নিজের আগমন দিবস পালন করেছেন। সূতরাং এই সুস্পষ্ট শরীয়তসম্মত আমলকে অস্বীকার করার কোন উপায় নাই।

আর যেহেতু ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয় তাই কেউ যদি ঈদে মীলাদে হাবীবী পালন উপলক্ষে রোজা রাখে, সলাত- সালাম পাঠ করে, কুরআন শরীফ তিলাওয়াত করে, যিকির করে, মানুষকে খাবার খাওয়ায়, দান ছ্বদকা করে, কুরআন শরীফ হাদীস শরীফ থেকে আলোচনা করে সবই গ্রহনযোগ্য। কারন প্রতিটিই ইবাদতের অর্ন্তভূক্ত। হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে রোজা রেখে শুকরিয়া আদায় করে ঈদে মীলাদে হাবীবী পালনের বিষয়টা স্পষ্ট করে দিলেন। এখন উম্মত যেকোন শরীয়ত সম্মত উপায়ে শুকরিয়া আদায় করতে পারবে।

আর এই রোজা রাখাকে ঈদে মীলাদে হাবীবী পালনের ভিত্তি হিসাবে সাব্যস্ত করেছেন যুগশ্রেষ্ঠ ইমাম হযরত জালালুদ্দীন সূয়ূতি রহমতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি। নিম্নে সে দলীল উল্লেখ করা হয়েছে:

আর স্থান ও কালের ফযীলতের ভিত্তি হচ্ছে ওইগুলোতে সম্পনকৃত ইবাদতসমূহ, যেগুলো আল্লাহ্ পাক ওইগুলোর সাথে, অর্থাৎ ওই কাল ও স্থানগুলোর সাথে নির্দিষ্ট করেছেন। কেননা, একথা সর্বজন বিদিত যে, স্থান ও কালের মহত্ব (বুযুর্গী) তো (কখনো) ওইসব সত্তা থেকে হয় না বরং সেগুলোর এসব বুযুর্গী ওইগুলোর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যাদি (অথবা সম্পর্ক ইত্যাদি)’র কারণেই অর্জিত হয়ে থাকে, যেগুলোর সাথে এ স্থান ও কাল নির্দিষ্ট হয়ে থাকে। এখন আপনারা ওইসব বৈশিষ্ট্য ও বরকতরাজি দেখুন, যেগুলো আলাহ্ তা‘আলা রবিউল আউয়াল মাস ও সোমবারের সাথে নির্দিষ্ট করেছেন। আপনি কি দেখেননি যে, সোমবার রোযা রাখলে বড় ফযীলত রয়েছে? কেননা,হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর বেলাদত শরীফ এ দিনে হয়েছে। সুতরাং যখন এ মাস আসে, তখন এ মাসের উপযোগী সম্মান প্রদর্শন ও গুরুত্ব প্রদান করা, আর নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম – এর অনুসরণ করা উচিৎ। কারণ, তাঁর পবিত্র অভ্যাস ছিলো যে, তিনি ফযীলতমণ্ডিত সময়গুলোতে বেশী ইবাদত করতেন এবং অধিক পরিমাণে দান-খায়রাত করতেন।

প্রসঙ্গে আমি (ইমাম জালাল উদ্দীন সুয়ূত্বী) ও মীলাদের (বৈধতার) জন্য একটি মূলনীতি বের করেছি। তাহচ্ছে- ইমাম বায়হাক্বী হযরত আনাস রাদ্বিয়ালাহু তা‘আলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুবূয়ত প্রকাশের পর নিজের আক্বীক্বা করেছেন, অথচ উনার দাদা হযরত আবদুল মুত্তালিব আলাইহিস সালাম উনার বেলাদত শরীফের সপ্তম দিনে তাঁর আক্বীকা করেছিলেন। আর আক্বীক্বা দ্বিতীয়বার করা যায় না। সুতরাং এই আক্বীকা মুবারকের কারণ এটা বলা যাবে যে, তিনি আলাহ্ তা‘আলার এ শুকরিয়া আদায় করার জন্য তা করেছেন যে, তিনি তাঁকে‘রাহমাতালিল আ-লামীন’ (সমস্ত বিশ্বের জন্য রহমত) করেছেন এবং উম্মতের জন্য তাঁর বেলাদত শরীফের উপর আলাহর শোকর আদায় করাকে শরীয়তসম্মত করার জন্য পুনরায় আক্বীক্বা করেছেন। যেমন তিনি সশরীরে নিজের উপর দুরূদ পড়তেন। সুতরাং আমাদেরও উচিত হবে মীলাদে পাকে লোকজনকে জমায়েত করে, তাদেরকে খানা খাইয়ে এবং অন্যান্য বৈধপন্থায় খুশী প্রকাশ করে মহামহিম আলাহ্ তা‘আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা।


হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি পবিত্র আশুরা শরীফের দুই রোজাকে পবিত্র ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনেন ভিত্তী হিসাবে দলীল দিয়েছেন। তিনি বলেছেন শুকরিয়া স্বরূপ এ রোজা রাখা হয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বিভিন্ন ভাবে করা যায়। রোজা রেখে, সিজদা করে, তিলওয়াত করে,দান ছদকা করে। আর হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সবচাইতে বড় নিয়ামত।” (হুসনুল মাকাছিদ ফি আমালিল মাওলিদ ৬৩, আল হাবী লিল ফতওয়া ১০৫, সুবহুল হুদা ওয়ার রাশাদ ১ম খন্ড ৩৬৬ পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহি আলাল আলামীন ২৩৭ পৃষ্ঠা)

সবচাইতে বড় কথা এই বিশেষ দিবস সমূহ পালনের আদেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। বিশেষ দিন সমূহ স্মরন সম্পর্কে আল্লাহ পাক বলেন,


وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّـهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

অর্থ: তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করান। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে। (সূরা ইব্রাহিম ৫)

ফিকিরের বিষয় হচ্ছে , নবীজীর আগমনের দিবস কতটা তাৎপর্যপূর্ণ ও ফযিলতপূর্ণ। এই দিন হচ্ছে অন্য সকল দিনের চাইতেও শ্রেষ্ঠ। আর এমন দিনের স্মরন করানোর আদেশ আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ পাকের আদেশ অনুযায়ী এই বিশেষ দিন স্মরন করা, সে দিনের বিশেষ ঘটনাবলী আলোচনা করা, সে দিন যার কারনে শ্রেষ্ঠ হলো উনার ছানা সিফত করা, শুকরিয়া আদায় করা এটা আল্লাহ পাকের নির্দেশের অন্তর্ভুক্ত।

আর এদিন উপলক্ষে খুশি প্রকাশ করা ও শুকরিয়া আদায় করা একমাত্র ধৈয্যশীল ও শোকর গুজার বান্দাদের পক্ষেই সম্ভব। কোন নবী বিদ্বেষী বিদয়াতি ওহাবীদের পক্ষে সম্ভব নয়।


বিদয়াতি ওহাবীরা আরো একটা আপত্তি উত্থাপন করে, মুসলিম শরীফের উক্ত হাদীস শরীফেতো বিলাদত শরীফ ছাড়াও নবুওয়াত শরীফ প্রকাশ ও কুরআন শরীফের নাযিলের বিষয় বলা হয়েছে। সেটার কি ফয়সালা?

ফয়সালা হচ্ছে, মূল নিয়ামত হচ্ছেন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি যদি না তাশরীফ নিতেন তবে অন্য কোন কিছুর অস্তিত্বই হতো না। অন্য বিষয় সমূহ নিয়ামতপূর্ণ হয়েছে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের মাধ্যমে। সূতরাং হাদীস শরীফে শুকরিয়া আদায়ের মূল উপলক্ষ্য হচ্ছেন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, আর উনার সাথে সংশ্লিষ্ঠ হওয়ার কারনে অন্যবিষয় সমূহ মর্যাদাবান হয়েছে।


তারা আরো বলে, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবার ঈদে মীলাদে হাবীবী পালন করেছেন, আপনারা বছরে একদিন পালন করেন কেন?

এর জবাবে বলতে হয়, আমরা বছরে শুধূ একদিন ঈদে মীলাদে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি না। বরং বছরের প্রতিটি দিনই ঈদে মীলাদে হাবীবী পালন করে থাকি। যেরূপ পালন করেছেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগন উনারা (http://bit.ly/2gaDfsm) । আমরা প্রতিদিনতো বটেই, অনন্তকালব্যাপী মীলাদে হাবীবী পালন করতে চাই, কবরে হাশরে, মিযানে, জান্নাতে সবখানেই। ১২ রবিউল আউয়াল জাঁকজমকের সাথে করা হয় কারন সেই দিবস হচ্ছে খাছ একটা দিবস। ১২ রবিউল আউয়াল শরীফ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ এনেছেন (http://bit.ly/2fZhJby )।

যেহেতু ঈদে মীলাদে হাবীবী পালন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত তাই সমগ্র মুসলিম মিল্লাতে এটা পালিত হয়েছে, এখনো হচ্ছে (http://bit.ly/2gGmgyR)। হাজার বছর ধরে পালিত হয়ে আসা একটা সুন্নত আমলের বিরোধীতা ৩০/৪০ বছর ধরে আগাছার মত গজিয়ে ওঠা নব্য ওহাবীরা ছাড়া কেউ করে নাই (http://bit.ly/2gT5Ssq)।


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

জন্মদিন পালন করা সুন্নাত

 জন্মদিন পালন করা সুন্নাত


=========================================


অনেক গাধা দাবি করে, ইসলামে নাকি জন্মদিন পালন করা হারাম। তাহলে জুমুয়ার দিন পালন করা কি? অথচ এ গাধাগুলো ঠিক ঠিক জুমার দিনকে পালন করে থাকে। অথচ এ বোকাগুলো জানে না, জুমার দিনটি হচ্ছে প্রথম নবী হযরত আদম আলাইহি সালামে উনার সম্মানিত সৃষ্টি দিবস। হাদীস শরীফেএ ইরশাদ মুবারক হয়েছে-“সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন। এই পবিত্র দিনে হজরত আদম আলাইহি সালাম উনাকে কে সৃষ্টি মুবারক করা হয়েছিল এবং এই দিনে উনাকে জান্নাতে প্রবেশ করানো হয়। (মুসলিম শরিফ)


হযরত আদম আলাইহি সালাম উনাকে সৃষ্টি মুবারক করার দিনটি যদি মুসলমানরা পালন করে থাকে, জন্মদিন পালন করা হারাম কে বললো ?? গাধাগুলো বুঝেও না, জন্মদিন পালন করা হারাম নয়।

কেননা, হাদীছ শরীফ শাস্ত্রের বিখ্যাত সঙ্কলক ইমাম হযরত বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আদাবুল মুফরাদ’ কিতাবে ২ খানা বাব বা পরিচ্ছেদ রচনা করেছেন যথাক্রমে –

بَابُ الدَّعْوَةِ فِي الْوِلَادَةِ – শিশুর জন্মগ্রহণ উপলক্ষ্যে দাওয়াত।

بَابُ الدُّعَاءِ فِي الْوِلَادَةِ – সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য দোয়া করা।


بَابُ الدَّعْوَةِ فِي الْوِلَادَةِ – “শিশুর জন্মগ্রহণ উপলক্ষ্যে দাওয়াত” পরিচ্ছদে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ হতে জানা যায় যে, একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার রোযা ভঙ্গ করে শিশুর জন্মগ্রহণ উপলক্ষ্যে দাওয়াতের খানা খেয়েছেন।

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

عَنْ حَضْرَتْ بِلَالِ بْنِ كَعْبٍ الْعَكِّيِّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ زُرْنَا حَضْرَتْ يَـحْيَى بْنَ حَسَّانَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِـي قَرْيَتِهِ اَنَا وَ حَضْرَتْ اِبْرَاهِيمُ بْنُ اَدْهَمَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَ حَضْرَتْ عَبْدُ الْعَزِيزِ بْنُ قَرِيرٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَ حَضْرَتْ مُوسَى بْنُ يَسَارٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَجَاءَنَا بِطَعَامٍ، فَاَمْسَكَ حَضْرَتْ مُوسٰى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَكَانَ صَائِمًا فَقَالَ حَضْرَتْ يَـحْيَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اَمَّنَا فِـي هٰذَا الْمَسْجِدِ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ مِنْ اَصْحَابِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَنَّى حَضْرَتْ اَبَا قِرْصَافَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَرْبَعِيْنَ سَنَةً، يَصُوْمُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، فَوُلِدَ لِاَبِـيْ غُلَامٌ، فَدَعَاهُ فِـي الْيَوْمِ الَّذِيْ يَصُوْمُ فِيْهِ فَاَفْطَرَ، فَقَامَ حَضْرَتْ اِبْرَاهِيمُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَكَنَسَهُ بِكِسَائِهِ، وَاَفْطَرَ حَضْرَتْ مُوْسٰى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ حَضْرَتْ اَبُو عَبْدِ اللهِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اَبُو قِرْصَافَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اسْـمُهُ جَنْدَرَةُ بْنُ خَيْشَنَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ.

অর্থ : “হযরত বিলাল ইবনে কা’বিল ‘আক্কী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি, হযরত ইবরাহীম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল আযীয ইবনে কুদাইদ রহমতুল্লাহি আলাইহি ও হযরত মূসা ইবনে ইয়াসার ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি উনারা হযরত ইবনে হাসান বাকরী ফালাসতিনী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে উনার গ্রামে গিয়ে সাক্ষাত করলেন। হযরত ইবনে হাসান বাকরী ফালাস্তিনী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের জন্য খাবার আনলেন। হযরত মূসা রহমতুল্লাহি আলাইহি তিনি রোযাদার হওয়ায় খাবার গ্রহণ থেকে বিরত থাকেন। হযরত ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কিনানা গোত্রীয় একজন ছাহাবী, যাঁর উপনাম হযরত আবূ কিরসাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চল্লিশ বছর যাবত এই মসজিদে ইমামতি করেন। তিনি এক দিন রোযা রাখেন এবং এক দিন বিরতি দেন। আমার একজন ভাই জন্মগ্রহণ করলে আমার পিতা উনাকে দাওয়াত দেন। সেটি ছিল উনার রোযা রাখার দিন। তিনি রোযা ভাঙ্গলেন। হযরত ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি তিনি উঠে দাঁড়িয়ে উনাকে উনার চাদরখানা হাদিয়া দেন এবং হযরত মূসা রহমতুল্লাহি আলাইহি তিনিও রোযা ভাঙ্গেন। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ছাহাবী হযরত আবূ কিরসাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারক হযরত জানদারা ইবনে খায়শানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।” (আদাবুল মুফরাদ : কিতাবুল খিতা-ন : বাবুদ্ দা’ওয়াতি ফীল উইলাদাত : হাদীছ শরীফ নং ১২৫৩)

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে শিশুর জন্মদিনেই জন্মদিন পালনের নির্দেশনা পাওয়া যায়। এমনকি মহান আল্লাহ পাক উনার চুড়ান্ত সন্তুষ্টি মুবারক দুনিয়াতেই প্রাপ্ত হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার রোযা ভঙ্গ করে জন্মদিন উপলক্ষ্যে পরিবেশিত খাদ্য গ্রহণ করেছেন।


আবার بَابُ الدُّعَاءِ فِي الْوِلَادَةِ – “সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য দোয়া করা” পরিচ্ছদে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ হতে জানা যায় যে, একদল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা শিশুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দাওয়াতে এসে খানাপিনা করেছেন এবং শিশুর জন্য দোয়া করেছেন।

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

عَنْ حَضْرَتْ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ لَمَّا وُلِدَ لِـي اِيَاسٌ دَعَوْتُ نَفَرًا مِنْ اَصْحَابِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاَطْعَمْتُهُمْ فَدَعَوْا فَقُلْتُ‌‏ اِنَّكُمْ قَدْ دَعَوْتُـمْ فَبَارَكَ اللهُ لَكُمْ فِيْمَا دَعَوْتُـمْ وَاِنّـيْ اِنْ اَدْعُوْ بِدُعَاءٍ فَاَمّنُوْا قَالَ‏ فَدَعَوْتُ لَهُ بِدُعَاءٍ كَثِيْرٍ فِـيْ دِينِهِ وَعَقْلِهِ وَكَذَا قَالَ‌‏ فَاِنّـيْ لَاَتَعَرَّفُ فِيْهِ دُعَاءَ يَوْمِئِذٍ‏.‏

অর্থ : “হযরত মুআবিয়া ইবনে কুররা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উনার আওলাদ ইয়াস জন্মগ্রহণ করলে তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একদল ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দাওয়াত করে খাবার পরিবেশন করেন। উনারা দোয়া মুবারক করলেন। হযরত মুআবিয়া ইবনে কুররা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনারা দোয়া মুবারক করেছেন। মহান আল্লাহ পাক তিনি আপনাদের দোয়া মুবারক উনার উসীলায় আপনাদের বরকত মুবারক দান করুন। হযরত মুআবিয়া ইবনে কুররা রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বললেন, তিনিও কতগুলো দোয়া করবেন এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেন আমীন বলেন। হযরত মুআবিয়া ইবনে কুররা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি উনার আওলাদের দ্বীনদারি, জ্ঞান ইত্যাদি বিষয়ের জন্য অনেক দোয়া করলেন। হযরত মুআবিয়া ইবনে কুররা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি সেদিনের দোয়ার প্রভাব লক্ষ্য করেছেন।” (আদাবুল মুফরাদ : কিতাবুল খিতা-ন : বাবুদ্ দু‘য়ায়ি ফীল উইলাদাত : হাদীছ শরীফ নং ১২৫৫)


সুতরাং জন্মদিন পালন বা জন্মোৎসব করা সম্মানিত ইসলামী শরীয়ত উনার রীতি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ ব্যাপারে শিক্ষা মুবারক প্রদান করেছেন বলেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা শিশুর জন্মদিনের দাওয়াতে গিয়েছেন, জন্মদিন উপলক্ষ্যে পরিবেশিত খাবার খেয়েছেন এমনকি রোযা ভঙ্গ করে খাবার খেয়েছেন এবং দোয়া মুবারক করেছেন। তাই জন্মোৎসব পালন করাকে হারাম বলা সুস্পষ্ট কুফরী। যেহেতু এই বিষয়টি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন।


তাই জন্মদিন পালন করা হারাম নয়, বরং জন্মদিনের নাম করে হারাম কোন কাজ করা হারাম। কিন্তু গাধাগুলো মুসলমানদের বিভ্রান্ত করে এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে উনার জন্য খুশী মুবারক প্রকাশ করাকে বিদয়াত ফতোয়া দেয়। এই সকল বিভ্রান্ত লোকদের জন্য মুসলমানরা আজ দ্বিধাবিভক্ত এবং মুসলমানদের এই করুণ অবস্থা।


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...