Wednesday, March 10, 2021

খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পেতে হলে যা করণীয়

 বান্দা-বান্দি, জিন-ইনসান, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে সকলের জন্য যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে সন্তুষ্ট করা ফরয, উনার আদেশ-নিষেধ মুবারক পালন করা ফরয। উনার প্রতি ঈমান আনা, আক্বীদা বিশুদ্ধ রাখা, হুসনে জন বা সুধারণা পোষণ করা ফরয। এ সকল বিষয় পালন করলে প্রতিদান স্বরূপ তারা সম্মানিত জান্নাত লাভ করবে এবং সম্মানিত জান্নাত উনার নিয়ামতসসূহ লাভ করবে আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হিসেবে সেখানে মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক ও সন্তুষ্টি মুবারকও লাভ করবে। সুবহানাল্লাহ!


বলার অপেক্ষা রাখে না, মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পেতে হলে উনার যিনি মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সন্তুষ্ট করতে হবে, মুহব্বত করতে হবে এবং উনাকে ইত্তিবা বা অনুসরণ মুবারক করতে হবে। এ মর্মে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّـهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّـهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّـهُ غَفُورٌ رَّحِيمٌ

অর্থ: (আমার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, তোমরা যদি মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করে থাক তাহলে তোমরা আমার ইত্তিবা বা অনুসরণ করো, তবেই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। (পবিত্র সুরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- 

احبونى لحب الله واحبوا اهل بيتى لحبى 

অর্থ: মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক পেতে হলে তোমরা আমাকে মুহব্বত করো। আর আমার মুহব্বত মুবারক পেতে হলে তোমরা আমার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো। (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)


প্রতিভাত হচ্ছে যে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক ও সন্তুষ্টি মুবারক পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান মুবারক আনতে হবে, আক্বীদা বিশুদ্ধ রাখতে হবে, হুসনে জন বা সুধারণা মুবারক পোষণ করতে হবে, উনাকে মুহব্বত মুবারক করতে হবে, উনাকে ইত্তিবা বা অনুসরণ মুবারক করতে হবে, এক কথায় উনাকে সন্তুষ্ট করতে হবে। পাশাপাশি উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত ও সন্তুষ্ট মুবারক করতে হবে। কেননা উনাদেরকে মুহব্বত ও সন্তুষ্ট করা ব্যতীত মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাক্বীক্বী মুহব্বত ও সন্তুষ্টি মুবারক হাছিল করা কখননোই সম্ভব


হবে না।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...