Friday, August 14, 2020

মুবারক সুন্নত প্রচার কেন্দ্র

 মুবারক সুন্নত প্রচার কেন্দ্র

লেখক: মুহম্মদ নাজমুল হুদা ফরাজী

___________________________


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


ইত্তিবায়ে সুন্নতে খুশী হন ইলাহী

সুন্নতী আমল হলেন আমলে শাহী

মুহীব হন পাক মাওলা এই আমলে

গুনাহ খতা ক্ষমা করেন স্বয়ং তিনি সমূলে

আমলের মূল সুন্নত ছওয়াবের পাহাড়

শিখতে হলে সবাই আসুন নূরী দরবার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র

দর্শনে সবার মনে লাগে আনন্দ

দিল ভরে যায় মন ভরে যায় সুন্নত দেখে

ছানা ছিফত শুনি তথায় মুখে মুখে

পোশাক, তৈজসপত্র, রূহী খাবার

সুন্নতী নূরে দুর হয় বিদয়াতী আঁধার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


পাগড়ী রুমাল, কোর্তা, সুন্নতী ইযার

চার টুকরা বিশিষ্ট টুপি, মোজা চামড়ার

বুটিদার চাদর, জুব্বা, আর কেনায়া

সুন্নত প্রচার কেন্দ্রে সবই যায় পাওয়া

কাঠের প্লেট, বাটি, আর লবণদানী

সুন্নতী দস্তরখানা তৈরি চামড়ার। 


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


ছারীদ, গোশত, চর্বি, মাছ, ডিম, আর যব

সুন্নত প্রচার কেন্দ্রে পাওয়া যায় সব

ছাতু, যবের রুটি আর তালবীনাহ

হাইস, যয়তুনের তৈল সুন্নতীখানা

সিরকা, মধু, নাবীয, খেজুর, খুরমা

সুন্নতী ফল পাবেন আঙ্গুর, আনার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


কিসমিস, শসা, ডুমুর, খাওয়া সুন্নত

পনীর, পানি, লবণ, সুন্নতী বরকত

মাখন, হারীস, কিসসা, আর সানুত

দুধ, লাবান, শক্তি রয় যে বহুত

কদু, পেঁয়াজ, রসূন এবং জানজাবীল

কালোজিরা খাওয়া সুন্নত, বলছি বারবার


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


 দেহের মাঝে নূর পয়দা করে সুন্নতী খাবার

সুন্নতী খাবারে কোটি কোটি উপকার

সবাই মিলে আসুন করি সুন্নত জারি

 দেশ বিদেশ মিলে মিশে প্রচার করি

আহলে বাইতি রসূলিল্লাহ উনার তাজদীদ

আলম মাঝে আজ উনার গতি দূর্বার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।

পবিত্র সুন্নত মুবারক উনার Superprofit!

 পবিত্র সুন্নত মুবারক উনার Superprofit!

=============================


Superprofit (সুপার প্রোফিট) শব্দের বাংলা অর্থ অধিক লাভ। লাভ বিষয়টিকে মানুষ অত্যন্ত পছন্দ করে। মহান আল্লাহ পাক তিনি মানুষকে (Superprofit) অধিক লাভ করার মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারকসমূহ (Superprofit) অধিক লাভ করার সেই মাধ্যম। যেমন- 

চার টুকরা বিশিষ্ট গোল সাদা সুন্নতি টুপিতে রয়েছে ছয়টি সুন্নত মুবারক। সুন্নতি টুপি পরিধান করলে কমপক্ষে ছয়শত শহীদ উনাদের ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল -মিশকাত শরীফ, আনিসুল আরওয়াহ্)

পাগড়ি পরিধান করা সুন্নত। পাগড়ি পরিধান করে নামাজ আদায় করলে, পাগড়ি বিহীন নামায আদায় থেকে সত্তর গুন অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মিরকাত শরীফ, শামায়েলে তিরমিজি)

মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করে নামাজ আদায় করলে সত্তর গুণ অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মিশকাত শরীফ)

জামায়াতে নামাজ আদায় করা সুন্নত। জামায়াতে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় থেকে সাতাশ গুণ অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মুত্তাফাকুন আলাইহি)

সালাম দেওয়া এবং মুসাহাফা করা সুন্নত। মুসলমান পরস্পর সালাম দিয়ে মুসাহাফা করলে তারা আলাদা হওয়ার পূর্বে মহান আল্লাহ পাক তিনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-আবু দাউদ শরীফ) 

ব্যবসা করা সুন্নত। সুন্নতি তরীকা অনুযায়ী সৎভাবে ব্যবসা করলে সম্মানিত হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের সাথে হাশর-নাশর হবে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-তিরমিজি শরীফ) 

বিবাহ এবং বাল্যবিবাহ করা সুন্নত। সম্পূর্ণ দ্বীন ইসলাম পালন করার যেই ফজিলত বিবাহ এবং বাল্যবিবাহ করলে তার অর্ধেক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! (দলীল-মিশকাত শরীফ) পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। 

সিরকা, নাবীয, তালবিনাহ, মধু, কদু, কালোজিরা, খেজুর, দুধ, ডিম উক্ত সুন্নতি খাবার গুলোকে শারীরিক দুর্বলতা দূরকারী সুস্বাস্থ্য বর্ধক সাথে কঠিন ও জটিল রোগের প্রতিষেধক হিসাবে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ঘোষণা মুবারক দেওয়া হয়েছে। সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য উক্ত সুন্নতি খাবার সমূহে রয়েছে (Superprofit) অধিক লাভ। (দলীল-ছিহাহ্ ছিত্তাহ, বায়হাক্কী শরীফ)

উম্মত যখন সুন্নতি কোর্তা, লুঙ্গী পড়ে। মুখে দাড়ি রাখে, বাবরি চুল রাখে মাথায় পাগড়ি এবং সাদা রুমাল পরে, মেসওয়াক এবং দাঁত খিলাল করে, পায়ে সুন্নতি নালাইন এবং চামড়ার মোজা পরে, শরীরে আতর চোখে সুরমা ব্যবহার করে, ডান দিকে পথ চলে, চামড়ার দস্তরখান বিছিয়ে কাঠের তৈরি সুন্নতি প্লেটে খাবার নিয়ে লবণ দিয়ে খাবার শুরু এবং শেষ করে, এক কথায় উম্মত যখন সীরত ও ছুরতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ উম্মত হয়ে যায়, তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি স্বয়ং সেই উম্মতকে মুহব্বত করেন। সেই উম্মতের জীবনের সমস্ত গুনাহ খতা ক্ষমা করেন। সেই উম্মতের জন্য অসীম দয়ালু হয়ে যান। সেই উম্মত প্রতিটি পবিত্র সুন্নত মুবারক বিনিময়ে কমপক্ষে একশত শহীদ উনাদের ফজিলত লাভ করে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। 

পবিত্র সুন্নতে সজ্জিত সেই উম্মতের অবস্থান হয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল- পবিত্র সূরা আলে ইমরান শরীফ, মিশকাত শরীফ, কানযুল উম্মাল)

মানুষ অধিক লাভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। পবিত্র পবিত্র সুন্নত মুবারক মধ্যেই রয়েছে (Superprofit) অধিক লাভ। সুবহানাল্লাহ!

সকল মুসলমানদের উচিত ‘আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে’ এসে মহাসম্মানিত সুন্নত সম্পর্কে জানা।

 সকল মুসলমানদের উচিত ‘আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রে’ এসে মহাসম্মানিত সুন্নত সম্পর্কে জানা।

=============================


যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র সুন্নত মুবারক পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে উনার মহাপবিত্র ও মহাসম্মানিত কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللهَ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ 

অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন যদি তোমরা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করো বা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ করো। তাহলে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত মুবারক করবেন এবং তোমাদের গুনাহখতা ক্ষমা করে দিবেন। আর খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি অত্যাধিক ক্ষমাশীল ও দয়ালু।” অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি তোমাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হবেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)

আর সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন-

 مَنْ اَحَبَّ سُنَّتِيْ فَقَدْ أَحَبَّنِيْ وَمَنْ أَحَبَّنِيْ كَانَ مَعِيْ فِي الْـجَنَّةِ

অর্থ: “যে ব্যক্তি আমার সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলো, সে যেন আমাকেই মুহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মুহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ) 

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ করেন-

مَنْ حَفِظَ سُنَّتِىْ اَكْرَمَهُ اللهُ تَعَالٰى بِاَرْبَعِ خِصَالٍ. اَلْمُحَبَّةُ فِىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهِيْبَةُ فِىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِى الرِّزْقِ وَالثِّقَةُ فِى الدِّيْنِ.

অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা আমার মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে হিফাযত করবে তথা সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা বা অনুসরণ করবে, মহান আল্লাহ পাক উনাদেরকে চারটি বিশেষ বৈশিষ্ট্য বা গুণ হাদিয়া মুবারক করে সম্মানিত করবেন। ১. নেককারদের অন্তরে মুহব্বত প্রদান করবেন ২. পাপিষ্ঠদের হৃদয়ে ভয়-ভীতি প্রদান করবেন ৩. রিযিকে প্রশস্ততা দান করবেন ৪. সম্মানিত দ্বীন-ইসলাম উনার উপর আস্থা বা আত্ববিশ্বাস পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে হাক্কী ৩/৮)

কাফির-মুশরিক, বেদ্বীন, বদ্বদ্বীনদের কারণে মুসলমানরা আজ সুন্নত মুবারক ভুলে গেছে। সম্মানিত সুন্নত পালনের গুরুত্ব তাৎপর্য অনুধাবন করে যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, মুহইস্ সুন্নাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি রাজারবাগ দরবার উনার মাঝে প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র। সুবহানাল্লাহ!

তাছাড়া সুন্নত মুবারক জারী করার জন্য দেশ-বিদেশের বিভিন্ন স্থানেও সুন্নত প্রচারকেন্দ্র প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ! সুন্নতী পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র ও সুন্নতী খাবার মুবারক জারী করেছেন। সুন্নতী খাবার খেয়ে অনেকেই বিভিন্ন জটিল রোগ থেকে শিফা লাভ করছেন। সুবহানাল্লাহ!!

তাই সকলের উচিৎ হবে রাজারবাগ দরবার শরীফ এসে সুন্নত মুবারক সম্পর্কে জেনে, সেই অনুযায়ী সুন্নত পালন করে, দোজাহানে কামিয়াবী হাসিল করা।

কারো প্রতি যুলুম করার অর্থ হলো তার হক্ব বা অধিকার নষ্ট করা; যা কঠিন কবীরাহ গুনাহ ও জাহান্নামী হওয়ার কারণ।

 কারো প্রতি যুলুম করার অর্থ হলো তার হক্ব বা অধিকার নষ্ট করা; যা কঠিন কবীরাহ গুনাহ ও জাহান্নামী হওয়ার কারণ।

=========================================


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘তোমরা কি জানো, কোন্ ব্যক্তি গরিব?’ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা বললেন, ‘আমাদের মধ্যে গরিব হচ্ছে ঐ ব্যক্তি যার কোনো অর্থ-সম্পদ নেই।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব হলো ঐ ব্যক্তি, যে ক্বিয়ামতের দিন নামায, রোযা, যাকাত ইত্যাদি ইবাদতসহ উপস্থিত হবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে হত্যা করেছে। এদেরকে তার নেক আমলগুলো দিয়ে দেয়া হবে। উল্লিখিত দাবিসমূহ পূরণ করার পূর্বেই যদি তার নেক আমলগুলো শেষ হয়ে যায় তাহলে দাবিদারদের গুনাহসমূহ তার উপর চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” নাউযুবিল্লাহ! (মুসলিম শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলমানের হক্ব নষ্ট করলো মহান আল্লাহ পাক তিনি তার জন্য জাহান্নামের আগুন অনিবার্য করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম করে দিবেন। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি সেটা তুচ্ছ জিনিস হয়? তিনি বললেন, তা পিলু গাছের একটি শাখাই হোক না কেন।” (মুসলিম শরীফ) 

তাই প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য সর্বপ্রকার যুলুম থেকে বেঁচে থাকা উচিত। বিশেষ করে যারা শাসক, বিচারক ও দায়িত্বশীল তারা যেন হক্ব ও ইনছাফ রক্ষা করে চলে। অন্যথায় তাদের জন্য জাহান্নাামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ‘তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ অর্থাৎ হক্ব আদায় করে থাকলে নাজাত পাবে। আর হক্ব নষ্ট করে থাকলে শাস্তি ভোগ করবে। 

মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ পরিপূর্ণভাবে আদায় করার তাওফিক দান করুন। আমীন!

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...