Sunday, April 11, 2021

মহান আল্লাহ পাক উনার মসজিদসমূহ পবিত্র রহমত, বরকত, নাজাত ও যাবতীয় আযাব গযব থেকে নিরাপত্তা লাভের একমাত্র কেন্দ্রস্থল:

 মহান আল্লাহ পাক উনার মসজিদসমূহ পবিত্র রহমত, বরকত, নাজাত ও যাবতীয় আযাব গযব থেকে নিরাপত্তা লাভের একমাত্র কেন্দ্রস্থল:



যেমন এ প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-


وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا


 অর্থ: “আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার মহাপবিত্রতম ঘর বা পবিত্রতম মসজিদ উনার ভিতরে প্রবেশ করবে, সে সমস্ত কিছু থেকে নিরাপত্তা লাভ করবে ” (পবিত্র আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯৭)


পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,


 عَنْ حضرت أَنَسِ بْنِ مَالِكٍ رضى الله تعالى عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ابْنُوا الْمَسَاجِدَ .


 অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারকসমূহ নির্মাণ করো।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে আবী শায়বাহ শরীফ ১/২৭৪, আস সুনানুল কুবরাহ লিল-বাইহাক্বী ২/৬১৫)


পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,


 عَنْ حضرت عَائِشَةَ عليها السلام قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِى الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ.


অর্থ: “উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (পবিত্রতম ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির, তাছবীহ-তাহলীল করার জন্য) বাড়িতে বাড়িতে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক নির্মাণ করার জন্য এবং মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ পরিস্কার পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখার জন্য।” (আবূ দাউদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাযাহ শরীফ, মুসনাদে আহমদ শরীফ ইত্যাদি)


পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,


عَنْ ابْنِ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَسَاجِدُ بُيُوتُ اللهِ، 


অর্থ: “হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ হচ্ছে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ঘর মুবারক।” (শুয়াইবুল ঈমান শরীফ, ৪/৩৮০, জামিউল হাদীছ ২২/১৫৪, কানজুল উম্মাল ৭/৫৭৯)

পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,


المسجد بيت الله والمدرسة بيتى


অর্থ: মহাপবিত্র মসজিদ মহান আল্লাহ পাক উনার পবিত্রতম ঘর এবং আর সম্মানিত মাদরাসা আমার মহাপবিত্রতম হুজরা শরীফ । সুবহানাল্লাহ! 

 এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-


خير الاماكن مساجدها


 অর্থ: সর্বোত্তম মাকান বা স্থান মুবারক হলো মহাপবিত্র মসজিদসমূহ। সুবহানাল্লাহ!

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...