(মি’রাজ) معراج ইহা عرج (উরূজ) শব্দ হতে গঠিত। উপরে উঠার সিঁড়ি বা সোপানকে পবিত্র মি’রাজ শরীফ বলা হয়। পবিত্র মি’রাজ শরীফ উনার ঘটনাকে اسراء(ইসরা) শব্দ মুবারক দ্বারাও উল্লেখ করা হয়। اسراء (ইসরা) অর্থ রাত্রিকালীন ছফর বা ভ্রমণ। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُ
অর্থ: তিনি সেই মহান আল্লাহ পাক যিনি উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাত্রের সামান্য সময়ে পবিত্র মসজিদুল হারাম শরীফ থেকে পবিত্র মসজিদুল আকসা শরীফ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। উনার চতুর্ষ্পাশকে আমি বরকতময় করেছি। আমার সুমহান নিদর্শনসমূহ দেখানোর জন্য, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (পবিত্র সূরা বানী ইসরাইল শরীফ)
পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মসজিদুল হারাম শরীফ থেকে পবিত্র মসজিদুল আকসা শরীফ অর্থাৎ পবিত্র বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত রাত্রিকালীন পরিভ্রমণের ঘটনাটি ‘পবিত্র ইসরা’ শব্দ মুবারক দ্বারা উল্লেখ করা হয়েছে। এছাড়া বহুসংখ্যক মুফাসসির উনাদের মতে মহান আল্লাহ পাক উনার পবিত্র ও মুবারক বাণী-
لقد راى من ايت ربه الكبرى
অর্থ: নিশ্চয়ই তিনি মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহ অবলোকন করেছেন। (পবিত্র সূরা নজম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)
এ পবিত্র আয়াত শরীফ উনার দ্বারাও ঊর্ধ্বালোকে গমন এবং মহান আল্লাহ পাক উনার মুবারক দীদার শরীফ লাভ ও অদৃশ্য জগতের অন্যান্য নিদর্শনসমূহ অবলোকন ও পর্যবেক্ষণ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। সমস্ত উলামায়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ঐকমত্য আক্বীদা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুওওয়াত মুবারক প্রকাশের পর মক্কী জীবন মুবারক উনার শেষ দিকে একই রাত্রে উনার ইসরা ও মি’রাজ শরীফ উভয়টি সংঘটিত হয়েছে। পবিত্র রজব মাসের সাতাইশ তারিখের রাতেই পবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হয়েছে। এই অভিমতটিই সকলের কাছে বহুল প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ জাগ্রত অবস্থায় সশরীর মুবারকেই হয়েছে। এবং তিনি পবিত্র বোরাক নামক একটি বাহন মুবারকে আরোহণ করে পবিত্র মক্কা শরীফ হতে পবিত্র বাইতুল মুাকাদ্দাস শরীফ গমন করেছেন এবং সেখানে সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ইমাম হিসেবে নামায পড়িয়ে সশরীর মুবারকে ঊর্ধ্বালোকে গমন করেছেন।
অতএব পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের স্পষ্ট দলীল দ্বারা প্রমাণিত হয় যে, সম্মানিত মি’রাজ শরীফ সশরীর মুবারকে জাগ্রত অবস্থায় হয়েছে। সুবহানাল্লা
হ!

No comments:
Post a Comment