Tuesday, June 29, 2021

পবিত্র কুরবানী উনার ঐতিহাসিক পটভূমি

 পবিত্র কুরবানী উনার ঐতিহাসিক পটভূমি



পবিত্র কুরবানী উনার বিধান শুধু উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্যেই দেয়া হয়েছে তা নয় বরং পূর্ববর্তী প্রত্যেক উম্মতের প্রতিও পবিত্র কুরবানী উনার বিধান প্রবর্তিত ছিল। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-


لِكُلّ اُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لّيَذْكُرُ‌وا اسْمَ اللهِ عَلـٰى مَا رَ‌زَقَهُم مّن بَـهِيْمَةِ الاَنْعَامِ ۗ


অর্থ : “আমি প্রত্যেক উম্মতের জন্য পবিত্র কুরবানী উনার বিধান দিয়েছি, যাতে তারা গৃহপালিত পশুর উপরে মহান আল্লাহ তায়ালা উনার নাম মুবারক স্মরণ করে। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা উনার সন্তুষ্টি ও নির্দেশ মুতাবিক উনার নামে পশু কুরবানী করে।” (পবিত্র সূরা হজ্জ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৪)


এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় আল্লামা নাসাফী ও যামাখশারী বলেন, হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার থেকে শুরু করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ পাক তিনি উনার নৈকট্য লাভের জন্য পবিত্র কুরবানী উনার বিধান দিয়েছেন। 


(তাফসীরে নাসাফী ৩/৭৯, তাফসীরে কাশশাফ ২/৩৩)

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...