Monday, November 15, 2021

অনলাইন জগতে মুসলমান উনাদের জন্য সুসংবাদ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিরাত্বল মোস্তক্বিম ।

 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

অনলাইন জগতে মুসলমান উনাদের জন্য সুসংবাদ "সামাজিক যোগাযোগ মাধ্যম ছিরাত্বল মোস্তক্বিম যা ছবি মুক্ত,সুবহানাল্লাহ


!

সন্তানকে শিশুকাল থেকে সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা করাতে হবে

 সন্তানকে শিশুকাল থেকে সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা করাতে হবে

================================================



“ইহুদী-নাছারা, বেদ্বীন-বদদ্বীন এবং বদ আক্বীদার লোকদের অনুসরণ, অনুকরণ করা নাজায়িয-হারাম।” কেননা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,


ليس منا من تشبه بغيرنا لا تشبهوا اليهود ولا باالنصارى


অর্থ: “যারা আমাদের আদর্শ ছেড়ে অন্যের সাথে সদৃশ্য রাখে তারা আমাদের দলভুক্ত নয়। সুতরাং তোমরা ইহুদী-নাছারাদের সাথে সদৃশ্য রেখো না।”


কাজেই, সন্তানকে শৈশবকাল থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইত্তিবা (অনুসরণ-অনুকরণ) করাতে হবে। সম্মানিত সুন্নত উনার খিলাফ কোন কাজ-কর্ম, কথা-বার্তা,, আচার-আচরণ করতে দেয়া যাবে না। কেননা যেটা সম্মানিত সুন্নত উনার খিলাফ সেটাই বিদয়াত। আর বিদয়াতীরা গোমরাহ বা পথভ্রষ্ট। কোনক্রমেই সন্তান-সন্ততিদেরকে বিদয়াত কাজ করতে দেয়া যাবেনা।


শিশু সন্তানদের মন ও মনন উর্বর জমির ন্যায়। তাতে যেরূপ বীজ বপন করা হবে সেরূপ ফুল ফল, ফসল উৎপাদিত হবে। শৈশবে খারাপ বীজ বপন করলে পরিণত বয়সে ভাল কিছুর আশা করা দুরাশায় পর্যবসিত হবে। কথায় বলে “কাঁচায় না নোয়ালে বাঁশ, শেষে করে ঠাস ঠাস।”


মা-বাবা হচ্ছেন উত্তম ও শ্রেষ্ঠ উস্তাদ। কাজেই, মা-বাবা শিশুকালে তাদের অন্তরে সম্মানিত সুন্নত মুবারক উনার বীজ বপন করলে পরিণত বয়সে পরিপুর্ণ সুন্নত মুবারক উনার অনুসরণ-অনুকরণকারী রূপে গড়ে উঠবে। বিদয়াত ও বিদয়াতীদের প্রতি অন্তরে ঘৃণা পয়দা হবে। তখন বেদ্বীন-বদদ্বীনদের অনুসরণ-অনুকরণ করার বিষয়টা অন্তরে কখনো স্থান পাবে না।


অনেক মা-বাবা বিষয়টি গুরুত্ব দেন না। মনে করেন, বড় হলে সন্তানরা আপসে আপ সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা করবে। ফলে সন্তান বিদয়াত-বেশরা আমলের মাধ্যমে বড় হয়। তখন পরিণত বয়সে মুসলমানদের রীতি-নীতি, তর্জ তরীক্বা তাদের ভালো লাগে না। নাউযুবিল্লাহ! ফলে সে নাস্তিক বা বেদ্বীন-বদদ্বীন অথবা বদ আক্বীদা ও বদ মাযহাবীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ!


কাজেই, সন্তানকে শৈশবকাল থেকেই সম্মানিত সুন্নত মুবারক আদায়ের প্রতি যত্নশীল করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার একান্ত দায়িত্ব কর্তব্য। যেমন, সন্তানকে ডান হাত দ্বারা পানাহার করাবে এবং করতে বলবে। কখনো ভুলে যদি বাম হাত দিয়ে পানাহার করে তাহলে সাথে সাথে সংশোধন করতে হবে। বলতে হবে, ডান হাত দ্বারা পানাহার করা সুন্নত। বাম হাত দ্বারা পানাহার করা শয়তানের কাজ। আর শয়তান আমাদের প্রধান শত্রু। শয়তানের অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম হচ্ছে কঠিন আযাব-গযবের স্থান। যেখানে সাপ-বিচ্ছু, পোকা-মাকড় ইত্যাদি আছে।


মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকে সুন্নত মোতাবেক দ্বীনি শিক্ষায় গড়ে তুলার তাওফিক দান করেন। আমীন।

ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বওল শরীফঃ

 ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বওল শরীফঃ 


=======================


মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমি বাদ্যযন্ত্র ও মূর্তি ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি।’ সুবহানাল্লাহ!

সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- পবিত্র সামা’ শরীফ উনার মাহফিল অর্থাৎ পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদা শরীফ পাঠ করা, শোনা ও লেখা প্রত্যেকটাই খাছ সুন্নত মুবারক এবং অশেষ নেকী হাছিলের কারণ। সুবহানাল্লাহ! অপরদিকে গান লেখা, গাওয়া, শোনা এবং গান-বাজনা ও নাচের অনুষ্ঠান করা, দেখা, শোনা প্রত্যেকটাই হারাম, আর গানকে হালাল বলা কুফরী ও লা’নতগ্রস্ত এবং জাহান্নামী হওয়ার কারণ।


তাই প্রত্যেকের জন্য ফরয হচ্ছে- হারাম গান-বাজনা থেকে বিরত থাকা আর পবিত্র সুন্নতী আমল পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদা শরীফ বেশি বেশি লেখা, পাঠ করা এবং শোনা।

===================================


খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ‘পবিত্র সূরা শুয়ারা শরীফ’ উনার মধ্যে ঈমানদার, নেককার ও আল্লাহওয়ালা কবি ও উনাদের কবিতার ছানা-ছিফত করে পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘নিশ্চয়ই কোনো কোনো কবিতা (ক্বাছীদা) হিকমতপূর্ণ।’ সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশিষ্ট ছাহাবী কবি হযরত হাসসান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য মসজিদে নববী শরীফ উনার মধ্যে একটি মিম্বর শরীফ স্থাপন করেছিলেন। তিনি উনার উপর দাঁড়িয়ে মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে গৌরবময় ক্বাছীদা শরীফ অর্থাৎ না’ত শরীফ অথবা কাফিরদের কুফরীমূলক এবং অশ্লীল ও অশালীন বক্তব্যের জওয়াবস্বরূপ ক্বাছীদা শরীফ অর্থাৎ না’ত শরীফ পাঠ করতেন। আর ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলতেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি হযরত হাসসান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হযরত জিবরীল আলাইহিস সালাম উনার দ্বারা সাহায্য করেন। যতক্ষণ পর্যন্ত তিনি মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে গৌরবময় ক্বাছীদা শরীফ অর্থাৎ না’ত শরীফ অথবা কাফিরদের কুফরীমূলক এবং অশ্লীল ও অশালীন বক্তব্যের জওয়াবস্বরূপ ক্বাছীদা শরীফ অর্থাৎ না’ত শরীফ পাঠ করতে থাকেন।” সুবহানাল্লাহ! 


আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও পবিত্র ক্বাছীদা শরীফ শ্রবণ এবং মাঝে মাঝে পাঠ করতঃ পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদা শরীফ উনার প্রতি উনার মুহব্বতের অনুপম আদর্শ স্থাপন করেছেন। যেমন- এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, “হযরত জুনদুব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন- কোনো এক জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুশ শাক্ব (আঙ্গুল মুবারক) নূরুন নাজাত (রক্ত) মুবারক দ্বারা আবৃত হয়েছিলেন। তখন তিনি এই ক্বাছীদা শরীফ পাঠ করেছিলেন, যার অর্থ- ‘হে নূরুশ শাক্ব (অঙ্গুলী মুবারক)! আপনি নূরুশ শাক্ব (অঙ্গুলী মুবারক) উনার অন্তর্ভুক্ত। আপনি নূরুন নাজাত (রক্ত) মুবারক দ্বারা আবৃত হয়েছেন। আলহামদুলিল্লাহ! যা কিছু হয়েছে তা মহান আল্লাহ পাক উনার পথেই হয়েছে।” সুবহানাল্লাহ!


আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লিখিত বর্ণনা দ্বারা এটাই প্রতিভাত হয় যে, পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদা শরীফ রচনা করা, আবৃত্তি করা ও শ্রবণ করা সবই সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত এবং ফযীলতের কারণ। এ মহান সুন্নত মুবারক পালনার্থে চীশতিয়া খান্দান উনার মাশায়িখগণ পবিত্র সামা শরীফ উনার মজলিস করতেন। আমরাও পবিত্র সুন্নত মুবারক পালনার্থে পবিত্র সামা শরীফ উনার মজলিস করে থাকি। সুবহানাল্লাহ!


আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, কেউ কেউ বলে যে- ‘বিবাহ অনুষ্ঠানে গান-বাজনা জায়িয।’ নাউযুবিল্লাহ! আবার কেউ বলে যে- কথিত নবীতত্ত্ব, মুর্শিদী, ক্বওয়ালী, জারি ইত্যাদি জায়িয।’ তারা আরো বলে যে, বুখারী শরীফ উনার ২য় খণ্ডের ২২৫ পৃষ্ঠায় এবং ৫ম খণ্ডের ৫৫৫ পৃষ্ঠায় ‘গান-বাজনা’ জায়িয বলে লেখা আছে। নাঊযুবিল্লাহ! তাদের এহেন কথার প্রেক্ষিতে বলতে হয়, মূলত ইসলামী শরীয়ত উনার দলীল- পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের অকাট্য ও কেৎয়ী দলীল দ্বারা ‘গান-বাজনা’ সুস্পষ্টভাবে হারাম সাব্যস্ত হয়েছে। যেমন- তাফসীরে কুরতুবী শরীফ, তাফসীরে তাবারী শরীফ, তাফসীরে দুররে মানছুর শরীফ, তাফসীরে রূহুল মায়ানী শরীফ, তাফসীরে মাদারিক শরীফ, তাফসীরে কাশশাফ শরীফ, তাফসীরে মায়ালিম শরীফ, তাফসীরে ছায়ালাবী শরীফ ইত্যাদি কিতাবসমূহে এবং হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার ‘আদাবুল মুফরাদ শরীফ’ কিতাবে ‘লাহওয়াল হাদীছ’ বাক্য দ্বারা ‘গান-বাজনা’, ‘বাদ্য-যন্ত্র’ বলে তা হারাম বলে উল্লেখ করেছেন। অনুরূপ মহাসম্মানিত ও মহাপবিত্র সূরা ফুরক্বান শরীফ, পবিত্র সূরা নজম শরীফ ও পবিত্র সূরা বনী ইস্রাঈল শরীফ উনাদের মধ্যেও ‘গান-বাজনা’ হারাম হওয়ার ব্যাপারে পবিত্র আয়াত শরীফ উল্লেখ রয়েছে। রঈসুল মুফাসসিরীন হযরতুল আল্লামা শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘তাফসীরে আযীযী শরীফ’ উনার ১ম খণ্ডের ৬৫ পৃষ্ঠায় লিখেন, ‘তাফসীরে মুগনী শরীফ’ কিতাবে উল্লেখ আছে, ‘লাহওয়াল হাদীছ’ হচ্ছে গান-বাজনা, সঙ্গীত। এ পবিত্র আয়াত শরীফ দ্বারা তা হারাম সাব্যস্ত হয়েছে। যে ব্যক্তি এটাকে হালাল জানবে সে কাফির হবে। নাউযুবিল্লাহ!


আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মূলকথা হলো- মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে বিবাহ অনুষ্ঠানসহ সকল স্থানেই ‘গান-বাজনা’ করা হারাম। এটাকে হালাল বলা কুফরী। মূলত: সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনে কখনো ‘গান-বাজনা’ করেননি। আর বুখারী শরীফ উনার কোথাও ‘গান-বাজনা’ জায়িয বলা হয়নি। তবে সামা শরীফ উনার মাহফিল অর্থাৎ বাদ্যযন্ত্র ও গানের সুর বিহীন পবিত্র হামদ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদা শরীফ পাঠ করা, শোনা ও লেখা প্রত্যেকটাই খাছ সুন্নত মুবারক এবং অশেষ ফযীলত হাছিলের কারণ। অপরদিকে গান লেখা, গাওয়া, শোনা এবং গান-বাজনা ও নাচের অনুষ্ঠান দেখা ও শোনা প্রত্যেকটাই হারাম ও কুফরী এবং লা’নতগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ। যার থেকে বেঁচে থাকা প্রত্যেকের জন্যই ফরয।

-০-


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...