কারো প্রতি যুলুম করা কঠিন কবীরাহ গুনাহ ও জাহান্নামী হওয়ার কারণ
================================
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘তোমরা কি জানো, কোন্ ব্যক্তি গরিব?’ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা বললেন, ‘আমাদের মধ্যে গরিব হচ্ছে ঐ ব্যক্তি যার কোনো অর্থ-সম্পদ নেই।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব হলো ঐ ব্যক্তি, যে ক্বিয়ামতের দিন নামায, রোযা, যাকাত ইত্যাদি ইবাদতসহ উপস্থিত হবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে হত্যা করেছে। এদেরকে তার নেক আমলগুলো দিয়ে দেয়া হবে। উল্লিখিত দাবিসমূহ পূরণ করার পূর্বেই যদি তার নেক আমলগুলো শেষ হয়ে যায় তাহলে দাবিদারদের গুনাহসমূহ তার উপর চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” নাউযুবিল্লাহ! (মুসলিম শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলমানের হক্ব নষ্ট করলো মহান আল্লাহ পাক তিনি তার জন্য জাহান্নামের আগুন অনিবার্য করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম করে দিবেন। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি সেটা তুচ্ছ জিনিস হয়? তিনি বললেন, তা পিলু গাছের একটি শাখাই হোক না কেন।” (মুসলিম শরীফ)
তাই প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য সর্বপ্রকার যুলুম থেকে বেঁচে থাকা উচিত। বিশেষ করে যারা শাসক, বিচারক ও দায়িত্বশীল তারা যেন হক্ব ও ইনছাফ রক্ষা করে চলে। অন্যথায় তাদের জন্য জাহান্নাামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ‘তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ অর্থাৎ হক্ব আদায় করে থাকলে নাজাত পাবে। আর হক্ব নষ্ট করে থাকলে শাস্তি ভোগ করবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ পরিপূর্ণভাবে আদায় করার তাওফিক দান করুন। আমীন!
#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ