Wednesday, August 18, 2021

মুসলমান ও কাফির চিহ্নিত করে দেয় পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ

 মুসলমান ও কাফির চিহ্নিত করে দেয় পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ


==================================


মুসলমানগণ উনাদের ঐতিহ্যমণ্ডিত তথা রহমত, বরকত, সাকীনাপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে সম্মানিত মুহররমুল হারাম শরীফ মাস উনার দশ তারিখ। ঈমান-বেঈমান, মুসলিম-কাফির, সুন্নতী-বিদ্য়াতী, আলো-অন্ধকার, বিশুদ্ধ-অশুদ্ধ, হালাল-হারাম, উত্তম-অধম সব দিবালোকের মতো প্রস্ফুটিত হয় এই পবিত্র আশূরা শরীফ উনার দিনে। কত মুসলমান নাফরমান হয়ে গেল, বেঈমান হয়ে গেলো, কাফির হয়ে গেল এই পবিত্র আশূরা শরীফ উনার দিনে তার ইয়ত্তা নেই। 

অনুরূপভাবে কত লক্ষ লক্ষ কাফির নব উদ্যমে হাক্বীক্বী মুসলমান হয়ে ওলীআল্লাহ হয়ে গেল এই পবিত্র আশূরা শরীফ উনার দিনে তার হিসাব কে রাখে? কিন্তু আসল হিসাব তো মহান আল্লাহ পাক উনার দরবারে প্রতিনিয়তই হচ্ছে। দুনিয়ার মানুষকে ছলে বলে কৌশলে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে পার পাওয়া গেলেও পবিত্র আশূরা শরীফ উনার দিনের মালিক মহান আল্লাহ পাক উনাকে তো আর ফাঁকি দেয়া যাবে না। উনার কাছে ধরা পড়তেই হবে। 


আর ধরা পড়ার আগেই মাওলা পাক উনার নিকট নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। প্রকৃত মুসলমান থাকতে হলে,মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক পেতে হলে খাছ সুন্নী হতে হবে। উনাদের ছানা-ছিফত মুবারক করতে হবে। কোনোভাবেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না। যেমন তথাকথিত মাওলানারা ওয়াজ করতে গিয়ে, ইয়াযীদের দোষ বর্ণনা করতে গিয়ে জলীলুল ক্বদর ছাহাবী, আমীরুল মু’মিনীন হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দোষারোপ করেই ক্ষ্যান্ত হয় না, উনাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। নাঊযুবিল্লাহ!


পবিত্র আশূরা শরীফ উনার দিনের সুন্নতী আমলসমূহকে বিদয়াতী বলে মুসলমানগণ উনাদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। ফলে সবশেষে মহান আল্লাহ পাক উনার কঠিন লা’নত বর্ষিত হতে থাকে তাদের উপর, এক পর্যায়ে মহান আল্লাহ পাক উনার দরবার শরীফ-এ মু’মিন-মুসলিমদের তালিকা থেকে বাদ পড়ে যায়। পা-িত্য যাহির করতে গিয়ে মু’মিনের দল থেকে খারিজ হয়ে কাফির বনে গিয়ে জাহান্নামের ইন্ধন হয়ে যায় শেষ সময়ে। নাঊযুবিল্লাহ!


#muharram #karbala #islam #imamhussain #yahussain #ya #imamali #allah #azadari #ali #yaabbas #imam #yaali #labbaikyahussain #hussain #iraq #najaf #e #muslim #azadar #h #hussaini #quran #yaalimadad #ashura #iran #ahlulbayt #imamhassan #bhfyp

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...