Monday, January 10, 2022

যারা বেপর্দা হয় অর্থ্যাৎ সম্মানিত শরীয়ত উনার খিলাফ করে, তাদের অনুসরণ করা জায়িয নেই।

 যারা বেপর্দা হয় অর্থ্যাৎ সম্মানিত শরীয়ত উনার খিলাফ করে, তাদের অনুসরণ করা জায়িয নেই।



আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে অনুসরণ করে থাকি। তবে বাজার দরে সবাইকে অনুসরণ করা সম্মানিত দ্বীন ইসলাম, সম্মানিত শরীয়ত উনার সম্পূর্ণ খিলাফ ও গুনাহের কাজও বটে। কেননা মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন-

وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ

অর্থ: “যিনি আমার এবং আমার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রূজু হয়েছেন উনার অনুসরণ করো।”

বিপরীতে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَه عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُه فُرُطًا 

অর্থ: “যার বা যাদের ক্বল্ব্ আমার সম্মানিত যিকির মুবারক থেকে গাফিল এবং সম্মানিত যিকির থেকে গাফিল হওয়ার কারণে নিজেদের নফসের অনুসরণ করে আর নফসের অনুসরণ করার কারণে তাদের কাজ বা তাদের আমলগুলি সম্মানিত শরীয়ত উনার খিলাফ হয় এমন ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করবে না। তাদের থেকে দূরে থাকবে।” 

সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ কি? যেমন, পর্দা করা ফরয আর বেপর্দা হওয়া হারাম। এখন যারা বেপর্দা হবে মহিলাদের সাথে সাক্ষাৎ করবে উঠা-বসা করবে তারা অনুসরণের অযোগ্য।

তাই প্রত্যেককে ইহকাল ও পরকালে নাজাত অন্বেষণকারী ব্যক্তিবর্গের জন্য ফরয-ওয়াজিব হবে সম্মানিত শরীয়ত উনাকে যারা মানেন উনাদেরকে অনুসরণ করা। আর যারা সম্মানিত শরীয়ত উনাকে মানে না, তাদের থেকে দূরে থাকা।

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...