Thursday, August 5, 2021

রহমত ব্যতীত কারো পক্ষে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়

 রহমত ব্যতীত কারো পক্ষে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়



হযরত মুজাদ্দিদে আ’যম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলেন, মহান আল্লাহ পাক উনার রহমত ব্যতীত কারো পক্ষে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আবার মহান আল্লাহ পাক উনার রহমত ব্যতিত নেক কাজ করাও সম্ভব নয়।

এখন মানুষ রহমত পাবে কোথায়? এর জাওয়াবে কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

إِنَّ رَحْمَتَ اللَّـهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ


অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত ওলীগণ উনাদের নিকটে। (সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ-৫৬)

কিতাবে উল্লেখ করা হয়, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে গিয়ে, উনার নিকট বাইয়াত হয়ে রহমত মুবারক হাছিল করেছেন। কিন্তু পরবর্তী উম্মতকে সেই রহমত হাছিল করতে হলে অবশ্যই যিনি মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ নায়িব বা ওয়ারিছ তথা যিনি হক্কানী ওলী উনার ছোহবতে যেতে হবে, উনার নিকট বাইয়াত হতে হবে। সুবহানাল্লাহ।

অর্থাৎ, হক্কানী-রব্বানী ওলী আল্লাহ উনাদের নিকট বাইয়াত হয়ে উনাদের নির্দেশ মুতাবিক যিকির-ফিকির করে উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করলেই মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক লাভ হবে। তখন পাপ কাজ থেকে বেঁচে থাকা এবং নেক কাজ করাও সম্ভব হবে।

মহান আল্লাহ পাক সকলকে সেই রহমত হাছিল করার জন্য যামানার মুজ্জাদ্দিদ, খাছ নায়িব বা ওয়ারিছ তথা যিনি হক্কানী ওলী উনার নিকট বাইয়াত হওয়ার তৌফিক দান করুন। আমীন!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...