সুস্থ থাকতে ব্যবহার করুন ভিনিগার (Vinegar)বা সিরকাঃ এটি কাজ করবে আপনার ঘরের ফ্যামিলি ডাক্তার হিসাবে
ভিনিগার বা সিরকা হলো এক ধরনের তরল পানীয়, যা খাদ্যের সাথে ব্যবহার করার শিক্ষা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। তাই ভিনিগার বা সিরকা খাওয়া হলো একটি খাস সুন্নাত।
বিভিন্ন ধরনের রান্নায় ভিনিগার বা সিরকা একটি গুরুত্বপূর্ণ উপকরণ। লঘুপাক বা হালকা ধরনের খাবার যেমন স্যুপ তৈরিতে এর ব্যবহার বেশি দেখা যায়।
এ ছাড়া খাবার সংরক্ষণ, সবজি রান্না, স্যালাড ড্রেসিং ইত্যাদি করা হয় ভিনিগার দিয়ে।
তবে ভিনিগার বা সিরকার ব্যবহার এখন শুধুমাত্র রান্নার উপকরণ হিসাবে সীমিত নয়, স্বাস্থ্য ও সৌন্দর্যসচেতন মানুষের কাছেও এর কদর এখন অনেক।
সুস্থ থাকতে অ্যাপল সিডার ভিনিগার –
ওজন কমাতে অ্যাপল সিডার ভিনিগারের ব্যবহার আজকের নয় অনেক প্রাচীন কাল থেকেই। আমাদের শরীরের কোলেস্টরল কমাতে, বারবার খিদে পাওয়ার প্রবণতা কমাতে কাজে আসে এই ভিনিগার।
এটির রঙ গাঢ় মধুর মতো আর স্বাদে হালকা টক। এতে আছে সেলুলোজ এবং অ্যাসিটিক অ্যাসিডের এমন একটি সমন্বয়, যা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভীষণভাবে সাহায্য করে।
প্রতিদিন সকালে হাল্কা গরম পানির সাথে ১/২ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেলে শুধু ওজন কমায় না, মেটাবলিজম বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয়।
এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে উপকারী।
এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে হৃদরোগের আশঙ্কা কমায়।
বিশেষ নোটঃ ডায়াবেটিসের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া কিডনি রোগী, গর্ভবতী মহিলা এবং শিশুকে দুধ খাওয়ান এমন মায়েদের ক্ষেত্রে অ্যাপল সিডার ভিনিগার খাওয়া নিষেধ করে থাকেন চিকিৎসকগণ।
ভিনিগার বা সিরকা খেলে কি কি উপকার লাভ করতে পারি আমরা –
১. দ্রুত দেহের ওজন কমাতে সাহায্য করে
২. ব্রণ ও ত্বকের রোদে পোড়া ভাব দূর করে
৩. সবসময় খিদে খিদে ভাব দূর করে
৪. পেটের চর্বি কমায়
৫. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে
৬. ক্যানসারের ঝুঁকি কমাতে ভীষণ কার্যকরী
৭. ঘামের দুর্গন্ধ দূর করে
৮. হজমে সহায়তা করে
৯.কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়াসহ অন্ত্রের অন্যান্য রোগের নিরাময় করে।