Sunday, September 19, 2021

পবিত্র সূরা ফাতিহা শরীফ কেউ যদি হাকীকতে বুঝতে পারে তার পক্ষে হিদায়েত পাওয়া একেবারেই সহজ

 অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান ৬৩ দিনব্যাপী মাহফিল উনার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদুনা হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম

=====================

পবিত্র সূরা ফাতিহা শরীফ কেউ যদি হাকীকতে বুঝতে পারে তার পক্ষে হিদায়েত পাওয়া একেবারেই সহজ


==========================


বর্ণিত হয়েছে, অতীতে নাযিলকৃত কিতাব ও ছহীফা সমূহে যা রয়েছে বা যে সমস্ত বিধান মুবারক নাযিল হয়েছে উক্ত সমস্ত বিধানই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে রয়েছে। আবার পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যা কিছু রয়েছে বা যত বিধান মুবারক নাযিল করা হয়েছে উক্ত সমস্ত বিধান মুবারক বা সমস্ত কিছুই রয়েছে পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে। আর এ কারণেই পবিত্র সূরা ফাতিহা শরীফ উনাকে বলা হয় উম্মুল কুরআন শরীফ। সুবহানাল্লাহ!

পবিত্র সূরা ফাতিহা শরীফ প্রতি নামাযে প্রতি রাকায়াতে পাঠ করা ওয়াজিব। উক্ত পবিত্র সূরা শরীফ উনার মধ্যে ৭ খানা পবিত্র আয়াত শরীফ রয়েছে। উক্ত প্রতিটি পবিত্র আয়াত শরীফ পবিত্র ছলাত (নামায) উনার মধ্যে পাঠ করা ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ! উক্ত পবিত্র সূরা শরীফ উনার মধ্যে প্রথমত যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়ে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর তৃতীয়ত খাছভাবে ইহুদী ও নাছারা এবং আমভাবে সকল কাফির-মুশরিকদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেমন ইরশাদ মুবারক হয়েছে-

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ¬¬¬¬¬.الرَّحْمَنِ الرَّحِيمِ. مَالِكِ يَوْمِ الدِّينِ. عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ.اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَاالضَّالِّينَ. 

অর্থ: সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য যিনি সমস্ত আলম বা জাহানের সম্মানিত রব। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সে পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তাদের পথ নয় অর্থাৎ তাদের পথে পরিচালিত করবেন না যারা গযবপ্রাপ্ত এবং যারা বিভ্রান্ত।

উক্ত পবিত্র সূরা শরীফ উনার প্রথম ৪ খানা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি নিজের বিষয়ে উল্লেখ করেছেন যে, তিনি সমস্ত জাহানের সম্মানিত রব, খালিক্ব, মালিক। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি বিচার দিনেরও মালিক। সেই হিসেবে উনার প্রশংসা মুবারক করতে হবে এবং উনারই ইবাদত করতে হবে এবং উনার কাছেই সাহায্য চাইতে হবে। 

অতঃপর ৫ ও ৬ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ছিরাতুল মুস্তাক্বীম তথা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত ও অনুসৃত পথে চলার জন্য দুআ মুবারক করতে বলেছেন। যেহেতু উনার প্রদর্শিত ও অনুসৃত পথই ছিরাতুল মুস্তাক্বীম। সুবহানাল্লাহ! 

এ প্রসংঙ্গে পবিত্র সূরা ইয়াছীন শরীফ উনার ৩ ও ৪ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্ম্পকে ইরশাদ মুবারক করেÑ

إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ. عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

অর্থ: নিশ্চয়ই আপনি মহাসম্মানিত রসূল উনাদের অর্ন্তভুক্ত অর্থাৎ আপনি মহাসম্মানিত সাইয়্যিদুল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নিশ্চয়ই আপনি ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর প্রতিষ্ঠিত।

 আর মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই কায়িনাতবাসীর জন্য নিয়ামতে উযমা তথা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হিসেবে প্রেরিত হয়েছেন। উনার মাধ্যমেই সকলেই সর্বপ্রকার নিয়ামত মুবারক লাভ করে থাকে। সুবহানাল্লাহ!

 তাই পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ০৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেনÑ

وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ

অর্থ: আর তোমাদের প্রতি প্রদত্ত মহান আল্লাহ পাক উনার নিয়ামত মুবারক স্মরণ বা প্রকাশ করো।

 পবিত্র হাদীছ শরীফ উনার একাধিক বর্ণনার মধ্যেও মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত ও অনুসৃত পথে চলার জন্য আদেশ মুবারক করা হয়েছে। 

অতঃপর শেষোক্ত তথা ৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধী ও বিদ্বেষী যারা গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত খাছভাবে ইহুদী, নাছারা এবং আমভাবে সমস্ত কাফির ও মুশরিক তাদের প্রদর্শিত ও অনুসৃত পথে চলতে নিষেধ করেছেন।


অথচ আজ সাধারণ মুসলমান থেকে শুরু করে নামধারী আলিম-উলামা, পীর-মাশায়েখ, মুফতী-মুহাদ্দিছ, শাইখুল হাদীছ, শাইখুত তাফসীর, মুফাসসিরে কুরআন, মুরুব্বীয়ে তাবলীগ, আমীরে জামাত, ইমাম-খতীবরা পর্যন্ত সেই গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত- ইহুদী, নাছারা ইত্যাদি কাফির মুশরিকদের প্রদর্শিত ও অনুসৃত পথে চলছে। তারা ছোঁয়াচে বিশ্বাস করছে, জামায়াতে কাতার ফাঁক করে দাঁড়াচ্ছে, মাস্ক পরছে, শার্ট, প্যান্ট, কোট, টাই ইত্যাদি পরিধান করছে, ছবি তুলছে, টিভি-সিনেমা দেখছে, বেপর্দা চলছে, খেলাধুলা করছে, গান-বাজনা শুনছে, গণতন্ত্র-ভোট-নির্বাচন করছে। নাউযুবিল্লাহ!


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ


সুন্নতি সামগ্রী সংগ্রহ করুনঃ https://sunnat.info https://fb.com/ispc12 https://fb.com/12ispc 

সরাসরি আজিমুশ শান ৬৩দিনব্যাপী মাহফিল শুনতে ভিজিট করুনঃ http://al-hikmah.net/

স্বয়ং মহান আল্লাহপাক তিনি জিহাদের বিষয়ে মুসলমানদের উৎসাহিত করেছেন

 অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান ৬৩ দিনব্যাপী মাহফিল উনার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদুনা হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম

=====================

স্বয়ং মহান আল্লাহপাক তিনি জিহাদের বিষয়ে মুসলমানদের উৎসাহিত করেছেন


===============================


যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

يَاأَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ.

অর্থ: “আমার মাহবূব হাবীব, সম্মানিত নবী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সম্মানিত মু’মিন উনাদেরকে সম্মানিত জিহাদ মুবারক করার জন্য উৎসাহিত করুন। সুবহানাল্লাহ! আপনাদের মধ্যে যদি ২০ জন ধৈর্য্যশীল, দৃঢ়চিত্ত ব্যক্তি থাকেন, তাহলে আপনারা ২০০ কাফিরের মোকাবেলায় বিজয়ী হবেন। সুবহানাল্লাহ! আর যদি আপনাদের মধ্যে ১০০ লোক থাকেন, তাহলে আপনারা ১০০০ কাফিরদের উপর বিজয়ী হবেন। সুবহানাল্লাহ! কারণ তারা জ্ঞানহীন। (পবিত্র সূরা আনফাল: আয়াত শরীফ ৬৫)

তাহলে এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন যে, ১০ জন সম্মানিত মুসলমান ২০০ কাফিরের উপর এবং ১০০ জন ১ হাজার কাফিরের উপর কামিয়াবী হাছিল করবেন। সুবহানাল্লাহ! অর্থাৎ কাফিরদের সৈন্য সংখ্যা যদি ৩ লাখ হয়, তাহলে তাদের জন্য ৩০ হাজার সম্মানিত মুসলমান যথেষ্ট। আর কাফিরদের সৈন্য সংখ্যা যদি ৩ কোটি হয়, তাহলে ৩০ লাখ সম্মানিত মুসলমান যথেষ্ট। সুবহানাল্লাহ! এটা স্বাভাবিকভাবে বলা হয়েছে। তবে ব্যতিক্রমও রয়েছে, সম্মানিত মুতার জিহাদ মুবারক-এ সম্মানিত মুসলমানদের সৈন্য সংখ্যা ছিলেন ৩ হাজার কাফিরদের সৈন্য সংখ্যা ছিলো ১ থেকে ২ লাখ। অপর এক সম্মানিত জিহাদ মুবারক-এ সাইফুল্লাহিল মাসলূল সাইয়্যিদুনা হযরত খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ৬০ জন সৈন্য নিয়ে ৬০ হাজার কাফিরের উপর কামিয়াবী হাছিল করেছেন। হযরত তারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি ৭ হাজার সৈন্য নিয়ে ১ লাখের অধিক কাফিরদের উপর কামিয়াবী হাছিল করেছেন। সুবহানাল্লাহ!

 মূলত, কাফির-মুশরিকরা এ বিষয়টা জানে যে, সম্মানিত মুসলমানদের সাথে জিহাদ করে তারা কখনও কামিয়াবী হাছিল করতে পারিনি আর কিয়ামত পর্যন্ত কস্মিনকালেও কামিয়াবী হাছিল করতে পারবেও না। তাই তারা সম্মানিত মুসলমানদেরকে জিহাদ মুবারক থেকে ফিরিয়ে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্মানিত মুসলমানদের জন্য ফরযে আইন হচ্ছে কাফির-মুশরিকদের এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ


সুন্নতি সামগ্রী সংগ্রহ করুনঃ https://sunnat.info https://fb.com/ispc12 https://fb.com/12ispc 

সরাসরি আজিমুশ শান ৬৩দিনব্যাপী মাহফিল শুনতে ভিজিট করুনঃ http://al-hikmah.net/

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...