দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নত। দস্তরখানার রং খয়েরী হওয়াও সুন্নত।
=======================
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু তিনি চামড়ার দস্তরখানা মুবারক বিছিয়ে খাবার খেয়েছেন। তাছাড়া দস্তরখানা বিছিয়ে খাবার খেলে অপচয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাতে রয়েছে অনেক ফাযায়িল-ফযীলত, বুযুর্গী ও সম্মান। শারীরিক ও মানসিক অফুরন্ত কল্যাণ ও উপকার।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দস্তরখানায় খাবার খাওয়ার ব্যাপারে বিভিন্নভাবে তারগীব বা উৎসাহ দিয়েছেন।
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَـحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَىْءٍ مِنْ شَأْنِهٖ حَتَّى يَـحْضُرَهٗ عِنْدَ طَعَامِهٖ فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ثُمَّ لْيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهٗ فَإِنَّهٗ لَايَدْرِي فِي أَىِّ طَعَامِهٖ تَكُوْنُ الْبَرَكَةُ .
অর্থ: বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রতিটি কাজে উপস্থিত থাকে। এমন কি যখন খাবার খাও তখনও সে শরীক হয়। কাজেই, যদি কখনো তোমাদের কোন খাদ্যকণা পরে যায়, আর তাতে ধুলাবালি লাগে, তারা যেন তা ভালভাবে ধুয়ে নেয় এবং খেয়ে ফেলে। শয়তানের জন্য তা না রেখে দেয়। খাওয়া শেষ হলে আঙ্গুলগুলো চেটে খায়। কেননা, সে জানেনা কোন খাদ্যে বরকত রয়েছে। (বুখারী শরীফ, রিয়াদুস সলেহীন, মুসলিম শরীফ)
ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, পরে যাওয়া খাদ্যকণা পরিষ্কার করে খাবে। আর পরিষ্কার করে খাওয়ার যদি উপায় না থাকে তাহলে পশু-পাখিদেরকে খাওয়াবে। খাবার কখনো নষ্ট বা অপচয় করবে না।
গোনাহ খতা ক্ষমা হয়
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ اُمِّ حَرَامٍ الْاَنْصَارِىْ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَتَبَّعً مَا يَسْقُطُ مِنَ السُّفْرَةِ غُفِرَ لَهٗ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে হারাম আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ননা করেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি দস্তরখানে পরে যাওয়া খাবার উঠিয়ে খাবে মহান আল্লাহ পাক তিনি তার সকল গুণাহখতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! (আল জামিউস সগীর-২/৫৮৭, মাজমাউয যাওয়ায়িদণ্ড৫/৩৪, কাশফুল আসতার-৩/৩৩৪, হিলইয়াতুল আউলিয়া-৫/২৪৬)
#90days mahfil
Sm40.com
Sunnat.info