নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে; সে ব্যক্তি সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।’
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে মুসলমানদের জন্য কোনো অবস্থাতেই বিধর্মী কাফিরদের অনুসরণ-অনুকরণ করা জায়িয নেই; বরং হারাম ও কুফরী। তাই মুসলমান পুরুষ ও মহিলা সকলের জন্য ফরয হচ্ছে- ইহুদী-মুশরিক, হিন্দু-বৌদ্ধ, মজুসী-নাছারা, বেদ্বীন-বদদ্বীনদের তথা বিধর্মী কাফিরদের নিয়ম-নীতি, তর্জ-তরীক্বা ও দিবস যেমন- পহেলা জানুয়ারী বা থার্টিফার্স্ট নাইট, চৈত্রসংক্রান্তি, পহেলা বৈশাখে বৈশাখীপূজাসহ অন্যান্য পূজা, ভেলেন্টাইন ডে, পহেলা এপ্রিল, পহেলা মে ইত্যাদি দিবসগুলি পালন করা থেকে বিরত থাকা।
নচেৎ ইহুদী-মুশরিক, বৌদ্ধ, মজুসী-নাছারা, বেদ্বীন-বদদ্বীনদের তথা বিধর্মী কাফিরদের ন্যায় জাহান্নামী হওয়া ব্যতীত কোনোই গত্যন্তর থাকবে না।
- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম
