Tuesday, August 10, 2021

ঈমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ তম খুশির দিন হচ্ছে ১২ ই রবিউল আউয়াল শরীফ।

 ঈমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ তম খুশির দিন হচ্ছে ১২ ই রবিউল আউয়াল শরীফ।


=================================================

অনেক আলেম নামধারী জাহিল প্রকৃতির লোকেরা বলে থাকে ১২ রবিউল আউয়াল শরীফ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল( ইন্তেকাল) শরীফ এর দিন, তাই এই দিন খুশি প্রকাশ করা জাবে না বরং তারা বলে থাকে এই দিনে নাকি দু:খ প্রকাশ করতে হবে!! নাউজুবিল্লাহ।


মূলত এই ধরনের আলেম নামধারী জাহেল প্রকৃতির যে সকল লোক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার পবিত্র বিছালী(ইন্তেকাল) শান মুবারক প্রকাশ উনার দিবসকে শোকের দিন বলে এবং উক্ত দিনে খুশি মুবারক প্রকাশ না করে শোক পালন করতে চায়, সেটা সম্পূর্ণরূপে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কাজ।

কারণ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে –

عَنْ حَضْرَتْ اُمّ عَطِيَّةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا قَالَتْ كُنَّا نُنْهٰى اَنْ نُـحِدَّ عَلٰى مَيّتٍ فَوْقَ ثَلَاثٍ اِلَّا عَلٰى زَوْجٍ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا.‏

অর্থ : “হযরত উম্মু আতিয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে বর্ণিত, তিনি বলেন, কারো ইন্তিকালে তিন দিনের পর আর শোক প্রকাশ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তবে স্বামীর জন্য আহলিয়া চার মাস দশ দিন শোক পালন করতে পারবে।” (মুয়াত্তা মালিক শরীফ, বুখারী শরীফ : কিতাবুত তালাক : হাদীছ শরীফ নং ৫৩৪১, মুসলিম শরীফ : কিতাবুত তালাক : হাদীছ শরীফ নং ১৪৯৩, আবূ দাউদ শরীফ, নাসায়ী শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ, দারিমী শরীফ, মিশকাত শরীফ)

সুতরাং ইন্তিকালের ৩ দিন পর আর শোক পালন করা যাবে না। যদি কেউ কারো ইন্তিকালের ৩ দিন পরও শোক পালন করে সেটা সম্মানিত শরীয়ত উনার খিলাফ হবে। পবিত্র হাদীছ শরীফ উনার বিরোধিতা হবে।

আর সবচেয়ে বড় কথা হলো, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন হায়াতুন নবী। তিনি পবিত্র রওজা শরীফ উনার মধ্যে জীবিত আছেন। উনার পবিত্র বিছালী শান প্রকাশ উপলক্ষ্যে শোক প্রকাশ স্পষ্ট গোমরাহী ও হায়াতুন নবী অস্বীকার করার নামান্তর।


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারনে, উনার সুমহান সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক

 হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারনে, উনার সুমহান সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক


=================================================

হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক। আর উনাকে পাওয়ার কারনে ঈদ বা খুশি মুবারক প্রকাশ করা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক।


মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,


وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ


অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরন করেছি। (সূরা আম্বিয়া ১০৭)

সমগ্র জগতে রহমত হচ্ছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনাকে রহমত হিসাবেই প্রেরন করা হয়েছে।মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,


ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَٰلِكَ ۖ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ


অর্থ: “তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছ। কাজেই আল্লাহর অনুগ্রহ ও রহমত যদি তোমাদের উপর না থাকত, তবে অবশ্যই তোমরা ধবংস হয়ে যেতে। (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬৪ )

এই আয়াত শরীফ উনার তাফসীরে দেওবন্দীদের অন্যতম মুরুব্বী পাকিস্তানের মুফতে শফী তার “মাআরেফুল কুরআন” লিখেছে “আর হাদীস শরীফ উনার ভিত্তিতে আযাব অবর্তীন না হওয়াটা যেহেতু মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বরকত। কাজেই কোন কোন তাফসীর কারক মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আর্বিভাবকেই আল্লাহ পাক উনার রহমত ও করুনা বলে বিশ্লেষন করেছেন।”(তাফসীরে মারেফুল কুরআন : সূরা বাক্করা শরীফ উনার ৬৪ নং আয়াত শরীফ উনার তাফসীর)

বর্তমান সময়ে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরোধীতা কারীদের অন্যতম মুরুব্বী মুফতে শফীর তাফসীর থেকে পাওয়া গেলো নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনকে রহমত ও অনুগ্রহ হিসাবে উল্লেখ করা হয়েছে। আর মহান আল্লাহ পাক সেই বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন,


قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْـمَتِهه فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْا هُوَ خَيْرٌ مّـمَّا يَـجْمَعُوْنَ

অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি বলে দিন, আল্লাহ পাক উনার অনুগ্রহ ও রহমত (নূরে মুজাসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার জন্য খুশি প্রকাশ করো। এই খুশি প্রকাশ করা হচ্ছে সব কিছুর চাইতে উত্তম। (পবিত্র সূরা ইউনূছ শরীফ :পবিত্র আয়াত শরীফ ৫৮)

অত্র পবিত্র আয়াত শরীফ-এ بفضل এবং برحمته দ্বারা কাকে বুঝানো হয়েছে। এ সম্পর্কে হাদীছ শরীফ-এ স্পষ্ট উল্লেখ রয়েছে, যা ‘তাফসীরে রূহুল মায়ানী ৬ষ্ঠ খন্ড ১৪১ পৃষ্ঠায় উল্লেখ্য রয়েছে,


اخرج ابو الشيخ عن حضرت ابن عباس رضى الله تعالى عنهما ان الفضل العلم و الرحمة محمد صلى الله عليه و سلم

অর্থ: হযরত আবুশ শায়েখ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার থেকে বর্ণিত “নিশ্চয়ই “ফদ্বল” দ্বারা উদ্দেশ্য ইলম, আর ‘রহমত’ দ্বারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” (দলীল- তাফসীরে দূররুল মানছুর –১০নংসূরা–১১পারা- সূরা ইউনূছ৫৮আয়াত, তাফসীরে কবীর)

উক্ত আয়াতের তাফসীরে ‘রহমত’ দ্বারা কিন্তু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে। অর্থ দাড়াচ্ছে, আল্লাহ পাক উনার অনুগ্রহ এবং রহমত হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের কারনে খুশি বা ঈদ পালন করো।

উপরোক্ত পবিত্র সূরা আম্বিয়া শরীফ উনার ১০৭ নং আয়াত শরীফ ও পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ৬৪ নং আয়াত শরীফ থেকে আমরা জানতে পারলাম “রহমত” হচ্ছেন স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।

উছুলে তাফসীরে, তাফসীর করার কয়েকটা প্রকারের কথা উল্লেখ করা আছে। প্রথমত, আয়াত শরীফ দিয়ে আয়াত শরীফের তাফসীর। দ্বিতীয়ত, হাদীস শরীফ দ্বারা আয়াত শরীফের তাফসীর। তৃতীয়ত, হযরত সাহাবায়ে কিরাম উনাদের ব্যাখা দ্বারা আয়াত শরীফ এর তাফসীর। চর্তুথত, ইমাম মুস্তাহিদ উনাদের ব্যাখা দ্বারা আয়াত শরীফ এর তাফসীর। আসুন এবার আমরা পবিত্র সূরা ইউনুছ এর ৫৮ নম্বর আয়াত শরীফ উনার তাফসীর এই চার প্রক্রিয়ায় দেখবো।

মহান আল্লাহ পাক বলেন,


قُلْ بِفَضْلِ اللّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُواْ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ


অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনি বলে দিন, আল্লাহ পাক উনার অনুগ্রহ ও রহমত পাওয়ার কারনে খুশি প্রকাশ করো। এই খুশি প্রকাশ করা হচ্ছে সব কিছুর চাইতে উত্তম। (পবিত্র সূরা ইউনূছ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৮)

এই আয়াত শরীফে “রহমত” কে এইটা জানতে পারলেই ঈদে মীলাদুন্নবী পালনের বিষয়টা পানির মত পরিষ্কার হয়ে যাবে। আসুন তাফসীর গুলো দেখা যাক-

১. আয়াত শরীফ উনার দ্বারা তাফসীর:

মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরন করেছি। (সূরা আম্বিয়া ১০৭)

এই আয়াত শরীফ দ্বারা মহান আল্লাহ পাক উনার রহমত এর সংজ্ঞা দিয়ে দিলেন। নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহ পাক উনার রহমত। সূতরাং রহমত পাওয়ার কারনে খুশি মুবারক প্রকাশ করা কার আদেশ মুবারক ভেবে দেখেন।

২. পবিত্র হাদীস শরীফ দ্বারা আয়াত শরীফ উনার তাফসীর:

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন,


عَنْ حَضْرَتْ اَبِـيْ اُمَامَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ النَّبِـيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّ اللهَ تَعَالٰى بَعَثَنِيْ رَحْـمَةً لّـِلْعَالَمِيْنَ


অর্থ : “হযরত আবূ উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আমাকে তামাম আলমের জন্য সম্মানিত রহমত মুবারক হিসেবে পাঠিয়েছেন।” (ত্ববারানী শরীফ, মুসনাদে আহমদ শরীফ, মিরকাত শরীফ, দালায়িলুন নুবুওওয়াত লি আবু নুয়াইম)


পবিত্র হাদীস শরীফ উনার দ্বারা সূরা ইউনূছ শরীফ উনার ৫৮ নং পবিত্র আয়াত শরীফ এর ব্যাখা পাওয়া গেলো। স্বয়ং নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , তিনিই হচ্ছেন আল্লাহ পাক উনার রহমত। সূতরাং নবীজীকে পাওয়ার কারনে খুশি মুবারক প্রকাশ করতে হবে এটা হাদীস শরীফ উনার ব্যাখা দ্বারা প্রমান হলো।

৩. হযরত সাহাবায়ে কিরাম উনাদের ব্যাখা দ্বারা আয়াত শরীফ এর তাফসীর: সূরা ইউনূছ শরীফ উনার ৫৮ নং আয়াত শরীফের তাফসীরে ‘তাফসীরে রূহুল মায়ানী ৬ষ্ঠ খন্ড ১৪১ পৃষ্ঠা’য় উল্লেখ্য রয়েছে,


اخرج ابو الشيخ عن حضرت ابن عباس رضى الله تعالى عنهما ان الفضل العلم و الرحمة محمد صلى الله عليه و سلم

অর্থ: হযরত আবুশ শায়েখ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার থেকে বর্ণিত “নিশ্চয়ই “ফদ্বল” দ্বারা উদ্দেশ্য ইলম, আর ‘রহমত’ দ্বারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” (দলীল- তাফসীরে দূররুল মানছুর –১০নংসূরা–১১পারা- সূরা ইউনূছ৫৮আয়াত, তাফসীরে কবীর)


সূতরাং তাফসীরকারক দের মাথার তাজ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র সূরা ইউনূছ শরীফ উনার ৫৮ নং আয়াত শরীফ এ রহমত দ্বারা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝানো হয়েছে।

৪. ইমাম মুস্তাহিদ উনাদের ব্যাখা দ্বারা পবিত্র আয়াত শরীফ উনার তাফসীর: হাফিজে হাদীস, মুজাদ্দিদে যামান, বিখ্যাত হযরত মুফাসসির জালালুদ্দীন সূয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তাজুল মানতেকীন ফখরুদ্দীন রাজী রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত মুফাসসির আল্লাম আলুসী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে বর্ণিত রহমত হচ্ছেন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । (তাফসীরে দূররুল মানছুর –১০নংসূরা–১১পারা- সূরা ইউনূছ ৫৮ আয়াত, তাফসীরে রুহুল মা’য়ানী, তাফসীরে কবীর)


উপরোক্ত চার প্রকার তাফসীর থেকে স্পষ্ট প্রমাণ হলো, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে বলে দিন, মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ফদ্বল বা অনুগ্রহ মুবারক ও সম্মানিত রহমত মুবারক হিসেবে উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া মুবারক করেছেন; সেজন্য তারা যেনো সম্মানিত ঈদ উদযাপন তথা খুশি মুবারক প্রকাশ করে। এই খুশি মুবারক প্রকাশ বা ঈদ করাটা সেসব কিছু থেকে উত্তম, যা তারা দুনিয়া-আখিরাতের জন্য সঞ্চয় করে।” (পবিত্র সূরা ইঊনুস শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৮)


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

সাহাবা ই কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য ২৪ ঘন্টা খুশি মুবারক প্রকাশ করতেন।

 সাহাবা ই কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য ২৪ ঘন্টা খুশি মুবারক প্রকাশ করতেন।


=================================================

হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য ২৪ ঘণ্টাই খুশি মুবারক প্রকাশ করতেন । সুবহানাল্লাহ।

এই বিষয়ে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে –


جَاءَ الْمَوْتُ بِـمَا فِيْهِ جَاءَ الْمَوْتُ بِـمَا فِيْهِ‏.‏ قَالَ حَضْرَتْ اُبَـىٌّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قُلْتُ يَا رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ِاِنّـِيْ اُكْثِرُ الصَّلَاةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِـيْ فَقَالَ‏ مَا شِئْتَ‏،‏ قَالَ قُلْتُ الرُّبُعَ‏،‏ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ‏،‏ قُلْتُ النّـِصْفَ،‏ قَالَ‏ مَا شِئْتَ فَاِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ،‏ قَالَ قُلْتُ فَالثُّلُثَيْنِ،‏ قَالَ مَا شِئْتَ فَاِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ،‏ قُلْتُ اَجْعَلُ لَكَ صَلَاتِـيْ كُلَّهَا،‏ قَالَ اِذًا تُكْفٰى هَـمُّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ‏.‏


অর্থ: “হযরত উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আমি আপনার উপর বেশি বেশি ছলাত পাঠ করতে চাই, তাহলে আমি কী পরিমাণ সময় আপনার উপর ছলাত পাঠ করবো? (অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে আমি কত ঘণ্টা আপনার উপর ছলাত মুবারক পাঠ করবো?)আখিরী রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আপনার যতক্ষণ ইচ্ছা।

আমি বললাম: এক চতুর্থাংশ সময় (তথা ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা) আপনার উপর ছলাত পাঠ করবো? আখিরী রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আপনার যতক্ষণ ইচ্ছা, আপনি করুন। তবে যদি এর চেয়ে বেশি সময় করেন, তাহলে তা আপনার জন্য উত্তম হবে।

আমি বললাম: তাহলে আমি অর্ধেক সময় (তথা ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা) আপনার উপর ছলাত পাঠ করবো?

আখিরী রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আপনার যতক্ষণ ইচ্ছা, আপনি করুন। তবে যদি এর চেয়ে বেশি সময় করেন, তাহলে তা আপনার জন্য উত্তম হবে।

আমি বললাম: তাহলে আমি আমার তিন ভাগের দুই ভাগ সময় (তথা ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা) আপনার উপর ছলাত পাঠ করবো ? আখিরী রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আপনার যতক্ষণ ইচ্ছা, আপনি করুন। তবে যদি এর চেয়ে বেশি সময় করেন, তাহলে তা আপনার জন্য উত্তম হবে।

তখন আমি বললাম: তাহলে আমি আমার সম্পূর্ণ সময় (তথা ২৪ ঘণ্টার মধ্যে ২৪ ঘণ্টাই) আপনার উপর ছলাত পাঠ করবো?

তখন আখিরী রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: যদি আপনি এরূপ করতে পারেন, তাহলে আপনার সমস্ত নেক মাক্বছূদগুলো পূর্ণ করে দেয়া হবে এবং আপনার সমস্ত গুনাহখতাগুলো ক্ষমা করে দেয়া হবে।” সুবহানাল্লাহ!(তিরমিযী শরীফ -কিয়ামত অধ্যায়- হাদীস নম্বর ২৪৬০ হাসান সহিহ, মুস্তাদরকে হাকিম শরীফ ২/৪২১, শুয়াবুল ঈমন শরীফ ৩/১৩৮, মিশকাত শরীফ, জামিউল আহাদীছ শরীফ ৩২/৩৭৩, জামিউল উছূল শরীফ ১১/৮৪৬৭, রিয়াদুছ ছালিহীন ১/৩৪৭)


 


#12shareef 

#Saiyidul_Aayaad_Shareef 

#সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...