অশ্লীল সাইনবোর্ড বাধা হয়ে দাঁড়িয়েছে দৃষ্টি মেলতে
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শহরগুলোতে যত্রতত্র বিভিন্ন কোম্পানীর অশ্লীল ছবিযুক্ত সাইনবোর্ড মুসলমান মু’মিনগণদের দৃষ্টিগোচর হয়। সাইনবোর্ডগুলো শহরের বিভিন্ন মোড়ে মোড়ে লাগিয়ে দেয়া হয়েছে। ঢাকা শহরের কাকরাইল মোড়, যাত্রাবাড়ি, কমলাপুর, মালিবাগ, তেজগাঁও ইত্যাদি ছাড়াও অন্যান্য জেলা উপজেলা শহরের মোড়গুলোতে অশ্লীল ছবিযুক্ত সাইনবোর্ড লাগানো হয়েছে। ঢাকার মালিবাগ মোড়ের মসজিদের উপরেও অশ্লীল ছবিযুক্ত সাইনবোর্ড লাগানো আছে। মুসল্লিরা নামায পড়তে মসজিদের দিকে মুখ ফিরালে সেই সাইনবোর্ডে চোখে পড়ে। এছাড়াও বাংলাদেশসহ ভারতীয় অশালীন নায়িকাদের কতই না সাইনবোর্ড, পোস্টার ও ব্যানার দেখা যায়। এখন যেন ছোট কাপড় পরিধানকৃত নায়িকাদের সাইনবোর্ড, পোস্টার ও ব্যানারগুলো ফ্যাশানে রূপান্তরিত হয়েছে। অপরদিকে শপিংমলগুলো মূর্তির শপিংমলে রূপান্তরিত হয়েছে। শপিংমলের দোকানগুলোর সামনে সাজিয়ে রাখা মেয়ে-ছেলেদের মূর্তিগুলো প্রদর্শন করিয়ে বেচাকেনা করছে।
প্রসঙ্গত যে, আমাদের দেশ পবিত্র স্বাধীনতার দেশ, বীর মুক্তিযোদ্ধার হাতিয়ারে গড়ে তোলা এই দেশ। দেশের পবিত্রতা অর্জন করা আমাদের নিজ দায়িত্ব। তাই যারা পবিত্র দেশকে বেপর্দা বেহায়াপনায় রূপান্তরিত করছে এবং বিভিন্ন অশ্লীল সাইনবোর্ড লাগিয়ে প্রচার-প্রসার করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্যে দরকার সরকারের উর্ধ্বতন মহলের নজরদারী। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে গায়েবী মদদ করুন। (আমীন)