সুন্নতি সামগ্রীর ব্যবসা করুন সর্বোচ্চ রিযিক হাছিল করুন।
Friday, January 28, 2022
সুন্নতী গরুর গোশতের রয়েছে অনেক উপকারী দিক
সুন্নতী গরুর গোশতের রয়েছে অনেক উপকারী দিক
সম্প্রতি অনেকে গরুর গোশত সম্পর্কে বিভিন্ন অপপ্রচারে নেমেছে। অনেকে বিভিন্ন ডাক্তারী যু্িক্ত দিয়ে মুসলমানদের গরুর গোশত খাওয়া থেকে নিরুৎসাহিত করার অপচেষ্টা করেছে। নাঊযুবিল্লাহ!
মূলত গরুর গোশতের যে বহু গুণাগুণ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যার কারণে বাংলাদেশের বাইরে সুস্বাদু এ গোশতের জনপ্রিয়তাও অনেক এবং মূল্যও অন্যান্য গোশতের তুলনায় অনেক উচ্চ। আসুন দেখি গরুর গোশতে উপকারিতাসমূহ কি কি?
প্রোটিনের উৎস: মাত্র ৩ আউন্স গরুর গোশত খেলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের চাহিদার অর্ধেক পূরণ হয়ে যায়। গরুর গোশত থেকে যে প্রোটিন পাওয়া যায় তাতে গোশতপেশী গঠনের সব এমিনো এসিড আছে। দৈহিকভাবে কর্মক্ষম থাকার জন্য সুগঠিত গোশতপেশী অত্যন্ত জরুরী। আর দৈহিকভাবে কর্মক্ষম থাকলে দেহে বিভিন্ন এনজাইম ও হরমোন উৎপাদিত হবে। ফলে দেহ সুস্থ্ ও সবল থাকবে।
আয়রনের উৎস: চার বছরের বেশি বয়সের শিশুদের এবং প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন ১৮ মিলিগ্রাম আয়রনের চাহিদা থাকে। গরুর গোশতে প্রচুর পরিমাণে আয়রন আছে। সপ্তাহে দুইবার গরুর গোশত খেলে রক্তের মাধ্যমে পুরো দেহে অক্সিজেন সরবরাহের জন্য প্রয়োজনীয় আয়রনের চাহিদা পূরণ করে। আয়রনের অভাব থেকে দুর্বলতা, কিছু শিখতে সমস্যা হওয়া ও আরো নানান রকম সমস্যা হয়। মাত্র ৩ আউন্স গোশতে ২.৪ মিলিগ্রাম আয়রন আছে।
জিঙ্কের উপস্থিতি: খাবার তালিকায় গরুর গোশত থাকলে তা আপনার দেহের জিঙ্কের অভাব পূরণ করে। জিঙ্ক মানুষের গোশতপেশীকে সবল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। বেশিরভাগ মানুষের দেহে জন্যই প্রতিদিন ১৫ মিলিগ্রাম জিঙ্ক প্রয়োজন। প্রতি ৩ আউন্স গরুর গোশতে ৫.৫ মিলিগ্রাম জিঙ্ক থাকে।
বি ভিটামিন: গরুর গোশত বিভিন্ন রকম ভিটামিন বি-এর একটি প্রাকৃতিক উৎস। সুস্থ দেহের জন্য প্রাকৃতিক উৎসের ভিটামিন বি গ্রহণ করা জরুরী। গরুর গোশতে আছে ভিটামিন বি-১২, যা নার্ভ সচল রাখে ও ভিটামিন বি-৬ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এছাড়াও গরুর গোশতে নিয়াসিন আছে, যা হজমে সহায়তা করে এবং রিবোফ্লাবিন যা চোখ ও ত্বক ভালো রাখে।
প্রকৃতপক্ষে পবিত্র দ্বীন ইসলাম কখনোই মাত্রারিক্ত খাদ্য গ্রহণ সমর্থন করে না, সমর্থন করে পরিমিত খাদ্য গ্রহণকে। জীবনের জন্য অপরিহার্য পানিও যদি কেউ মাত্রাতিরিক্ত পান করে, তবে তাও তার মৃত্যুর কারণ হতে পারে। তদ্রƒপ গরুর গোশতও মাত্রারিক্ত গ্রহণ করলে বিভিন্ন দৈহিক সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সে সব সমস্যাকে মুখ্য করে গরুর গোশতকে উদ্দেশ্যমূলকভাবে নিরুৎসাহিত করাটা স্বাভাবিক নয়।
Rajarbag Shareef Official
দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু
দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু ভাই তোমার জন্য শুভ...
-
রহমত ব্যতীত কারো পক্ষে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় হযরত মুজাদ্দিদে আ’যম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বলেন, মহান আল্লাহ পাক উনার রহমত ব্...
-
মুসলমানদের বাদ দিয়ে কমজাত বিধর্মীদের ক্ষমতায়িত করার পরিণতি। ভারতবর্ষে সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে ব্রিটিশরা ভারতবর্ষের মুসলমানরা, বিশেষ ক...