সম্মানিত সুন্নতি খাবার হারিসা সম্পর্কে হযরত ইমাম বাক্কার ইবনে আব্দুল্লাহ কুরাইশী আসাদ মাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীস শরীফ বর্ণনা করেছেন ," নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উট যবেহ করে উম্মুল মু'মিনীন সাইয়্যিদুনা হযরত আস সাবিয়া যায়নাব বিনতে জাহাশ রদ্বিয়াল্লাহ তা'আলা আনহা উনার সম্মানিত ওলিমা মোবারকে মেহমানদারী করেন ।
(সুবহানাল্লাহ),
সম্মানিত ওলিমা মুবারক-এ গরিব মিসকিন ফকির নিঃস্ব অসহায় ও দরিদ্র লোক উপস্থিত হন । হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা সকলকে খাদ্য খাওয়াইয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্মানিত মোবারক খিদমতে উপস্থিত হন । তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু উনাদের প্রতি মনোযোগী হন । তখন একজন সাহাবী রদিয়াল্লাহু তা'আলা আনহু তিনি 'হারিসা' নামক( গম চোর্ণ ও গোসত দ্বারা তৈরি) এক প্রকার খাদ্য নিয়ে আসেন । তখন উনাদের জন্য হারিসা নামক খাদ্য ব্যতীত অন্য কোন খাদ্য মোবারক উপস্থিত ছিল না । অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের সকলের জন্য এই সম্মানিত খাদ্য মোবারকে বরকত দানের জন্য সম্মানিত দোয়া মোবারক করেন। (সুবহানাল্লাহ )
(আল মুনতাখাবু মিন কিতাবি আযওয়াজিন নাবিয়্য ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ।
***মহা সম্মানিত সুন্নতি খাবার হারীসা তৈরির উপাদান:
উপকরণ :
১)গম
২)তেহারি সাইজ গোশত ( সাথে চর্বি থাকবে)_
৩)গোল মরিচ
৪)দারুচিনি
৫)হলুদ,
৬)পেঁয়াজ,
৭)ধনিয়া গুড়া,
৮)ধনিয়া পাতা ।
***মহা সম্মানিত সুন্নতি খাবার হারীসা তৈরির পদ্ধতি :
দধনিয়া পাতা ছাড়া সব মসলা দিয়ে পোস্ত রান্না করুন। 6 ঘন্টা পূর্বে ভেজানো গম বিচূর্ণ করে রান্নার জন্য চুলায় বসিয়ে দিন । সাথে রান্না করা গোশত ঢেলে দিন । কিছুক্ষণ জাল দিয়ে অর্ধেক ধনিয়া পাতা ঢেলে দিন । 5 মিনিট পর নামিয়ে উপরে অবশিষ্ট দুনিয়া পাতা ছিটিয়ে দিন । তৈরি হয়ে গেল পুষ্টিকর হারীসা ।
এ সুন্নতি খাবার এর সাথে মিল রয়েছে বাজারে পাওয়া হালিমের ।



