Tuesday, August 11, 2020

ত্বীন বা ডুমুর ফল খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক

 ত্বীন বা ডুমুর ফল খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক


ডুমুর খাওয়ার উপকারীতা:


পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, ডুমুর বা আনজীর হাদীয়া হিসাবে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এক থালা আসল। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘খাও’। আমি যদি বলতাম যে জান্নাত থেকে ফল এসেছে; তবে নিশ্চয়ই বলতাম যে, এটা হলো আনজির। এটা অর্শ্বরোগ দূর করে এবং বাতের জন্য উপকারি। (মিশকাত শরীফ)

পবিত্র কালামুল্লাহ শরীফে ত্বীন নামে একটি পবিত্র সূরা রয়েছে। আনজির ফল, খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সিরিয়া ও ফিলিস্তিনে ইহা প্রচুর পরিমাণে জন্মে। ডুমুর বা আনজির ফলটি কাঁচায় সবুজ ও পাকলে হলুদ বর্ণের হয়।

ডুমুর বা ত্বীন-এর গুরুত্ব বোঝানোর জন্য, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আনজির হচ্ছে জান্নাতের ফল এবং গেঁটেবাত ও অর্শ্বরোগে ইহা বিশেষভাবে কার্যকরী।

উপকারিতা: ছোট অস্থিসন্ধির ব্যথাকে নকরস বলে, যা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। এটাকে দাউল মাফাসিল বা এড়ঁঃ বলা হয়। বাওয়াসির বা অর্শ্বরোগ দুই প্রকার। (১) খুনী বা রক্ত প্রবাহকারী, (২) বাদি বা বায়ু পথে পলিপ সৃষ্টিকারী। মজার ব্যাপার হলো ইহা উক্ত রোগেই ক্রিয়াশীল। শ্বেতী রোগে ডুমুর গাছের ছালের পাউডারের প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। শ্বেত প্রদর, রক্ত প্রদর রোগে কাঁচা ডুমুরের রস খুব উপকারি। 

কোষ্ঠকাঠিন্য রোগে ডুমুরের নির্যাস খুবই উপকারী। পাকা ফলের রস হৃদরোগের পথ্য হিসেবে কাজ করে। দূষিত ক্ষতে ডুমুর গাছের ছালের নির্যাস এন্টিসেপ্টিকের কাজ করে। ডুমুরের ফল; বিরেচক, ক্ষুধাবর্ধক ও বায়ুনাশক শিকড়ের রস মূত্র রোগের মহৌষধ। গ্রন্থি স্ফীতিতে উপকারে আসে। এছাড়াও যজ্ঞ ডুমুরের পাতার ঘনসার রক্তপাত বন্ধ করে ক্ষতের উপশম করে। পোকা মাকড়ের কামড়ের জ্বালা উপশম করে। আঘাতের ব্যথা ও ফোলা কমায়, ফোড়ায় লাগালে পুজ রক্ত বের করে ব্যথা লাঘব করে। গলা বা মুখের ক্ষতে দাঁতের গোড়া বা মাড়ি ফোলা ও মুখের দুর্গন্ধে পাতার ঘন সার পানিতে মিশ্রিত করে গড় গড়ার সাথে কুলি করলে ভাল উপকার পাওয়া যায়।

শরীরের আঁচিল ভাল করতে ডুমুর পাতার কষ ব্যবহার করা হয়। শিংমাছের কালো আবরণ তুলতে ডুমুরের পাতা ব্যবহার হয়ে থাকে।

ডুমুরের পুষ্টিগুণ:

প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী ডুমুরে নিম্নোক্ত খাদ্য উপাদান রয়েছে।

১. প্রোটিন: ৪ গ্রাম। ২. ক্যালসিয়াম: ২০০ মিলিগ্রাম। ৩. আয়রণ: ৪ মিলিগ্রাম। ৪. ভিটামিন “এ”: ১০০ আই. ইউ। ৫. খাদ্য শক্তি: ২৩০ কিলো. ক্যালরী। এছাড়াও ডুমুরে রয়েছে সুগার, ফেরাস ও কপার।

যামানার ইমাম, মুজতাহিদ মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক ক্বদম পাকে এসে ডুমুর খাওয়া যে সুন্নত এ সম্পর্কে জানা, আমল করা আমাদের সকলের দায়িত্ব-কর্তব্য। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র থেকে ডুমুর সংগ্রহ করা সকলের দায়িত্ব। 

মহান আল্লাহ পাক তিনি আমাদের তাওফীক্ব দান করুন। আমীন!

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...