পবিত্র শবে বরাত সম্পর্কিত হাদীছ শরীফ ছহীহ- এ বিষয়ে সকল আসমাউর রেজাল বিশারদগণ একমত
।
পবিত্র ছহীহ হাদীছ শরীফ দ্বারা শবে বরাত শরীফ প্রমাণিত। রেজালবিদগণ সনদ ছহীহ হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। বিশ্ব বিখ্যাত হাদীছ শরীফ উনার কিতাব “ছহীহ ইবনে হিব্বানে” ছহীহ সনদসহ বর্ণনা এসেছে,
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا ، وَابْنُ قُتَيْبَةَ وَغَيْرُهُ ، قَالُوا : حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ ، قَالَ : حَدَّثَنَا أَبُو خُلَيْدٍ عُتْبَةُ بْنُ حَمَّادٍ ، عَنِ الأَوْزَاعِيِّ ، وَابْنِ ثَوْبَانَ ، عَنْ أَبِيهِ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ
অর্থ: হযরত মুয়াজ বিন জাবাল রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মধ্য শা’বানের রাতে মহান আল্লাহ পাক তিনি রহমত উনার ভা-ার নিয়ে সকল সৃষ্টির প্রতি বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ! (দলীল: সুনানে ইবনে হিব্বান- হাদীছ ৫৬৩৬, মুজামুল কবীর লি তাবরানী ১৬৬৩৯, মুজামুল আওসাত লি তাবরানী ৬৭৭৬, সুনানে ইবনে মাজাহ ১৩৯০, শুয়াবুল ঈমান ৩৫৫২, হুলয়িতুল আওলিয়া ৫/১৯১)
পবিত্র এই হাদীছ শরীফ উনার সম্পর্কে বিখ্যাত রিজাল বিশারদ আল্লামা হযরত নূরউদ্দীন ইবনে হাজার হায়ছামী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “মাযমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ” কিতাবে বলেছেন,
وعن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال
"يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه، إلا لمشرك، أو مشاحن".
رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات
অর্থ: পবিত্র হাদীছ শরীফখানা উল্লেখ করে বলেছেন, “ইমাম হযরত তাবরানী রহমতুল্লাহি আলাইহি উনার ‘মুজামুল কবীর ও আওসাত’ গ্রন্থে বর্ণনা করেছেন। পবিত্র হাদীছ শরীফের সকল রাবী সেকাহ। (মাযমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ ৬/১২৬ : হাদীছ নম্বর ১২৯৬০)
বিখ্যাত ইমাম হযরত মুনযিরী রহমতুল্লাহি আলাইহি উনার “আত তারগীব ওয়াত তারহীব” গ্রন্থে উক্ত হাদীছ উল্লেখ পূর্বক বলেছেন,
হযরত ইমাম হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি ছহীহ হিসাবে উনার কিতাবে উল্লেখ করেছেন। (আত তারগীব ওয়াত তারহীব হাদীছ শরীফ নম্বর ১৫৪৪)
হযরত ইমাম মুনযিরী রহমতুল্লাহি আলাইহি উনার উক্ত গ্রন্থের ভূমিকায় লিখেছেন- এই কিতাবে যে হাদীছ শরীফ “ওয়া আন” দ্বারা শুরু সেকল হাদীছ শরীফসমূহ সনদ ছহীহ। উক্ত হাদীছ শরীফখানা তিনি ‘ওয়া আন’ দিয়েই শুরু করেছেন।
বর্তমানে যারা পবিত্র শবে বরাত অস্বীকার করে তাদের মূল মুরুব্বী, সালাফী লা’মাযহাবীদের অন্যতম গুমরাহ, নাছির উদ্দীন আলবানী তার “সিলসিলাতু আহাদীসি আস সহীহা” কিতাবে পবিত্র শবে বরাত উনার হাদীছ শরীফ উনাকে ছহীহ বলে স্বীকার করে উল্লেখ লিখেছে,
حديث صحيح ، روي عن جماعة من الصحابة من طرق مختلفة يشد بعضها بعضا و هم معاذ
ابن جبل و أبو ثعلبة الخشني و عبد الله بن عمرو و أبي موسى الأشعري و أبي هريرة
و أبي بكر الصديق و عوف ابن مالك و عائشة .
অর্থ: “পবিত্র হাদীছ শরীফখানা সহীহ। কেননা এক জামায়াত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন সূত্রে নিসফে শা’বান উনার মর্যদা উপর একাধিক পবিত্র হাদীছ শরীফ বর্ণিত আছে। বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে পবিত্র হাদীছ শরীফটি মজবুতী লাভ করেছে। যে সকল ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীছ শরীফ বর্ণিত আছে উনারা হলেন, হযরত মু’আয ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু আনহু, হযরত আবু সালাবা রদ্বিয়াল্লাহু আনহু, হযরত আব্দল্লাহ বিন আ’মর রদ্বিয়াল্লাহু আনহু, হযরত আবু মূসা আল আশ’আরী রদ্বিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু আনহু, আফদ্বালুন নাছ বায়দ¦ুল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম, হযরত আউফ বিন মালেক রদ্বিয়াল্লাহু আনহু, উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম। এছাড়াও অনেক আকাবীর ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহুগণ পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। (দলীল: সিলসিলাতু আহাদীসি আস সহীহা ৩য় খন্ড ১৩৫ পৃষ্ঠা: হাদীছ নম্বর ১১৪৪)
সুতরাং প্রমাণ হলো উক্ত হাদীছ শরীফ ছহীহ, এবং অনেকগুলো সনদে বর্ণিত। অর্থাৎ শাহেদ ও মুতাবে সূত্রে আরো হাদীছ শরীফ থাকার কারণে উক্ত ছহীহ হাদীছ শরীফ আরো বহুগুণে শক্তিশালী হয়েছে। এখন যারা এমন ছহীহ হাদীছ শরীফ অস্বীকার করবে এবং শবে বরাত উনার বিরোধিতা করবে তাদের জন্য বলতে হবে উক্ত হাদীছ শরীফ উনার মধ্যেই তাদের ফয়সালা বলা আছে। তারা হচ্ছে মুশরিক অথবা হিংসুক। এদের নছীবে শবে বরাত জুটবে না।
Writer: Khaza Muhammad Noor Uddin

No comments:
Post a Comment