Monday, March 15, 2021

স্বীয় শায়েখ আলাইহিস সালাম উনার সামনে কথা বলার কতিপয় আদব।

 স্বীয় শায়েখ আলাইহিস সালাম উনার সামনে কথা বলার কতিপয় আদব।



মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ 

অর্থ: “হে মুমিনরা! তোমরা তোমাদের কন্ঠস্বরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মুনাওওইর মুবারক (কন্ঠস্বর তথা আওয়াজ মুবারক) উনার চেয়ে উঁচু করোনা এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা-বার্তা বলে থাক; সেভাবে কথা বলোনা। অন্যথায় তোমাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, তোমরা তা বুঝতে পারবেনা।” (পবিত্র সূরা হুজুরাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

اَلشَّيْخُ لِقَوْمِهٖ كَالنَّبِـيِّ فِيْ اُمَّتِهٖ

অর্থ: হযরত নবী-রসূল আলাইহিস সালাম তিনি উনার উম্মতের মাঝে যেমন হযরত শায়েখ আলাইহিস সালাম তিনি উনার ক্বওমের কাছে তেমন। সুবহানাল্লাহ! (বাইহাক্বী শরীফ)

বলার অপেক্ষা রাখেনা যে, আমাদের যিনি আক্বা, মাওলা, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উল্লেখিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী ক্বায়িম মাক্বাম। এতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুবহানাল্লাহ!

সুতরাং সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে প্রত্যেক মুরীদ, সালিকের জন্য ফরয-ওয়াজিব হলো- কোন কিছু জানার ইচ্ছা থাকলে অনুমতি মুবারক নিয়ে কথা বলতে হবে। কথা বলার সময় যেন আওয়াজ উঁচু না হয় এবং হাত নেড়ে কথা বলাও যাবেনা। অবশ্যই জড়োসরো হয়ে বিনয় ও নম্রতা প্রকাশ করে কথা বলতে হবে। এত বেশী কথা বলা যাবেনা যাতে করে শায়েখ আলাইহিস সালাম উনার বিরক্তির কারণ না হয়। অন্যথায় তার সকল আমলই বরবাদ হয়ে যাবে। সে বুঝতেও পারবেনা। নাঊযূবিল্লাহ! 

মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারক বুঝার এবং হাক্বীক্বীভাবে আদব রক্ষা করার তাওফীক্ব দান করুন। আমীন!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...