সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহ তায়ালা আনহুম উনারা পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করেছেন।
________________________________________
আখির অর্থ শেষ, আর চাহার শোম্বাহ অর্থ আরবিয়া বা বুধবার। এক কথায় আখিরী চাহার শোম্বাহ অর্থ শেষ আরবিয়া (বুধবার)। সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায় পবিত্র ছফর শরীফ মাস উনার শেষ আরবিয়া (বুধবার)কে পবিত্র আখিরী চাহার শোম্বাহ বলা হয়।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১১ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের তৃতীয় সপ্তাহে মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন। এরপর ছিহহাতী শান মুবারক প্রকাশ করেন। আবার পবিত্র ছফর শরীফ মাস উনার তৃতীয় সপ্তাহে মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন। এবং ছফর মাসের শেষ আরবিয়া (বুধবার) ছিহ্হাতী শান মুবারক গ্রহণ করেন। ইতিহাসে এই দিনটি পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ নামে পরিচিত।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিহহাতী শান মুবারক গ্রহণ করে গোসল মুবারক করেন। তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিন্নাস সালাম উনাদেরকে নিয়ে নাস্তা মুবারক গ্রহণ করে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খোঁজ খবর নেন, মসজিদে নববী শরীফ উনার মধ্যে তাশরীফ মুবারক নেন এবং ইমামতি মুবারক করেন এবং খুশি প্রকাশ করেন। এই খুশিতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও খুশি প্রকাশ করেন। যার যার সাধ্য-সামর্থ্য অনুযায়ী হাদিয়া মুবারক পেশ করেন। এবং দান-ছদকাও করেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ৭ হাজার দিনার,
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি ৫ হাজার দিনার,
সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি ১০ হাজার দিনার,
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ৩ হাজার দিনার এবং
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ১০০ উট ও ১০০ ঘোড়া হাদিয়া মুবারক করেন। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমাদের জন্য আমার সুন্নত মুবারক এবং হযরত খুলাফায়ে রাশিদীন তথা হযরত ছাহাবায়ে কিরাম উনাদের সুন্নত মুবারক অবশ্য পালনীয়।” সুবহানাল্লাহ! যেহেতু পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পালন করেছেন তাই প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্য উচিত- পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করা ও এই দিনে বেশি বেশি হাদিয়া করা, দান-ছদকা করা।

No comments:
Post a Comment