Tuesday, September 15, 2020

মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ পালন করা সকলের জন্য ফরযে আইন।

 মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ পালন করা সকলের জন্য ফরযে আইন।


____________________________

মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদের সম্মানিত পরিচিতি মুবারক:

اَيَّامٌ (আইয়্যাম) শব্দ মুবারকখানা يَوْمٌ (ইয়াওম্) শব্দ মুবারক উনার বহুবচন। অর্থ দিনসমূহ। আর শব্দ মুবারকখানা লফযে আল্লাহ (اللهُ শব্দ মুবারক) উনার সাথে ইযাফত হয়ে হয়েছেন- اَيَّامُ اللهِ (আইয়্যামুল্লাহ্)। সুবহানাল্লাহ!

اَيَّامُ اللهِ (আইয়্যামুল্লাহ্) উনার অর্থ হচ্ছেন যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিনসমূহ। সুবহানাল্লাহ! অর্থাৎ দিনসমূহের মধ্যে এমন কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক রয়েছেন, যেই মহাসম্মানিত ও মহাপবিত্র দিন মুবারক উনাদেরকে স্বয়ং যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার নিজের দিন হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ! 

এ সম্পর্কে স্বয়ং যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

وَذَكِّرْهُمْ بِاَيَّامِ اللهِ اِنَّ فِـىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ

অর্থ: “আর আপনি তাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ তথা মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিন মুবারক সম্পর্র্কে স্মরণ করিয়ে দিন, জানিয়ে দিন। সুবহানাল্লাহ! নিশ্চয়ই নিশ্চয়ই এই বিশেষ বিশেষ দিন মুবারকসমূহ উনাদের মধ্যে প্রত্যেক ধৈর্য্যশীল ও শুকুরগুজার বান্দা-বান্দী-উম্মত উনাদের জন্য সম্মানিত আয়াত তথা নিদর্শন, উপদেশ, রেযামন্দি-সন্তুষ্টি, মা’রিফাত-মুহব্বত মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ইবরাহীম শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫)

ইমামুল মুফাসসিরীন মিনাল আউওয়ালীন ইলাল আখিরীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিইয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের এবং সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার অর্থাৎ উনাদের সংশ্লিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিন ও রাত মুবারকসমূহই হচ্ছেন আলোচ্য সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভুক্ত।” সুবহানাল্লাহ!

মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ পালন করা সকলের জন্য ফরযে আইন:

যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক

وَذَكِّرْهُمْ بِاَيَّامِ اللهِ اِنَّ فِـىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ

অর্থ: “আর আপনি তাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ তথা মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিন মুবারক সম্পর্র্কে স্মরণ করিয়ে দিন, জানিয়ে দিন। সুবহানাল্লাহ! নিশ্চয়ই নিশ্চয়ই এই বিশেষ বিশেষ দিন মুবারকসমূহ উনাদের মধ্যে প্রত্যেক ধৈর্য্যশীল ও শুকুরগুজার বান্দা-বান্দী-উম্মত উনাদের জন্য সম্মানিত আয়াত তথা নিদর্শন মুবারক, উপদেশ মুবারক, মা’রিফাত-মুহব্বত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ইবরাহীম শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫)

আলোচ্য সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ‘আইয়্যামুল্লাহ্ তথা যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিনসমূহ’ বলে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিনসমূহ উনাদেরকে উনার সাথে নিসবত করে, উনার সাথে সম্পর্কযুক্ত করে মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিনসমূহ উনাদের ইজ্জত-সম্মান, শান-মান, মর্যাদা-মর্তবার বিষয়টি সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের নিকট স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ! যেমন, মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনাকে ‘বাইতুল্লাহ’ তথা ‘মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ঘর মুবারক’ বলে, মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনার ইজ্জত-সম্মান, শান-মান, মর্যাদা-মর্তবার বিষয়টি সমস্ত জিন-ইনসান, তামাম কায়িানতবাসী সকলের নিকট স্পষ্ট করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ! আবার মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনাকে ‘কালামুল্লাহ’ তথা ‘মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কালাম মুবারক’ বলে, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার ইজ্জত-সম্মান, শান-মান, মর্যাদা-মর্তবার বিষয়টি সমস্ত জিন-ইনসান, তামাম কায়িানতবাসী সকলের নিকট স্পষ্ট করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ! কাজেই, মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ হচ্ছেন মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ শি‘য়ার বা নির্দশন মুবারক, অত্যন্ত সম্মানিত বিষয় এবং পালনীয় বিষয়, যেমন মহাম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ মহান আল্লাহ পাক উনার বিশেষ শি‘য়ার বা নিদর্শন মুবারক, অত্যন্ত সম্মানিত বিষয় এবং উনাদের মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ উনাকে অত্যন্ত মুহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে তাওয়াফ করতে হয়, উনার দিকে মুখ করে নামায পড়তে হয় আর মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনাকে অত্যন্ত মুহব্বত ও তা’যীম-তাকরীমের সাথে তিলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ! তাই মহাসম্মানিত ও মহাপবিত্র কা’বা শরীফ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনাদেরকে যেমন ইজ্জত-সম্মান মুবারক করা, তা’যীম-তাকরীম মুবারক করা ফরয, তেমনিভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকেও ইজ্জত-সম্মান করা, তা’যীম-তাকরীম করা, পালন করা ফরয। সুবহানাল্লাহ!  

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- 

لَا تُـحِلُّوْا شَعَآئِرَ اللهِ.

অর্থ: “তোমরা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি‘য়ার মুবারকসমূহ উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদের মানহানী করো না অর্থাৎ সম্মান-ইজ্জত করো, তা’যীম-তাকরীম মুবারক করো।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা মায়িদাহ শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২)


আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,

عَنْ حَضْرَتْ عَيَّاشِ بْنِ اَبـىْ رَبِيْعَةَ الْـمَخْزُوْمِىِّ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ هٰذِهِ الْاُمَّةُ بِـخَيْرٍ مَّا عَظَّمُوْا هٰذِهِ الْـحُرْمَةَ حَقَّ تَعْظِيْمِهَا فَاِذَا ضَيَّعُوْا ذٰلِكَ هَلَكُوْا. 

অর্থ: “হযরত ‘আইয়্যাশ ইবনে আবী রবী‘আহ মাখ্যূমী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এই উম্মত ততদিন পর্যন্ত খায়ের-বরকত, কল্যাণের উপর থাকবে, যতদিন পর্যন্ত তারা এই সম্মানিত বিষয় মুবারকসমূহ উনাদের, মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদের যথাযথ ইজ্জত-সম্মান করবে, তা’যীম-তাকরীম মুবারক করবে। সুবহানাল্লাহ! অতঃপর যখন তারা মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদের ইহানত করবে, মানহানী করবে, অবমাননা করবে, তখন তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।” না‘ঊযুবিল্লাহ! (ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, মিরক্বাত শরীফ)

আর মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকে ইজ্জত-সম্মান করার, তা’যীম-তাকরীম মুবারক করার একমাত্র উপায় হচ্ছে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকে অত্যন্ত যওক্ব-শওক্ব, মুহব্বত, তা’যীম-তাকরীম ও সম্মানের সাথে উদযাপন করা, পালন করা। সুবহানাল্লাহ!


এ জন্যই যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,

وَذَكِّرْهُمْ بِاَيَّامِ اللهِ اِنَّ فِـىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ

অর্থ: “আর আপনি তাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ তথা মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিশেষ বিশেষ দিন মুবারক সম্পর্র্কে স্মরণ করিয়ে দিন, জানিয়ে দিন। সুবহানাল্লাহ! নিশ্চয়ই নিশ্চয়ই এই বিশেষ বিশেষ দিন মুবারকসমূহ উনাদের মধ্যে প্রত্যেক ধৈর্য্যশীল ও শুকুরগুজার বান্দা-বান্দী-উম্মত উনাদের জন্য সম্মানিত আয়াত তথা নিদর্শন মুবারক, উপদেশ মুবারক, মা’রিফাত-মুহব্বত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ইবরাহীম শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫)


এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি প্রথমে সম্মানিত নির্দেশ মুবারক দিয়েছেন, মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকে স্মরণ করিয়ে দেয়ার জন্য, জানিয়ে দেয়ার জন্য। সুবহানাল্লাহ! তারপর তিনি ইরশাদ মুবারক করেছেন, 


اِنَّ فِـىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ

অর্থ: “নিশ্চয়ই নিশ্চয়ই এই বিশেষ বিশেষ দিন মুবারকসমূহ উনাদের মধ্যে প্রত্যেক ধৈর্য্যশীল ও শুকুরগুজার বান্দা-বান্দী-উম্মত উনাদের জন্য সম্মানিত আয়াত তথা নিদর্শন মুবারক, উপদেশ মুবারক, মা’রিফাত-মুহব্বত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক নিহিত রয়েছে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা ইবরাহীম শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৫)

 অর্থাৎ বান্দা-বান্দীদের জন্য ফরয হচ্ছে- অত্যন্ত ধৈর্য্য ও শুকুরগুজারীর সাথে, অত্যন্ত যওক্ব-শওক্ব, মুহব্বত, তা’যীম-তাকরীম ও সম্মানের সাথে এই বিশেষ বিশেষ দিন মুবারকসমূহ উনাদেরকে উদ্যাপন করা, পালন করা। তাহলে তারা হাক্বীক্বী রেযামন্দি-সন্তুষ্টি মুবারক, মা’রিফাত-মুহব্বত মুবারক লাভ করতে পারবে। সুবহানাল্লাহ!


একদিকে ধ্বংস থেকে বাঁচা যেমন ফরয, অন্যদিকে মহান আল্লাহ পাক উনার হাক্বীক্বী মা’রিফাত-মুহব্বত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক অর্জন করাটাও ফরয। সুবহানাল্লাহ! 

কাজেই সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর জন্য ফরযে আইন হচ্ছে অত্যন্ত ধৈর্য্য ও শুকুরগুজারীর সাথে, অত্যন্ত যওক্ব-শওক্ব, মুহব্বত, তা’যীম-তাকরীম ও সম্মানের সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ উনাদেরকে উদযাপন করা, পালন করা। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...