Friday, July 17, 2020

মুসলিম দেশসমূহের উচিত জিএমটি পরিহার করে “পবিত্র কা’বা শরীফ” কেন্দ্রিক সময় অঞ্চল KMT চালু করা

মুসলিম দেশসমূহের উচিত জিএমটি পরিহার করে “পবিত্র কা’বা শরীফ” কেন্দ্রিক সময় অঞ্চল KMT চালু করা
==============================

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা অর্থ্যাৎ মুসলমানরা কাফির ও মুনাফিকদের অনুসরণ করো না”। 

১৩০ বছর ধরে জিএমটি অর্থ্যাৎ “গ্রীনিচ মিন টাইম” কে ভিত্তি করে সারা বিশ্বে সময়ের হিসাব হয়ে আসছে। অথচ বর্তমানে তা ত্রুটিপূর্ণ হিসাবে প্রমাণিত হয়েছে। ১৮৮৪ সালে যখন গ্রীনিচের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ানকে স্থির করার জন্য ২৫টি দেশের মধ্যে ভোটাভুটি হয় তখন ব্রাজিল এবং ফ্রান্স বিষয়টি মেনে নেয়নি; তারা গ্রীনিচের বিরুদ্ধে ভোট দিয়েছিল। ১৯১১ সাল পর্যন্ত ফ্রান্স জিএমটি অনুযায়ী তাদের সময় অঞ্চল নির্ধারন করেনি। জিএমটি সিস্টেমে ভুল থাকার কারণে ১৩০ বছর পর আবারও তারা জিএমটির বিরোধিতা শুরু করেছে। 

এখন ফিকিরের বিষয় হলো ব্রিটিশদের চাপানো জিএমটি যদি তাদের সমজাতীয় বিধর্মীরাই মেনে নিতে না চায়; তাহলে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনার মধ্যে কাফির-মুশরিক ও মুনাফিকদের অনুসরণ ও অনুকরণ নিষেধ থাকার পরও মুসলমান উনারা কিভাবে জিএমটি মেনে নিতে পারেন? 
মুসলিম দেশসমূহের জন্য ফরয জিএমটি কেন্দ্রিক সময় অঞ্চল পরিহার করে “পবিত্র কা’বা শরীফ” কেন্দ্রিক সময় অঞ্চল KMT চালু করা।

Courtesy_Rajarbag Shareef Official

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...