Wednesday, July 15, 2020

আল্লাহওয়ালা হওয়ার একমাত্র স্থান ঢাকা রাজারবাগ দরবার শরীফ।

আল্লাহওয়ালা হওয়ার একমাত্র স্থান ঢাকা রাজারবাগ দরবার শরীফ।
_________________________________________
বর্তমান যামানার দুনিয়ালোভী কওমী, খারিজী মাদরাসাগুলোর কোনো ছাত্রকে তাদের মনের ইচ্ছা জিজ্ঞাসা করলে তারা কেউ বলে বড় কোন মসজিদের ইমাম বা খতীব হবো, কেউ বলে বড় কোন মাদরাসার উস্তাদ বা শিক্ষক হবো, আবার কেউ বলে বড় ওয়ায়েজ বা বক্তা হবো ইত্যাদি ইত্যাদি। সব দুনিয়াবী কামনা-বাসনা। তাদের কেউ কখনো বলে না যে, তারা আল্লাহওয়ালা হবে। তাদের কারো অন্তরে আল্লাহওয়ালা হওয়ার বিন্দুমাত্র চিন্তা-ফিকির নেই। এমনটিই স্বাভাবিক। কারণ তারা জানেই না কিভাবে আল্লাহওয়ালা হতে হয়।
ওহাবী, খারিজী প্রতিষ্ঠানগুলো ভুল আক্বীদায় ভরা। তারা জানে না যে, তারা হারাম কুফরীর মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছে। তাহলে তারা কিভাবে আল্লাহওয়ালা হতে পারবে?
আল্লাহওয়ালা হতে হলে সর্বপ্রকার হারাম খেলাধুলা, বেপর্দা, টিভি প্রোগ্রাম, গান-বাজনা, ছবি তোলা, আঁকা, রাখা, দেখা ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু বর্তমান যামানায় এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে এসব হারাম, কুফরী কাজ থেকে বিরত আছে। 
শুধুমাত্র ঢাকা রাজারবাগ দরবার শরীফ উনার মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় আল্লাহওয়ালা হওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে। এখানে ইলমে ফিক্বাহসহ, ইলমে তাছাউফ শিক্ষার বাধ্যতামূলক ব্যবস্থা রয়েছে। 
তাই প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোন উনাদের উচিত- ঢাকা রাজারবাগ দরবার শরীফ গিয়ে দ্বীনি শিক্ষা অর্জন করা এবং মহান মুজাদ্দিদ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নেক ছোহবতে গিয়ে ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি আমাদের সকলকে হিদায়েত নছীব করুন। আমীন।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...