ইলমে তাছাওউফ
পবিত্র ইলমে তাছাওউফ অর্জন করা ফরয হওয়ার কারণ
স্মরণযোগ্য যে, পবিত্র ইলমে ফিক্বাহ যেমন- আক্বাইদ, ইবাদত, মুয়ামালাত, মুয়াশারাত ইত্যাদি সম্পর্কিত ইলম মুবারক অর্জন করা ফরয। তদ্রƒপ অন্তর থেকে বদ খাছলত বা কুস্বভাবসমূহ বের করে নেক খাছলত বা সুস্বভাবসমূহ হাছিল করে “তাযকিয়ায়ে ক্বলব” বা অন্তর পরিশুদ্ধ করার জন্যও পবিত্র ইলমে তাছাওউফ অর্জন করা ফরয। যা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা ও পবিত্র ক্বিয়াস মুবারক দ্বারা অকাট্যভাবে প্রমাণিত।
এ প্রসঙ্গে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَقَدْ مَنَّ اللهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْ عَلَيْهِمْ اٰيٰـتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْـحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ.
অর্থ : খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার ইহসান যে, “মু’মিনদের প্রতি মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রেরণ করেছেন, তিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পবিত্র আয়াতসমূহ তিলাওয়াত করে শুনাবেন, তাদেরকে তাযকিয়া (পরিশুদ্ধ) করবেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। যদিও তারা পূর্বে হিদায়েত প্রাপ্ত ছিলনা।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৬৪)
অনুরূপ পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ২৯ ও ১৫১ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে এবং পবিত্র সূরা জুমুয়া শরীফ উনার ২ নম্বর পবিত্র আয়াত শরীফ উনাদের উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার সমার্থবোধক পবিত্র আয়াত শরীফ উল্লেখ আছে।
হযরত মুফাসসিরীনে কিরাম উনারা يُزَكِّيْهِمْ শব্দ মুবারক উনার ব্যাখ্যায় প্রসিদ্ধ তাফসীর উনার কিতাব যেমন- তাফসীরে জালালাইন শরীফ, কামালাইন শরীফ, বায়হাক্বী শরীফ, কুরতুবী শরীফ, তাবারী শরীফ, কবীর শরীফ, খাযিন শরীফ, বাগবী শরীফ, ইবনে কাছীর শরীফ, দুররে মনছূর শরীফ, আবী সউদ শরীফ, মাযহারী শরীফ, রুহুল বয়ান শরীফ, রুহুল মায়ানী শরীফসহ আরো অনেক প্রসিদ্ধ তাফসীরগ্রন্থে “তাযকিয়ায়ে ক্বলব” বা অন্তর পরিশুদ্ধ করাকে ফরয বলেছেন এবং তজ্জন্য পবিত্র ইলমে তাছাওউফ অর্জন করাকেও ফরয বলেছেন।
অতএব প্রমাণিত হলো যে, পবিত্র ইলমে তাছাওউফ অর্জন করার মাধ্যমে অন্তর থেকে বদ খাছলতসমূহ দূর করে দিয়ে পবিত্র নেক খাছলতসমূহ পয়দা করা ও অন্তর পরিশুদ্ধ করা ফরয।
Rajarbag Shareef Official
No comments:
Post a Comment