Tuesday, February 1, 2022

ফযীলতপূর্ণ রাতগুলো সৃষ্টি হয়েছে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার মুবারক উসীলায়।

 ফযীলতপূর্ণ রাতগুলো সৃষ্টি হয়েছে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার মুবারক উসীলায়।



সম্মানিত হাম্বলী মাযহাব উনার ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ফতওয়া দিলেন, “পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’’ উনার ফযীলত হচ্ছে পবিত্র লাইলাতুল ক্বদর, পবিত্র লাইলাতুল বরাত এবং অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রি অপেক্ষা অনেক বেশি।” সুবহানাল্লাহ!


তখন সমসাময়িক হযরত ইমাম ও ফক্বীহ রহমতুল্লাহি আলাইহিম উনারা উনার নিকট জানতে চাইলেন, “হে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি! আপনি কিসের ভিত্তিতে এ ফতওয়া দিলেন যে, ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত পবিত্র লাইলাতুল ক্বদর, পবিত্র লাইলাতুল বরাত এবং অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রি অপেক্ষা অনেক বেশি?” অথচ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার ফযীলত সম্পর্কে আমরা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের কোথাও পাইনি।

তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি জবাবে বলেন, ‘পবিত্র লাইলাতুল ক্বদর’ ও ‘পবিত্র লাইলাতুল বরাত’ উনাদের ফযীলত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বর্ণিত হয়েছে সত্যিই; কিন্তু পবিত্র লাইলাতুল ক্বদর ও পবিত্র লাইলাতুল বরাত এবং অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রিগুলো সৃষ্টি হয়েছে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার উসীলায়। সুবহানাল্লাহ! অর্থাৎ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ না হলে ‘পবিত্র লাইলাতুল ক্বদর, পবিত্র লাইলাতুল বরাতসহ’ ফযীলতপূর্ণ কোনো রাত্রিই সৃষ্টি হতো না। এ কারণেই এ রাত্রি উনার ফযীলত সমস্ত ফযীলতপূর্ণ রাত্রি উনাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ! কারণ ওই পবিত্র রাত্রি মুবারক উনার সম্পর্ক সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে। সুবহানাল্লাহ!

অতএব, ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’ উনার সম্মানার্থে প্রতিটি মুসলিম সরকারেরই উচিত দেশে সরকারি ছুটি ঘোষণা করা এবং এর মর্যাদা-মর্তবা ফুটিয়ে তোলা।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...