Wednesday, January 26, 2022

সর্বোচ্চ সম্মান-ইজ্জততো ঈমানদারদের জন্যই।

 সর্বোচ্চ সম্মান-ইজ্জততো ঈমানদারদের জন্যই।



মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার জন্যই ইজ্জত-সম্মান এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এবং মু’মিন মুসলমানগণ উনাদের জন্য। কিন্তু মুনাফিকরা এ সম্পর্কে আদৌ অবগত বা অবহিত নয়।” (পবিত্র সূরা মুনাফিকূন: আয়াত শরীফ ৮)

 এ পবিত্র আয়াতে কারীমা দ্বারা বুঝা গেল যে, মহান আল্লাহ পাক তিনি কুল-মাখলুকাতের খালিক্ব মালিক রব। সমস্ত প্রশংসা, পবিত্রতা, সম্মান-ইজ্জতের তিনিই মূল মালিক। এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন মহান আল্লাহপাক উনার হাবীব। তাই তিনিও সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও ইজ্জতের মালিক। আর মানুষের মধ্যে ঈমানদার মুসলমানগণ উনারাই হলেন সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও ইজ্জতের অধিকারী।

 অতএব, কাফির-মুশরিকরা যতই এই সেই ডিগ্রি, নোবেল আর উপাধির দাবি করুক না কেন। মহান আল্লাহপাক উনার নিকট তাদের এসবের কোনোই মূল্য নেই। একমাত্র মুসলমান-ঈমানদারগণই মহান আল্লাহপাক উনার মুহব্বতের পাত্র। তাই উনারাই সৃষ্টির সর্বোচ্চ সম্মান ও ইজ্জতের অধিকারী।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...