Wednesday, January 26, 2022

ক্বিয়ামতের দিন হাশরের ময়দানে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বেমেছাল সম্মানিত শান মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক।

 ক্বিয়ামতের দিন হাশরের ময়দানে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার বেমেছাল সম্মানিত শান মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক।



মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, ক্বিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি কোথায়? অতঃপর সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক উনার সম্মানিত খিদমত মুবারক- আনা হবে। অতঃপর মহান আল্লাহ পাক তিনি বলবেন, হে হযরত আবূ হাফস আলাইহিস সালাম! আপনাকে মারহাবা। সুবহানাল্লাহ! (এরপর উনার সম্মানিত আমলনামা মুবারক দেখিয়ে বলা হবে।) এটা আপনার সম্মানিত আমলনামা মুবারক। আপনি ইচ্ছা করলে তা পড়তে পারেন, আর ইচ্ছা করলে নাও পড়তে পারেন। অবশ্যই আমি আপনার সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ! অতঃপর সম্মানিত ইসলাম বলবেন, হে বারে ইলাহী! ইনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম। তিনি আমাকে দুনিয়ার যমীনে সম্মানিত করেছেন, (দয়া করে) আপনি উনাকে কিয়ামতের ময়দানে সম্মানিত করুন! সুবহানাল্লাহ! সে সময় উনাকে একটি নূরের উটনীতে আরোহণ করানো হবে। সুবহানাল্লাহ! অতঃপর উনাকে এমন এক জোড়া সম্মানিত লিবাস মুবারক পড়ানো হবে যে, তার একটিও যদি যমীনে প্রকাশ করা হয়, তাহলে সমস্ত কায়িনাত নিষ্প্রভ হয়ে যাবে। সুবহানাল্লাহ! তারপর উনাকে সত্তর হাজার তথা লক্ষ-কোটি, অসংখ্য-অগণিত হযরত ফেরেশত আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে অভ্যর্থনা করে সমস্ত হাশরের ময়দান ঘুরানো হবে। সুবহানাল্লাহ! এরপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, হে হাশরবাসী! ইনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! আপনারা সবাই উনাকে চিনে রাখুন, উনার শান-মান, ফাযায়িল-ফযিলত, বুযূর্গী-সম্মান মুবারক উপলদ্ধি করুন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...