Tuesday, January 18, 2022

হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে সাধারন মানুষের মত মনে করা কুফরী।

 হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে সাধারন মানুষের মত মনে করা কুফরী।



যুগে যুগে কাফিররা এবং তাদের অনুসারীরাই হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে তাদের মতো মনে করতো। শুধু তাই নয়, সর্বপ্রথম ইবলীস শয়তান হযরত আবুল বাশার আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে বাশার তথা মানুষ বলে সিজদা করতে অস্বীকার করে। শাস্তিস্বরূপ তাকে সম্মানিত জান্নাত থেকে বের করে দেয়া হয় এবং তাকে ক্বিয়ামত অবধি অভিশপ্ত ও লা’নতগ্রস্ত ঘোষণা করা হয়। নাউযুবিল্লাহ! 

অতএব, যিনি সকল নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরও সম্মানিত নবী ও রসূল, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও যারা নিজেদের মতো বা অন্য কারো মতো মনে করবে, তারাও ইবলীস শয়তানের মতো সম্মানিত জান্নাত থেকে বিতাড়িত হবে, অভিশপ্ত ও চির লা’নতগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ!

যেমন হযরত নূহ আলাইহিস সালাম উনার এবং উনার আওলাদ ও উনার ক্বওম এবং ক্বওমে আদ ও ক্বওমে ছামুদ তারা তাদের যিনি নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের শানে বেয়াদবী প্রদর্শন করে বলেছিল যে, “আপনারা তো আমাদের মতোই বাশার (মানুষ)। (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০) -ফলে তারা ধ্বংস হয়ে জাহান্নামী হয়েছে। নাঊযুবিল্লাহ!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...