Tuesday, January 18, 2022

যারা যামানার ইমাম ও মুজাদ্দিদ উনাকে চিনবে না তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের ন্যায়

 যারা যামানার ইমাম ও মুজাদ্দিদ উনাকে চিনবে না তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের ন্যায়



মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- 

يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ

অর্থ:“ক্বিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামসহ ডাকা হবে।” (পবিত্র সূরা বনী ইসরাঈল শরীফ, পবিত্র আয়াত শরীফ ৭১)

আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- 

مَنْ مَاتَ وَلَمْ يَعْرِفْ إِمَامً زَمَانَهُ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

অর্থ:“যে ব্যক্তি যামানার ইমামকে চিনলো না, তার মৃত্যু হবে জাহিলিয়াত যুগের মৃত্যুর ন্যায়।” (মুত্তাফাকুন আলাইহি)

যিনি যামানার মুজাদ্দিদ ও ইমাম হবেন তিনি পরিপূর্ণভাবে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী চলবেন। আর বর্তমান এই ফিতনা-ফাসাদের যামানাতেও যিনি পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী আমল করে যাচ্ছেন তিনি হচ্ছেন রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! আর মহিলাদের মধ্যে যিনি বিষয়গুলো তা’লীম দিচ্ছেন ও আমল করার জন্য তাকীদ করে যাচ্ছেন তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!

সুতরাং আমরা যেন সকলে যামানার ইমাম ও মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনাকে চিনতে পারি এবং উনার হাতে বাইয়াত হয়ে সমাজে প্রচলিত যাবতীয় বদ ও কুফরী আক্বীদা, বিদয়াত বেশরা ও শরীয়ত বিরোধী আমল সমুহ হতে খালিছ তওবা ইস্তিগফার করে, ছহীহ্ আক্বীদা ও পবিত্র সুন্নতের আমল সমুহে অভ্যস্ত হয়ে হাক্বীক্বী মুহব্বত মা’রিফাত রিযামন্দি সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারি এবং নাজাত লাভ করতে পারি সেই দোয়া ও কোশেশ সর্বাবস্থায় করতে হবে।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...