আহারের শেষে খাবারের পাত্র ও আঙ্গুল চেটে খাওয়া সুন্নত
=================================================
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন-
ان النبى صلى الله عليه وسلم امر بلعق الاصابع والصحفة وقال انكم لا تدرون فى اية البركة.
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাওয়ার শেষে আঙ্গুলীসমূহ এবং খাদ্যের পাত্র চেটে খাওয়ার নির্দেশ মুবারক দিয়েছেন।”
খাবারের সময় মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া সুন্নাত। আবার হাত ধোয়া বা মোছার পূর্বে হাতে কিংবা আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অবশিষ্টাংশ চেটে খাওয়াও সুন্নাত।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
فاذا فرغ فليلعق اصابعه فانه لا يدرى فى اى طعامه يكون البركة.
অর্থ: “খাওয়ার শেষে যেন আঙ্গুলী চেটে নেয়। কেননা, সে জানে না যে, তার খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।” (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাওয়ার শেষে এমনভাবে আঙ্গুল মুবারক এবং হাত মুবারক চেটে খেতেন যে, হাত মুবারক এবং আঙ্গুল মুবারক লাল হয়ে যেত। সুবহানাল্লাহ!
হযরত নুবাইশা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
“যে ব্যক্তি কোন পাত্রে খাবার খায় এবং পরে উহা চেটে খায় তখন পাত্রটি তাকে লক্ষ করে বলে-
اِعْتَقَكَ اللّـهُ مِنَ النَّارِ كَمَا اِعْتَقَتَنِىَ مِنَ الشّيْطَانِ
“মহান আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন যেমন তুমি আমাকে শয়তান থেকে মুক্ত রেখেছ।” সুবহানাল্লাহ ‼️
[রযীন শরীফ, মিশকাত শরীফ]
No comments:
Post a Comment