Tuesday, November 16, 2021

মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হলো, অধীনস্থ নারীদের পর্দা পালন

 মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হলো, অধীনস্থ নারীদের পর্দা পালন


==============================


বর্তমানে মুসলমানরা দুনিয়াবী বিভিন্ন বিষয়কে স্ট্যাটাস সিম্বল হিসেবে নিয়ে থাকে। যেমন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো নামকরা প্রতিষ্ঠানের কোনো উচ্চপদের চাকরি, কিংবা অর্থসম্পদ প্রতিপত্তি দ্বারা মানুষ নিজেকে সম্মানিত মনে করে।


অথচ পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ঐ ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি মুত্তাকী।” (পবিত্র সূরা হুজুরাত শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৯) 


সুতরাং দুনিয়াবী ক্ষণস্থায়ী অসার গর্ব-ঔদ্ধত্য মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হতে পারে না। মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হচ্ছে গিয়ে তাক্বওয়া, আরো নির্দিষ্ট করে বললে অধীনস্থ নারীদের পর্দা। 


হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সিরিয়ার দামেস্কের বাজারে খ্রিস্টান মহিলাদের বেপর্দা হয়ে চলাফেরা করা দেখে খ্রিস্টান পুরুষদেরকে বলেছিলেন, “তোমাদের কি কোনো আত্মসম্মানবোধ নেই? তোমরা তোমাদের মা-বোনদেরকে এভাবে খোলামেলা বাজারে ছেড়ে দাও কী করে?”


হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি যা নছীহত মুবারক করেছেন, তা সাধারণ বুদ্ধিতে বোধগম্য। কেউ যদি কোনো বিবাহিত বেপর্দা মহিলার সৌন্দর্য উপভোগ করে, সেক্ষেত্রে উক্ত মহিলার স্বামীর কি অপমানিত বোধ করা উচিত নয়? যদি সে অপমানিত বোধ না-ই করে, সেক্ষেত্রে সে তো পুরুষ নামেরই উপযুক্ত নয়।


এক্ষেত্রে নিজেকে অসম্মান থেকে বাঁচানোর একটিই রাস্তা রয়েছে, আর তা হলো নিজ স্ত্রীকে পর্দা করানো। পর্দা হলো- গোটা মুসলিম জাতির স্ট্যাটাস সিম্বল, যা মুসলমানরা বুঝতে না পারলেও বিধর্মীরা ঠিকই বুঝে থাকে। 


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...