Friday, November 12, 2021

মুসলমানদের জন্য যেকোনো ধরনের টুপি পরিধান করা উচিত নয়

 মুসলমানদের জন্য যেকোনো ধরনের টুপি পরিধান করা উচিত নয়

=====================

পুরুষের মূল পোশাকের মধ্যে টুপি অন্তর্ভুক্ত। টুপি দ্বীন ইসলাম উনার শিআর বা নিদর্শন। সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পোশাক মুবারক উনার অন্তর্ভুক্ত টুপি। এমনকি যিনি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লিবাস বা পোশাক মুবারক উনার অন্তর্ভুক্তও হচ্ছে টুপি। 

তাই তো যারা উনার প্রতি ঈমান আনবেন, উনার আনিত দ্বীন মুবারক গ্রহণ করবেন অর্থাৎ যারা মুসলমান (পুরুষ) হবেন অবশ্যই দায়িমীভাবে টুপি পরিধান করতে হবে। কেননা টুপি হচ্ছে মুসলমান পরিচয়ের একটি অন্যতম নিদর্শন। 

টুপি যেহেতু মুসলমান পরিচয়ের নিদর্শন সেহেতু যেকোনো টুপি পরিধান করা আদৌ শরীয়তসম্মত বা ইসলামসম্মত নয়। কেননা বিধর্মী, বিজাতীয়রাও টুপি পরিধান করে। যেমন- কিস্তি টুপি, উঁচু টুপি ইত্যাদি।

তাহলে মুসলমানকে শুধুমাত্র ঐ টুপি পরিধান করতে হবে যে রকম টুপি পরিধান করেছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। এখন তিনি কোন প্রকারের বা কি রকম টুপি মুবারক পরিধান করেছেন তা হাদীছ শরীফ এবং সীরতগ্রন্থসমূহে স্পষ্ট বর্ণিত রয়েছে। যেমন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে পবিত্র হাদীছ শরীফ মুবারক বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক ছিলো সাদা এবং গোল। যার ব্যাখ্যায় সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফ উনার উদ্ধৃতি দিয়ে বলেছেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে টুপি মুবারক পরিধান করতেন তা ছিলো গোল, সাদা, সুতি কাপড়ের এবং চার টুকরা বিশিষ্ট অর্থাৎ উপরে একটা টুকরা পাশে তিন টুকরা। এ টুপি মুবারক মহান আল্লাহ পাক তিনি জান্নাত থেকে হযরত জিবরীল আলাইহিস সালাম উনার মাধ্যমে হাদিয়া করেছিলেন। সুবহানাল্লাহ!


#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শ


রীফ

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...