Sunday, August 1, 2021

শুদ্ধভাবে আরবী শেখার গুরুত্ব

 শুদ্ধভাবে আরবী শেখার গুরুত্ব



আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক নর-নারীর জন্য ইলম অর্জন করা ফরয।” 

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে যে, “ইলম দুই প্রকার। প্রথমত, ক্বলবী ইলম; যা উপকারী ইলম। দ্বিতীয়ত, জবানী ইলম; যা আদম সন্তানের জন্য মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে দলীলস্বরূপ।” (দারিমী, মিশকাত, মিরকাত)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “কোনো মু’মিনের একটি মাসয়ালা শিক্ষা করা এক বছর নফল ইবাদতের চেয়ে উত্তম।” সুবাহানাল্লাহ!

এখন আমরা যে দ্বীনী ইলম শিক্ষা করবো, মাসয়ালা শিক্ষা করবো- তা আমাদেরকে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ থেকে শিক্ষা করতে হবে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে, “পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের ইলমই হচ্ছে ইলমে দ্বীন।”

কাজেই যেকোনো ইলম শিখতে হলে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ প্রয়োজন। আর পবিত্র কুরআন শরীফ উনার ভাষা হচ্ছে আরবী। অতএব, আমাদের জন্য অবশ্যই আরবী ভাষা শেখা প্রয়োজন। আরবী ভাষা উনাকে তিনটি কারণে মুহব্বত করতে বলা হয়েছে। 

(১) আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভাষা আরবী। 

(২) পবিত্র কুরআন শরীফ উনার ভাষা আরবী। 

(৩) সম্মানিত জান্নাত উনার ভাষা আরবী।

আর আরবী ভাষা শিখলেই কেবলমাত্র পবিত্র কুরআন শরীফ উনাকে শুদ্ধভাবে পড়া সম্ভব। এ থেকেই বুঝা যায় যে- আরবী ভাষা শেখার কতখানি গুরুত্ব! সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাস উনাদের নিকট আরবী ভাষার ইজ্জত, সম্মান, হুরমত রক্ষা করার তাওফীক চাচ্ছি। (আমীন)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...