Tuesday, May 11, 2021

অধিকাংশ নারী জাহান্নামী

 অধিকাংশ নারী জাহান্নামী


====================

একবার হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ও হযরত ফাতিমাতুজ যাহরা আলাইহাস সালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে দেখা করতে আসেন। এসে দেখেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম একাকী বসে কাঁন্না মোবারক করছেন। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেনো?


নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন জানালেন যে, মিরাজ শরীফের রাত্রিতে আমি আমার উম্মত নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি। তারপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন, লম্বা হাদিস। 


হযরত ফাতিমাতুজ যাহরা আলাইহাস সালাম তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তারা হলো-


১. ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়।


২. ঐ নারী যে তার স্বামীকে কটূকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না।


৩. ঐ নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে।


৪. ঐ নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ কাজা করে ফেলে। (জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে)


৫. ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। (জাহান্নামে এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করিয়ে পেছন পথ দিয়ে বের করা হবে এবং একজন ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে)


৬. ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। (এদের চেহারা কুকুরের মতো হবে) (মুসনাদে আহমাদ)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...