Friday, August 14, 2020

মুবারক সুন্নত প্রচার কেন্দ্র

 মুবারক সুন্নত প্রচার কেন্দ্র

লেখক: মুহম্মদ নাজমুল হুদা ফরাজী

___________________________


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


ইত্তিবায়ে সুন্নতে খুশী হন ইলাহী

সুন্নতী আমল হলেন আমলে শাহী

মুহীব হন পাক মাওলা এই আমলে

গুনাহ খতা ক্ষমা করেন স্বয়ং তিনি সমূলে

আমলের মূল সুন্নত ছওয়াবের পাহাড়

শিখতে হলে সবাই আসুন নূরী দরবার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র

দর্শনে সবার মনে লাগে আনন্দ

দিল ভরে যায় মন ভরে যায় সুন্নত দেখে

ছানা ছিফত শুনি তথায় মুখে মুখে

পোশাক, তৈজসপত্র, রূহী খাবার

সুন্নতী নূরে দুর হয় বিদয়াতী আঁধার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


পাগড়ী রুমাল, কোর্তা, সুন্নতী ইযার

চার টুকরা বিশিষ্ট টুপি, মোজা চামড়ার

বুটিদার চাদর, জুব্বা, আর কেনায়া

সুন্নত প্রচার কেন্দ্রে সবই যায় পাওয়া

কাঠের প্লেট, বাটি, আর লবণদানী

সুন্নতী দস্তরখানা তৈরি চামড়ার। 


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


ছারীদ, গোশত, চর্বি, মাছ, ডিম, আর যব

সুন্নত প্রচার কেন্দ্রে পাওয়া যায় সব

ছাতু, যবের রুটি আর তালবীনাহ

হাইস, যয়তুনের তৈল সুন্নতীখানা

সিরকা, মধু, নাবীয, খেজুর, খুরমা

সুন্নতী ফল পাবেন আঙ্গুর, আনার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


কিসমিস, শসা, ডুমুর, খাওয়া সুন্নত

পনীর, পানি, লবণ, সুন্নতী বরকত

মাখন, হারীস, কিসসা, আর সানুত

দুধ, লাবান, শক্তি রয় যে বহুত

কদু, পেঁয়াজ, রসূন এবং জানজাবীল

কালোজিরা খাওয়া সুন্নত, বলছি বারবার


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।


 দেহের মাঝে নূর পয়দা করে সুন্নতী খাবার

সুন্নতী খাবারে কোটি কোটি উপকার

সবাই মিলে আসুন করি সুন্নত জারি

 দেশ বিদেশ মিলে মিশে প্রচার করি

আহলে বাইতি রসূলিল্লাহ উনার তাজদীদ

আলম মাঝে আজ উনার গতি দূর্বার।


ধরার মাঝে এই প্রথম সুন্নত প্রচার

এসে দেখুন রাজারবাগে সুন্নতী বাহার।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...