Friday, August 14, 2020

পবিত্র সুন্নত মুবারক উনার Superprofit!

 পবিত্র সুন্নত মুবারক উনার Superprofit!

=============================


Superprofit (সুপার প্রোফিট) শব্দের বাংলা অর্থ অধিক লাভ। লাভ বিষয়টিকে মানুষ অত্যন্ত পছন্দ করে। মহান আল্লাহ পাক তিনি মানুষকে (Superprofit) অধিক লাভ করার মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারকসমূহ (Superprofit) অধিক লাভ করার সেই মাধ্যম। যেমন- 

চার টুকরা বিশিষ্ট গোল সাদা সুন্নতি টুপিতে রয়েছে ছয়টি সুন্নত মুবারক। সুন্নতি টুপি পরিধান করলে কমপক্ষে ছয়শত শহীদ উনাদের ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল -মিশকাত শরীফ, আনিসুল আরওয়াহ্)

পাগড়ি পরিধান করা সুন্নত। পাগড়ি পরিধান করে নামাজ আদায় করলে, পাগড়ি বিহীন নামায আদায় থেকে সত্তর গুন অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মিরকাত শরীফ, শামায়েলে তিরমিজি)

মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করে নামাজ আদায় করলে সত্তর গুণ অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মিশকাত শরীফ)

জামায়াতে নামাজ আদায় করা সুন্নত। জামায়াতে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় থেকে সাতাশ গুণ অধিক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-মুত্তাফাকুন আলাইহি)

সালাম দেওয়া এবং মুসাহাফা করা সুন্নত। মুসলমান পরস্পর সালাম দিয়ে মুসাহাফা করলে তারা আলাদা হওয়ার পূর্বে মহান আল্লাহ পাক তিনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-আবু দাউদ শরীফ) 

ব্যবসা করা সুন্নত। সুন্নতি তরীকা অনুযায়ী সৎভাবে ব্যবসা করলে সম্মানিত হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের সাথে হাশর-নাশর হবে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল-তিরমিজি শরীফ) 

বিবাহ এবং বাল্যবিবাহ করা সুন্নত। সম্পূর্ণ দ্বীন ইসলাম পালন করার যেই ফজিলত বিবাহ এবং বাল্যবিবাহ করলে তার অর্ধেক ফজিলত লাভ হয়। সুবহানাল্লাহ! (দলীল-মিশকাত শরীফ) পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। 

সিরকা, নাবীয, তালবিনাহ, মধু, কদু, কালোজিরা, খেজুর, দুধ, ডিম উক্ত সুন্নতি খাবার গুলোকে শারীরিক দুর্বলতা দূরকারী সুস্বাস্থ্য বর্ধক সাথে কঠিন ও জটিল রোগের প্রতিষেধক হিসাবে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ঘোষণা মুবারক দেওয়া হয়েছে। সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য উক্ত সুন্নতি খাবার সমূহে রয়েছে (Superprofit) অধিক লাভ। (দলীল-ছিহাহ্ ছিত্তাহ, বায়হাক্কী শরীফ)

উম্মত যখন সুন্নতি কোর্তা, লুঙ্গী পড়ে। মুখে দাড়ি রাখে, বাবরি চুল রাখে মাথায় পাগড়ি এবং সাদা রুমাল পরে, মেসওয়াক এবং দাঁত খিলাল করে, পায়ে সুন্নতি নালাইন এবং চামড়ার মোজা পরে, শরীরে আতর চোখে সুরমা ব্যবহার করে, ডান দিকে পথ চলে, চামড়ার দস্তরখান বিছিয়ে কাঠের তৈরি সুন্নতি প্লেটে খাবার নিয়ে লবণ দিয়ে খাবার শুরু এবং শেষ করে, এক কথায় উম্মত যখন সীরত ও ছুরতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ উম্মত হয়ে যায়, তখন খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি স্বয়ং সেই উম্মতকে মুহব্বত করেন। সেই উম্মতের জীবনের সমস্ত গুনাহ খতা ক্ষমা করেন। সেই উম্মতের জন্য অসীম দয়ালু হয়ে যান। সেই উম্মত প্রতিটি পবিত্র সুন্নত মুবারক বিনিময়ে কমপক্ষে একশত শহীদ উনাদের ফজিলত লাভ করে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। 

পবিত্র সুন্নতে সজ্জিত সেই উম্মতের অবস্থান হয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ! পবিত্র সুন্নত মুবারক (Superprofit) অধিক লাভ। (দলীল- পবিত্র সূরা আলে ইমরান শরীফ, মিশকাত শরীফ, কানযুল উম্মাল)

মানুষ অধিক লাভ করার জন্য ব্যস্ত হয়ে যায়। পবিত্র পবিত্র সুন্নত মুবারক মধ্যেই রয়েছে (Superprofit) অধিক লাভ। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...