Wednesday, November 11, 2020

আপনার সন্তানকে শিশুকাল থেকেই দ্বীন ইসলাম শিক্ষা দিন।

 আপনার সন্তানকে শিশুকাল থেকেই দ্বীন ইসলাম শিক্ষা দিন।



শিশুরা স্বভাবতই অনুকরণপ্রিয়। বড়দের মধ্যে তার অন্তর যাকে পছন্দ করে, সে তাকেই অনুকরণ করে থাকে। জন্মের পর থেকে সে তার পিতা-মাতা, ভাই-বোন এদেরকেই অত্যন্ত কাছে এবং অতি আপন করে পেয়ে থাকে। ফলত শিশুকালে একটি মেয়েকে তার মায়ের অনুকরণ করে শিশু লালন-পালন, ঘর-বাড়ি, ঝাড়া-মোছা, ছোট ছোট হাঁড়ি-পাতিল নিয়ে রান্নাবান্না করতে দেখা যায়। পাশাপাশি বড়দের দুনিয়াবী গাল-গল্প শোনা, পরচর্চা, পরনিন্দা, চালাকী, দুষ্টমী করে মিথ্যা বলা এই ধরনের বদস্বভাবগুলোও তার নিজের অজান্তেই তার মধ্যে গড়ে উঠে। তাছাড়া শিশু বয়সে সে খেতে না চাইলে তাকে হারাম টিভি দেখিয়ে ভুলিয়ে খাওয়ানো হয়, বেপর্দাভাবে তাকে যে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। প্রতিটি শিক্ষণীয় বিষয়ে সে আগ্রহী হওয়া সত্ত্বেও সে কোথাও ধর্মীয় আলোচনা খুঁজে পায় না। ফলশ্রুতিতে হারাম, হালাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান সে অর্জন করতে সক্ষম হয় না। নিজেদের ধর্মের অস্তিত্ব খুঁজে না পেয়ে পরধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং ঢালাওভাবে পহেলা বৈশাখ, থার্টিফার্স্ট নাইট, ভ্যালেনটাইন ডে, বাবা দিবস, মা দিবস ইত্যাদি হারাম দিবস পালনে সে উৎসাহ বোধ করে। নাঊযুবিল্লাহ! বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় যে, শিশুকালের অনেক স্মৃতিবিজড়িত ঘটনাই শিশুর কোমল অন্তরে গভীরভাবে রেখাপাত করে যা তার পরবর্তী বাস্তব জীবনে অনেকাংশে প্রভাব বিস্তারে সাহায্য করে।

যেমন ধরুন এর উল্টোটা যদি হয়, কোনো শিশু তার ছেলেবেলা থেকেই বাসায় নামায-কালামের চর্চা, ইলম চর্চাসহ পবিত্র রমাদ্বান শরীফ মাসে রোযা রাখা, বিভিন্ন অনুষ্ঠানে পবিত্র মীলাদ শরীফ পাঠ, হারাম ছবি তোলা, রাখা, আঁকাসহ খেলাধুলা, গান-বাজনা, বেপর্দা ইত্যাদি সম্পর্কে সঠিক দ্বীন ইসলাম উনাকে অনুসরণ করতে দেখে তবে সেও সেভাবেই নিজেকে গড়ে তুলবে।

পবিত্র হাদীছ শরীফ উনার অনুযায়ী, “যে ব্যক্তি যাকে মুহব্বত করবে তার হাশর-নশর তার সাথেই হবে।” এখন কোনো ‘মা’ কি চান উনার আজকের অতি আদরের এই শিশুর হাশর হোক একজন কাফিরের সাথে? না, কখনোই না। তাহলে আসুন, আমরা সকলেই যারা আগামীতে একদিন মা হবো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, ইসলামী আদর্শের অনুসরণ করি আগামী প্রজন্মকে করাতে শেখাই। দেশকে একটি সুস্থ, স্বাভাবিক, বিবেকবান জাতি উপহার দেই। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার “নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং পরিবার-পরিপজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও” এই পবিত্র আয়াত শরীফ উনার মিছদাক্ব হই। মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলের নেক আরজুসমূহ কবুল করুন। (আমীন)।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...