Monday, October 26, 2020

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই হচ্ছেন সমগ্র নারী জাতির ক্বিবলা।

 সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই হচ্ছেন সমগ্র নারী জাতির ক্বিবলা।


______________________________________

প্রতিটা বিষয়েরই ক্বিবলা রয়েছে। তার মধ্যে কুল-মাখলুকাতের ক্বিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। নামাযের ক্বিবলা হচ্ছে কা’বা শরীফ, দোয়ার ক্বিবলা হচ্ছেন আসমান, সমস্ত ক্বিবলার বিলীনকারী ক্বিবলা হচ্ছেন মহান আল্লাহ পাক তিনি। ক্বিবলায়ে কুলুব বা অন্তরের ক্বিবলা হচ্ছেন সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি। 


এখন কেউ যদি নামাযের ক্বিবলা ঠিক না রেখে নামায আদায় করে তাহলে যেমন তার নামায হবে না তদ্রুপ কোনো সালিক বা সালিকা মহাসম্মানিত শায়েখ উনাকে অন্তরের ক্বিবলা হিসেবে মেনে নিয়ে উনার দিকে রুজু না থাকলে কোনো প্রকার ফয়েজ-তাওয়াজ্জুহ বা নিয়ামত মুবারক লাভ করাও তার পক্ষে সম্ভব হবে না। সুতরাং, প্রতিটা সালিক-সালিকার দায়েমী তথা সর্বক্ষণের ক্বিবলা হচ্ছেন সম্মানিত শায়েখ তিনি। সম্মানিত শায়েখ উনার ফযিলত সম্পর্কে পবিত্র হাদীস শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, 

عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالىَ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّيْخُ فِىْ اَهْلِهِ كَالنَّبِىِّ فِىْ اُمَّتِهِ وَ فِىْ رِوَايَةٍ الشَّيْخُ لِقَوْمِهِ كَاَنَّبِىِّ فِىْ اُمَّتِهِ 

 অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা উম্মতের নিকট যেরূপ সম্মানিত ও অনুসরণীয় সম্মানিত শায়খ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনিও উনার অধীনস্তদের নিকট তদ্রুপ সম্মানিত ও অনুসরণীয়। (দায়লামী ও মাকতুবাত শরীফ) 


সুতরাং যিনি সম্মানিত শায়খ হবেন তিনি ইলমে ফিক্বাহ এবং ইলমে তাসাউফ এই উভয় প্রকার ইলম শিক্ষা দান করবেন। যারা উনার নিকট বাইয়াত গ্রহণ করে এই উভয় প্রকার ইলম শিক্ষা গ্রহণ করবেন উনারা হচ্ছেন সালিক বা সালিকা। 


মহান আল্লাহ পাক তিনি অতি দয়া করে এই আখিরী যামানার মহিলা জাতির জন্য মহাসম্মানিত শায়খ বা পথ-প্রদর্শক হিসেবে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে পাঠিয়েছেন। যিনি এই উভয় প্রকার ইলম এবং সম্মানিত শরীয়ত মুতাবেক মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত সুন্নত মুবারক উনার প্রতিটি বিষয় তাহক্বীক করে মহিলাদের মাঝে জারী করেছেন এবং হাতে-কলমে পুঙ্খানুপুঙ্খরূপে শিক্ষা দান করছেন। সুতরাং আমাদের যাবতীয় ফায়দা ও নাজ নিয়ামত হাছিলের লক্ষ্যে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দিকেই রুজু থাকতে হবে। কেননা তিনিই হচ্ছেন নারীজাতির ক্বিবলা। 


সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পর এই প্রথম হিদায়েতের কান্ডারী, যামানার লক্ষ্যস্থল হিসাবে এককভাবে সমগ্র নারী জাতির জন্য খাছ ভাবে মনোনিত হয়ে উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি প্রেরিত হয়েছেন। উনার ব্যাপক মুবারক কার্যক্রমই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ! 


উনার অসংখ্য অগনীত লক্বব মুবারক উনার মাঝে একটি অন্যতম লক্বব মুবারক হচ্ছে নারী জাতির মুর্শিদা বা শায়খ। এই সম্মানিত লক্বব মুবারকখানা কুল-কায়িনাতের যিনি মুজাদ্দিদ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! 

সুতরাং উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যে গোটা নারী জাতির এক সুমহান ক্বিবলা মুবারক সে বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট। তাই উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই আমাদের মহিলাদের জন্য খাছভাবে অনুসরণীয়। উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে থাকাবস্হায় একদিন কোনো এক প্রসঙ্গে জানতে চাওয়া হলো, “আম্মা হুযূর! হাশরের মাঠে আমরা তো আপনার পিছনে থাকব তাইনা? আম্মা হুযূর বললেন, যদি তুমি নিসবত রাখ, তাহলে আমার সাথে থাকবে, সুবহানাল্লাহ! আমাদের জন্য বিরাট এক সুসংবাদ। সুতরাং এই সুসংবাদ হাছিলের জন্য আমাদেরকে নিসবত হাছিল করতে হবে। এই নিসবত হাছিল হবে কিভাবে? উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ইত্তেবা, অনুসরণ করার মাধ্যমে। তাই ফায়সালা মূলত আমাকেই নিতে হবে। হাশরের মাঠে উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সাথে ইতমিনানের সহিত অবস্থান করব, নাকি কাফির-মুশরিকের ইত্তেবা, অনুসরণ করে কাফিরের সাথে নিসবত হাছিল করে জাহান্নামের মধ্যে থাকব। সুতরাং আমাকে সে অনুযায়ি ক্বিবলা ঠিক রেখে আমল তথা ইত্তেবা, অনুসরণ করতে হবে। তাহলেই কামিয়াবি হাছিল হবে।

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...