পবিত্র কুরবানিকে ‘বর্বর’ বলে মন্তব্য করায় ব্যারিস্টার সুমনকে আইনি নোটিশ
--------------------
পবিত্র ঈদুল আযহায় কুরবানি নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ব্যারিষ্টার সায়েদুল হক সুমনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মুসলিম রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ মাহবুব আলম। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট মুহম্মদ মাসুদুজ্জামান আইনি নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর সুমন তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলে ‘বাচ্চাদেরকে তো আমরা কোরবানির গরু জবাই দেখাইতে চাই না, কারণ আমরা তাদেরকে ক্রুয়েল্টি বা এই রকম বর্বর হইতে দিতে চাই না।’ অথচ পবিত্র ঈদুল আযহা মুসলিমদের একটি দ্বীনি আমল এবং পশু কুরবানী একটি দ্বীনি ইবাদাত। পবিত্র দ্বীন ইসলামের বিধান অনুযায়ী এই পশু কুরবানীতে আছে ত্যাগের মহিমা। পবিত্র কুরবানীর গরু জবাইয়ের সাথে তথাকথিত নিষ্ঠুরতা কিংবা বর্বরতার কোনো সম্পর্ক নেই।
নোটিশে আরো বলা হয়, সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদ্বীন দ্বীন ইসলাম, সুতরাং দ্বীন ইসলামী আক্বীদাসমূহ রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদ মোতাবেক, রাষ্ট্রের নাগরিক হিসেবে মুসলিমদের নিজ দ্বীন পালনের অধিকারও রয়েছে। অথচ ব্যরিস্টার সুমন বাংলাদেশের মুসলিমদের একটি দ্বীনি ইবাদতকে নিষ্ঠুরতা ও বর্বরতার সাথে সম্পৃক্ত করেছে। তার এমন মন্তব্য মুসলিমদের পবিত্র দ্বীনের প্রতি অসম্মানজনক, অবমাননাকর ও বেআইনি। তার উক্ত মন্তব্যের মাধ্যমে বাংলাদেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ (১) ধারায় বলা হয়েছে: যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। ওই আইনের ২৮(২) ধারায় বলা হয়েছে: যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
নোটিশে বলা হয়, পবিত্র কুরবানীর গরু জবাইকে নিষ্ঠুরতা ও বর্বরতার সাথে তুলনা করা দ্বীনি অনুভূতিতে আঘাত করার শামিল। তাই নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে সাইয়েদুল হক সুমনের পবিত্র কুরবানিবিরোধী বক্তব্যের জন্য তার নিজস্ব পেজে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয়েছে। অনথ্যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী প্রদান করা হয়েছে।
------
★ খবর সুত্র: দৈনিক আল ইহসান: (is.gd/O7BDod)

No comments:
Post a Comment