Saturday, June 20, 2020

লাখো সালাম ।। হে যুননূরাইন নকশায়ে আলী হায়দার!

▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️

মনের গভীরে লুকিয়ে থাকা সীমাহীন অযোগ্যতার যাতনা বার বার তাড়িয়ে বেড়ায় তাকবীর দিতে শান-মান, আযীমত প্রকাশ করে, দিকে দিকে সারা কায়িনাতে সেই মহান ব্যক্তিত্ব, কুতুবুল আলম, শাফিউল উমাম, আওলাদে রসূল, যুননূরাইন ও নকশায়ে অলী হায়দার রাজারবাগ শরীফ-এর হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার। 
২২শে শাওয়াল মহান দিনে যিনি আমাদের কাছে প্রকাশ পেয়েছেন সীমাহীন আনন্দ ও রহমত বরকত সাকীনা নিয়ে কুল কায়িনাতের সমরাজ্ঞী, নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলী উনার মাধ্যমে। খোশ আমদেদ! হে শাহযাদী, খোশ আমদেদ হে শাহদামাদ গ্রহেন অন্তরের গভীর থেকে মোদের লাখো দুরূদ, লাখো সালাম।

এ মহান খুশির দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার পাক দরবার-এ তাওফীক কামনা করছি- সেই মহান কুতুব, কুতুবুল আলম, শাফিউল উমাম, আওলাদে রসূল, যুননূরাইন ও নকশায়ে আলী হায়দার রাজারবাগ শরীফ-এর হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার বেমেছাল বুযূর্গী, সম্মান, কারামত থেকে মাত্র দুটি বিষয় বর্ণনা করতে, যেখানে উনার অসংখ্য উচ্চ মর্তবা সম্পন্ন লক্বব মুবারকসমূহের মধ্য থেকে মাত্র দুটি লক্বব মুবারকের কিছু ধারণা পাওয়া যাবে। যদিও এ লক্বব মুবারক দুটির ব্যাখ্যা অত্যন্ত গভীর, তাৎপর্যপূর্ণ ও ব্যাপক। তবে ততটুকুই প্রকাশ করা হলো যা কিনা সাধারণভাবে বোধগম্য।

যুননূরাইন, নকশায়ে আলী হায়দার:
যুননূরাইন অর্থ দুটি সুমহান নূর মুবারক-এর অধিকারী। মূলত, মাহে শাবান শরীফ-এ তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামীন, উনার প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং যামানার মহান ইমাম মুজাদ্দিদে আযম হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনাদের পক্ষ থেকে দুজন মহান মেহমান, মহান নূর মুবারক হযরত শাহনাওয়াসী ক্বিবলাতাইন মুদ্দা জিল্লুহুমুল আলী উনাদের সম্মানিত পিতারূপে আমাদের সামনে প্রকাশ লাভ করেন।

এ মহান মাসে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ও ইমামুল হুমাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমামুল হুমাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের সম্মানিত পিতারূপে প্রকাশ লাভ করেছিলেন।

মূলত, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন এবং উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাদের মাধ্যম দিয়ে তত অধিক পরিমাণ সুন্নত আদায় করান যাঁদের উনারা সর্বাধিক মুহব্বত করে থাকেন।

মহান ২২শে শাওওয়াল শরীফ-এ আমরা যেমন খুশিতে উদ্বেলিত, আত্মহারা ঠিক একই সাথে পিপাসার্ত। এ পিপাসা সীমাহীন অযোগ্যতার, দুর্বলতার। এ মহান দিনে, খুশির দিনে, ঈদের দিনে, যামানার মহান ইমাম, কুতুবুল আলম, গওসুল আযম, সাইয়্যিদুল আওলিয়া, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, ছহিবে কুন ফাইয়া কুন, ছহিবে ক্বাসিম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার ক্বদম মুবারকে আরজি-

ইয়া মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী!
আমাদের অযোগ্যতা দূর করে দিন,
আমাদের ক্ষমা করুন, 
রেযার উপর ইস্তিক্বামত দান করুন,
আপনাদের হাক্বীক্বী নিসবত, মুহব্বত, মারিফাত, ফায়েজ তাওয়াজ্জুহ দান করুন,
আপনাদের মতে মত, পথে পথ করে দিন
আপনি যেমনটি চান তেমনটিই দান করুন। (আমীন)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...