Tuesday, February 1, 2022

সম্মানিত ‘মাহে রজব’ উনার মর্যাদা মর্তবার অন্যতম একটি কারণ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’

 সম্মানিত ‘মাহে রজব’ উনার মর্যাদা মর্তবার অন্যতম একটি কারণ ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’



পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার মর্যাদা-মর্তবা বলার অপেক্ষা রাখে না। বছরের যে পাঁচটি রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়, পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার পহেলা রাত্রটি তার মধ্যে সর্বপ্রথম। অতঃপর এ বরকতময় মাসের প্রথম জুমুয়াহ শরীফ রাত্রটি হচ্ছে ‘পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ’। আর ‘সাতাশ তারিখ রাত্রটি পবিত্র মি’রাজ শরীফ উনার রাত্রি।’ এসব কারণেই এই সম্মানিত মাস উনার মর্যাদা-মর্তবা বিশেষভাবে ফুটে উঠেছে। এ সম্মানিত মাসেই পবিত্র রমাদ্বান শরীফ উনার জন্য আমলের প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার চাঁদ দেখে দোয়া মুবারক করতেন, “আয় মহান আল্লাহ পাক! পবিত্র রজব মাস ও পবিত্র শা’বান মাস উনাদের মধ্যে বরকত দান করুন এবং পবিত্র রমাদ্বান শরীফ পর্যন্ত আমাদেরকে পৌঁছার তাওফীক দান করুন।”

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “পবিত্র রজবুল হারাম শরীফ মাস হচ্ছে বীজ বপনের মাস, শা’বান শরীফ মাস হচ্ছে পানি সেচ করার মাস এবং পবিত্র রমাদ্বান শরীফ হচ্ছে ফসল কাটার মাস। যে ব্যক্তি পবিত্র রজবুল হারাম শরীফ মাসে ইবাদত-বন্দেগীর বীজ বপন করবে না এবং পবিত্র শা’বান মাসে চোখের পানি দ্বারা তাতে পানি সেচ করবে না; সে কী করে পবিত্র রমাদ্বান শরীফ উনার রহমতের ফসল কাটার আশা করতে পারে?” অর্থাৎ সে ব্যক্তির জন্য রহমত, বরকত, মাগফিরাত, নাজাত কিছুই হাছিল করা সম্ভব হবে না। 

তাই সকল মু’মিন মুসলমানদের উচিত- এ বরকতময় মাস আসা মাত্রই নিজেদের বদ-আমল ও বদ-আক্বীদা সব ছেড়ে দিয়ে খালিছ তওবা করে বেশি বেশি মহান আল্লাহ পাক উনাকে ডাকা অর্থাৎ উনার ইবাদত-বন্দেগীতে মশগুল থাকা। (আমীন)

No comments:

Post a Comment

দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু

  দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বারো বাজারে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানিয়ে আসছে মুহম্মদ আলী রেজা রাজু  ভাই তোমার জন্য শুভ...