মহান আল্লাহ পাক তিনি যে মুসলমান উনাদেরকে দায়িমীভাবে গাইবি মদদ করেন, এ বিষয়টি যে সমস্ত জিহাদে দিবালোকের চেয়েও সুস্পষ্ট হয়েছে তার মধ্যে ইয়ারমুক জিহাদ অন্যতম।
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারককালে ১৫ হিজরী সনের ৫ই রজবুল হারাম শরীফ ইয়াওমুছ ছুলাছা শরীফ ইয়ারমূকের জিহাদ মুবারক শুরু হয়।
এই সম্মানিত জিহাদ মুবারক-এ সম্মানিত মুসলমান উনাদের সৈন্য সংখ্যা ছিলেন ৩৫ হাজার। আর খ্রিষ্টানদের সৈন্য সংখ্য ছিলো ২ লাখেরও বেশি। তবে সরাসরি ময়দানে উপস্থিত ছিলো ২ লাখ।
৫ই রজবুল হারাম শরীফ ইয়াওমুছ ছুলাছা শরীফ থেকে ১০ই রজবুল হারাম শরীফ ইয়াওমুল আহাদ পর্যন্ত একাধারে ছয় দিন সম্মানিত জিহাদ মুবারক হয় এবং ১০ই রজবুল হারাম শরীফ সম্মানিত মুসলমান উনাদের চূড়ান্ত বিজয়ী শান মুবারক প্রকাশ পায়। সুবহানাল্লাহ!
সম্মানিত মুসলমান উনারা ইয়ারমুকের জিহাদ মুবারক-এ ১লাখের চেয়েও অধিক খ্রিষ্টানদেরকে হত্যা করেন। আর সম্মানিত মুসলমান উনাদের মধ্যে ৩ হাজার জন সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
উনাদের মধ্যে অন্যতম ছিলেন সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূর আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
এ জিহাদের মাধ্যমে রোম শাসক ও সৈন্য বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে এবং পর্যায়ক্রমে রোম সম্রাজ্যেও অস্তিত্ব বিলিন হয়ে যায়। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment